Ajker Patrika

সাফ ফুটবলে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দেখবেন কোথায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১২: ০১
সাফ ফুটবলে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দেখবেন কোথায়
আজ হামজাকে পাচ্ছে বাংলাদেশ। ছবি: বাফুফে

সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

প্রথম ম্যাচে ভুটানকে হারিয়ে এরই মধ্যে সেমিফাইনালে পা রেখেছে বাংলাদেশ। এবার শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে যাওয়ার লক্ষ্য স্বাগতিকদের সামনে। ভুটান ম্যাচে না থাকলেও লঙ্কানদের বিপক্ষে খেলবেন দলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী।

দ্বিতীয় ম্যাচ সামনে রেখে নিজেদের ভাবনার কথা জানিয়েছেন হামজা। তিনি বলেন, ‘আমি খুবই রোমাঞ্চিত। ভুটানের বিপক্ষে আপনারা দেখেছেন, আমরা সবাই খুবই রোমাঞ্চিত। অবশ্যই প্রতিটি ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। ছন্দ ধরে রাখতে আমরা সব ম্যাচ জিততে চাই। জানি আমাদের ওপর, বিশেষ করে আমার ওপর অনেক প্রত্যাশার চাপ। তবে ড্রেসিংরুমের ভেতরে আমরা সবাই জিততে চাই এবং ইনশা আল্লাহ এবার সাফ চ্যাম্পিয়ন হতে চাই। আমরাই ফেবারিট।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত