নিজেদের ১২০ বছরের ইতিহাসে প্রথম বুন্দেসলিগা জিতেছে বেয়ার লেভারকুজেন। এখন যে আনন্দের সময় জার্মানির রাইন নদীর পূর্বের শহর লেভারকুজেনজুড়ে। ক্লাবটির সমর্থকেরা তো তাদের শিরোপা জেতানোর নায়ক জাবি আলোনসোর নামে রাস্তার চিহ্নও পাল্টে ফেলেছে!
বেঅ্যারেনার বাইরে লেভারকুজেন সমর্থকেরা রাস্তার নাম রাখছে জাবি-আলোনসো-অ্যালি (হাঁটার রাস্তা)। এমনকি স্প্যানিশ কোচ আলোনসোকে সম্মানসূচক নাগরিকত্বও দেওয়ারও চিন্তাভাবনা করা হচ্ছে। জার্মান ক্রীড়া ম্যাগাজিন কিকারের বরাতে এমনটাই জানিয়েছে ওয়ান ফুটবল।
লেভারকুজেনের মেয়র উয়ি রিচার্থ (এসপিডি) এ নিয়ে বলেছেন, ‘সম্মানসূচক নাগরিকত্ব প্রদানের জন্য যাবতীয় প্রয়োজনীয়তা আনুষ্ঠানিকভাবে পরীক্ষার জন্য প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ শুধু কোচ আলোনসোকে নয়, বেয়ার লেভারকুজেনের প্রধান নির্বাহী ফের্নান্দো কারো, স্পোর্টিং ডিরেক্টর সাইমন রোল্ফস ও বেয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রধান নির্বাহী ভের্নার ভেনিংকেও সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হবে।
নাগরিকত্ব প্রদানের পাশাপাশি আলোনসোর নামে বেঅ্যারেনার বাইরে রাস্তা, স্কয়ার বা পথের নাম পরিবর্তন করতে লেভারকুজেন শহরের প্রশাসন বর্তমানে ‘একটি আনুষ্ঠানিক পদের প্রয়োজনীয়তা’ পরীক্ষা করছে। তবে কাজটি এত সহজও নয়। কারণ, কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী রাস্তার নাম কোনো ব্যক্তির নামে রাখার বিধান নেই।
গত পরশু রাতে নিজেদের মাঠ বেঅ্যারেনায় ইতিহাস রচিত হয় লেভারকুজেনের। ভেরডের ব্রেমেনকে ৫-০ গোলে উড়িয়ে পাঁচ ম্যাচ হাতে রেখে প্রথমবার জার্মান ফুটবল সর্বোচ্চ শিরোপা নিশ্চিত করে ক্লাবটি। এ নিয়ে লেভারকুজেনের শোকেসে শিরোপা সংখ্যা দাঁড়াল ৪টি। ৩১ বছর পর আলোনসোর অধীনে প্রথম কোনো শিরোপা জিতল ক্লাবটি। আর সেটি নিজেদের প্রথম বুন্দেসলিগাও। টানা ১১ মৌসুম পর বায়ার্ন মিউনিখের বাইরে লিগ শিরোপা গেল লেভারকুজেনে।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১২ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১৩ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১৩ ঘণ্টা আগে