গত মাসের শেষ সপ্তাহে যখন ভুবনেশ্বরে খেলতে গিয়েছিল বসুন্ধরা কিংস, বাংলাদেশ লিগ চ্যাম্পিয়নরা ভারতের ভিসা পেয়েছিল মাত্র এক দিন আগে। ভিসা পেতে দেরি হওয়ায় মোহনবাগানের অসহযোগিতার কথা এএফসিকে জানিয়েছিল বসুন্ধরা। কোনো অনুশীলন ছাড়াই মাঠে মোহনবাগানের সঙ্গে ড্র করেছিল ২-২ গোলে।
তবে মোহনবাগানের বাংলাদেশে আসতে তেমন সমস্যা হয়নি। হাতে সময় নিয়েই ছয় বছর পর বাংলাদেশে এসে ভালোই আতিথেয়তা পেয়েছে ভারতের ঐতিহ্যবাহী ক্লাবটি। পেয়েছে অনুশীলনের সময়। আতিথ্যে কোনো ফাঁক না রাখলেও মাঠে এই মোহনবাগানকে কোনো খাতির করতে চায় না বসুন্ধরা। আজ নিজেদের মাঠে মোহনবাগানকে প্রথমবারের মতো হারিয়ে জায়গা করে নিতে চায় পয়েন্ট টেবিলের শীর্ষে।
এএফসি কাপের ‘ডি’ গ্রুপে তিন ম্যাচে ৭ পয়েন্টে শীর্ষে মোহনবাগান। ৪ পয়েন্টে দুইয়ে আছে বসুন্ধরা। আজ নিজেদের মাঠে ভারতের ক্লাবটিকে হারাতে পারলে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ যেমন আছে, তেমনি হেরে গেলে আরও একবার আঞ্চলিক সেমিফাইনালে খেলার সম্ভাবনা ক্ষীণ হয়ে যাবে বসুন্ধরার। এক অর্থে আজকের ম্যাচটা বসুন্ধরার জন্য ফাইনালের মতোই। মোহনবাগানকে হারানো কঠিন মনে হলেও নিজেদের মাঠে সেটা করে দেখাতে চান বসুন্ধরার কোচ অস্কার ব্রুজোন।
গতকাল সংবাদ সম্মেলনে অস্কার বলেছেন, ‘আমাদের চতুর্থ ম্যাচ, গ্রুপ উন্মুক্ত। বর্তমানে গ্রুপের যে অবস্থা, তাতে ফলাফলের ওপর ভিত্তি করে দল ওপরে উঠতে পারে, নিচেও নেমে যেতে পারে। আমরা লড়াকু ফুটবল খেলা এবং গ্রুপের শীর্ষে ওঠার দিকে তাকিয়ে আছি। আমরা জানি, মোহনবাগান কেমন দল, তাদের শক্তি, আইএসএল ও এএফসি কাপে তাদের বর্তমান অবস্থান। আমরা ঘরের মাঠে খেলার সুবিধা পাব। আপনারাও বলছেন, ওরা সম্ভবত দক্ষিণ এশিয়ার সেরা দল; এই অঞ্চলের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক লিগে খেলে ওরা।’
মোহনবাগান ম্যাচ দিয়ে মাঠে ফিরছেন মদকাণ্ডে নিষিদ্ধ শেখ মোরসালিন। ভুবনেশ্বরে পাঁচ ফুটবলার ছাড়াই মোহনবাগানের সঙ্গে ড্র করেছিল বসুন্ধরা। দলে যাঁরা বিদেশি আছেন তাঁদের নিয়ে আজকের লড়াইটা জিততে চান অস্কার, ‘মোহনবাগানেরও খেলোয়াড়দের নিয়ে কিছু বিষয় আছে, আমাদেরও আছে। তবে আমি মনে করি, আমার হাতে চমৎকার একটা দল আছে। কোনো একজন, বিশেষ করে স্থানীয় খেলোয়াড়দের কোনো একজনের অনুপস্থিতিতে আমরা কখনোই ভুগিনি। দলে বাকি যাঁরা আছেন, তাঁরাও দারুণ, জায়গা পূরণ করতে পারে, মানিয়ে নিতে পারে। বিদেশে যাঁরা আছেন, তাঁরা স্থানীয়দের পাশে থাকবেন। আমি মনে করি, ভালো একটা কম্বিনেশন আছে দলে।’
‘ডি’ গ্রুপে চার দলের মধ্যে সবচেয়ে কম ৩ গোল হজম করেছে মোহনবাগান। দলটির রক্ষণভাগ গ্রুপের চার দলের মধ্যে সেরা। চোটের কারণে মোহনবাগান ঢাকায় আনতে পারেনি দলের অন্যতম সেরা ডিফেন্ডার আনোয়ার আলীকে। আনোয়ার না থাকলেও মোহনবাগানের শক্তি কমবে না বলে মনে করেন বসুন্ধরার ব্রাজিলিয়ান অধিনায়ক রবসন রবিনহো, ‘আমি মনে করি, তিনি (আনোয়ার) না খেললে আমাদের জন্য ভালো। তবে তিনি একা নন, প্রতিপক্ষ দলে আরও অনেক খেলোয়াড় আছেন, তাঁদের বিপক্ষে একটা দল হয়ে খেলতে হবে আমাদের।’

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২১ মিনিট আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৩ ঘণ্টা আগে