
কোনো আভাস ছিল না। হঠাৎ করেই হিউং-মিন সন ঘোষণা দিয়েছেন, এই গ্রীষ্মে টটেনহাম হটস্পার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আজ নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচের আগে দক্ষিণ কোরিয়ার সিউলে এক সংবাদ সম্মেলনে সন এ ঘোষণা দিয়েছেন।
টটেনহাম ছেড়ে যাওয়ার প্রসঙ্গে সন বলেন, ‘সংবাদ সম্মেলন শুরুর আগে আমি একটি কথা বলতে চাই—আমি এই গ্রীষ্মে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। ক্লাবও এই সিদ্ধান্তে আমাকে সহায়তা করছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’
৩৩ বছর বয়সী সন জানিয়েছেন, এটা তাঁর ক্যারিয়ারে সবচেয়ে বড় সিদ্ধান্ত। দক্ষিণ কোরিয়ান তারকা বলেন, ‘এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। অসাধারণ কিছু স্মৃতি রয়েছে এখানে। সিদ্ধান্তটি নেওয়াটা খুবই কঠিন ছিল। নিজেকে আরও চ্যালেঞ্জ করতে নতুন এক পরিবেশের প্রয়োজন আছে। একটু পরিবর্তনের দরকার ছিল—১০ বছর অনেক দীর্ঘ সময়। আমি যখন এখানে এসেছিলাম, তখন মাত্র ২৩ বছর বয়স, অনেকটাই তরুণ বয়সে। এখন আমি একজন পূর্ণাঙ্গ মানুষ, একজন গর্বিত মানুষ হিসেবে ক্লাব ছাড়ছি।’
ক্লাব ও ভক্ত-সমর্থকদের কাছে কৃতজ্ঞ সন, ‘আমি টটেনহামের সব সমর্থকদের অসীম ভালোবাসার জন্য ধন্যবাদ জানাতে চাই। আমি আশা করি, বিদায়ের এই সময়টাও সঠিক, এবং সবাই আমার সিদ্ধান্তকে সম্মান করবে।’
সনের সিদ্ধান্তের প্রতিক্রিয়া কোচ টটেনহাম টমাস ফ্র্যাঙ্ক বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি এই অসাধারণ মানুষ ও খেলোয়াড়ের সঙ্গে কাজ করতে পারলে খুশি হতাম। তিনি প্রতিটি দিক থেকে একজন সত্যিকারের টটেনহাম কিংবদন্তি, প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়দের একজন।’
সনের পরবর্তী ঠিকানার ব্যাপারে আলোচনায় রয়েছে মেজর লিগ সকারের লস অ্যাঞ্জেলস ফুটবল ক্লাব। একই লিগে ইন্টার মায়ামির হয়ে খেলছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি।
২০১৫ সালে বায়ার লেভারকুজেন থেকে টটেনহাম দলে ভেড়ায় সনকে। ১০ বছরে ক্লাবটির হয়ে ৪৫৪ ম্যাচ করেছেন ১৭৩ গোল, সহায়তা করেছেন ১০১ গোলে। টটেনহামের ইতিহাসে সপ্তম খেলোয়াড় হিসেবে ৪৫০-এর বেশি ম্যাচ খেলেছেন এই ফরোয়ার্ড। স্পার্সদের হয়ে জিতেছেন ইউরোপা লিগ। ২০১৯ সালে বার্নলির বিপক্ষে করা গোলে ফিফা পুসকাস অ্যাওয়ার্ড পায়। ২০২১-২২ মৌসুমে ২৩ গোল করে প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট জেতেন সন।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১২ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১৩ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১৩ ঘণ্টা আগে