গত পরশু ছিল কাতার বনাম ইকুয়েডর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। সাধারণ দর্শক হিসেবে আল বাইত স্টেডিয়ামে খেলাটা উপভোগ করতে এসেছিলেন একদল জাপানি দর্শক। কাতার কিংবা ইকুয়েডর—কোনো দলেরই সমর্থক নন এই জাপানিরা, তবু সেই ম্যাচের পর আলোচনায় তাঁরা।
উদ্বোধনী ম্যাচের পর অন্য সব দর্শক চলে গেলেও থেকে গিয়েছিলেন গুটি কয়েক জাপানি দর্শক। ম্যাচজুড়ে স্টেডিয়ামে অন্য দর্শকদের ফেলে যাওয়া পলিথিন, পানির বোতল, চিপসের প্যাকেট কুড়িয়েছেন সেই জাপানিরা। শুধু কয়েকজন মিলেই মোটামুটি পরিষ্কার করেছেন স্টেডিয়ামের গ্যালারি। জাপানিদের কুড়িয়ে পাওয়া ময়লার মধ্যে ছিল কাতারের পতাকাও!
জাপানিদের এই স্টেডিয়াম পরিষ্কারের দৃশ্য ভিডিওতে তুলে ধরেন ওমর আল-ফারুক নামের এক বাহরাইনের কনটেন্ট ক্রিয়েটর। নিজের ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করার পর অন্তত সাড়ে ৬ লাখ মানুষ সেই ভিডিওতে লাইক দিয়েছেন।
আল-ফারুকের সেই ভিডিওতে এক জাপানি দর্শককে বলতে দেখা গেছে, ‘আমরা জাপানিরা নিজেদের আবর্জনা নিজেরাই পরিষ্কার করি। আমাদের নিজেদের দেশ ও খেলার মাঠ আমাদেরই পরিষ্কার করতে হবে। চলুন পরিচ্ছন্নতাকর্মীদের কাজটা সহজ করি।’ দ্বিতীয় আরেক ব্যক্তিকে বলতে দেখা গেছে, ‘জাপানিরা এমনভাবে পরিষ্কার করছেন, যেন এটা তাঁদেরই দেশ। তাঁরা যেন বোঝাতে চেয়েছেন, নিজের দেশে ময়লা ফেলবেন না। ফেললেও সেটা পরিষ্কার করে ফেলুন।’
জাপানিদের পরিচ্ছন্নতার অভ্যাস এমন নতুন কিছু নয়। ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও স্টেডিয়ামের আবর্জনা পরিষ্কার করে বেশ প্রশংসিত হয়েছিলেন জাপানি দর্শকেরা।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে