
বিদায় নিল ২০২৫। এল ২০২৬। বিদায়ী বছরের শেষ দিনে আফ্রিকা কাপ অব নেশনসের গ্রুপ পর্ব শেষ হয়েছে। তাতে নির্ধারিত হয়েছে ২০২৫-২৬ আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) শেষ ষোলোর লাইনআপ।
মারাক্কেশে ‘এফ’ গ্রুপের ম্যাচে গত রাতে মুখোমুখি হয়েছে গ্যাবন-আইভরি কোস্ট। একই রাতে গ্রুপের অপর ম্যাচে ক্যামেরুন খেলেছে মোজাম্বিকের বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলার আগে আইভরি কোস্ট, ক্যামেরুনের পয়েন্ট ছিল সমান। মনে হচ্ছিল লটারির মাধ্যমে হয়তো শীর্ষস্থান নির্ধারণ করা হতে পারে। তবে সেটার কোনো প্রয়োজন পড়েনি। ‘এফ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোতে উঠেছে আইভরি কোস্ট। শেষ ষোলোতে তারা খেলবে বুরকিনা ফাসোর বিপক্ষে।
মারাক্কেশে আইভরি কোস্টের বিপক্ষে ১১ ও ২১ মিনিটে গুইলর কাঙ্গা ও ডেনিস বুয়াঙ্গা গোল করে গ্যাবনকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। আইভরি কোস্ট গোলরক্ষক আলবান লাফতের ভুলেই দলটি গোল হজম করেছে। প্রথমার্ধ শেষ হওয়ার আগমুহূর্তে ব্যবধান কমায় আইভরি কোস্ট। ৪৪ মিনিটে আইভরিয়ান স্ট্রাইকার জ্যাঁ ফিলিপ ক্রাসো করেছেন এই গোল।
২-১ গোলে এগিয়ে থাকা গ্যাবনের জয় একটা পর্যায়ে মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। তবে শেষ মুহূর্তের ম্যাজিক বলেও তো একটা কথা আছে। ৮৪ মিনিটে হেডে সমতাসূচক গোল করেন আইভরি কোস্টের স্ট্রাইকার ইভান গেসেদ। ৯০ মিনিটের পর অতিরিক্ত ১ মিনিটে জয়সূচক গোল করেন দলটির তরুণ মিডফিল্ডার বাজুমানা তুরে।
গ্যাবনকে ৩-২ গোলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে আইভরি কোস্ট। মোজাম্বিককে ২-১ গোলে হারানোর পর ক্যামেরুনেরও পয়েন্ট ৭। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে ‘এফ’ গ্রুপ চ্যাম্পিয়ন আইভরি কোস্ট। ক্যামেরুন গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোর টিকিট কেটেছে। মোজাম্বিক ৩ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের তৃতীয় দল। তবে সেরা চার তৃতীয় দলের একটি হিসেবে শেষ ষোলোয় উঠেছে মোজাম্বিক। ১ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের তলানিতে থেকে আফকন টুর্নামেন্ট শেষ করেছে মোজাম্বিক।
গত রাতে ‘ই’ গ্রুপের ম্যাচে ইকুয়েটরিয়াল গিনিকে ৩-১ গোলে হারিয়েছে আলজেরিয়া। ৩ ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপ চ্যাম্পিয়ন আলজেরিয়া শেষ ষোলোতে খেলবে ডিআর কঙ্গোর বিপক্ষে।
ক্যামেরুন শেষ ষোলোতে প্রতিপক্ষ হিসেবে পেল দক্ষিণ আফ্রিকাকে। রোববার বাংলাদেশ সময় রাত ১টায় রাবাতে শুরু হবে দক্ষিণ আফ্রিকা-ক্যামেরুন শেষ ষোলোর ম্যাচ। আইভরি কোস্ট-বুরকিনা ফাসো শেষ ষোলোর ম্যাচ মারাক্কেশে হবে ৬ জানুয়ারি। এই ম্যাচটিই শেষ ষোলোর শেষ ম্যাচ। দুই দিন বিরতি দিয়ে ৯ জানুয়ারি শুরু হবে কোয়ার্টার ফাইনাল। ৯-১০ জানুয়ারি হয়ে যাবে শেষ আটের চারটি ম্যাচ। সেমিফাইনাল দুটিই হবে ১৪ জানুয়ারি। ১৭ জানুয়ারি হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। শিরোপা নির্ধারণী ফাইনাল ১৮ জানুয়ারি বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে।
আফকনের শেষ ষোলোর লাইনআপ
৩ জানুয়ারি
সেনেগাল-সুদান, রাত ১০টা
মালি-তিউনিসিয়া, রাত ১টা
৪ জানুয়ারি
মরক্কো-তানজানিয়া, রাত ১০টা
দক্ষিণ আফ্রিকা-ক্যামেরুন, রাত ১টা
৫ জানুয়ারি
মিসর-বেনিন, রাত ১০টা
নাইজেরিয়া-মোজাম্বিক, রাত ১টা
৬ জানুয়ারি
আলজেরিয়া-ডিআর কঙ্গো, রাত ১০টা
আইভরি কোস্ট-বুরকিনা ফাসো, রাত ১টা

কোচ হিসেবে হান্নান সরকারের অর্জন কোনো অংশে কম নয়। এ বছরের জানুয়ারিতে তাঁর দল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হয়েছে। ডিপিএলেও আবাহনীকে জিতিয়েছেন শিরোপা। এবার তিনিই কি না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ‘ডি থ্রি ট্রফি’র সহকারী কোচ!
২২ মিনিট আগে
সিঙ্গাপুরের বিপক্ষে গতকাল শেষ বাঁশি বাজার পর হামজা চৌধুরীর হতাশ হয়ে শুয়ে পড়াটাই বাংলাদেশ দলের প্রতীকী ছবি। মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান গেমসে শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ। সব হতাশা ঝেড়ে তাঁর লক্ষ্য এখন নভেম্বের সাফ।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির সঙ্গে কখনো কারও লাগেনি, ব্যাপারটা তা নয়। এইতো গত বিশ্বকাপে এক রেফারির সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলেছিলেন মেসি। এবার ক্লাব ফুটবলে এক খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া লেগেছে আর্জেন্টিনার তারকা ফুটবলারের। সামাজিক মাধ্যমে সেটা ছড়িয়েও দিয়েছেন মেসির বিপক্ষ দলের ফুটবলার।
২ ঘণ্টা আগে
হঠাৎ করেই সামাজিক মাধ্যমে আজম খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মঈন খানের ছেলে আজমের ২৮ বছর বয়সে মৃত্যুর খবরে অনেকেই ভেঙে পড়েন। তবে আজম রীতিমতো তাজ্জব হয়েছেন এই ভেবে যে জীবিত অবস্থায় তাঁর মৃত্যুর খবর কীভাবে ছড়াল। উল্টো এটা নিয়ে ব্যঙ্গ করেছেন তিনি।
৪ ঘণ্টা আগে