
২০২৪-২৫ মৌসুমে লিগ শিরোপা হাতছাড়া হয় বসুন্ধরা কিংসের। মৌসুম শেষ হওয়ার পরপরই কোচ ভ্যালিরিউ তিতাকে বিদায় করে তারা। আগামী মৌসুমে দলটির ডাগআউটে কে দাঁড়াবেন, সেটি ছিল দেখার অপেক্ষা। অবশেষে আজ নতুন কোচের নামও ঘোষণা করল বসুন্ধরা কিংস। ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের সাবেক কোচ সার্জিও ফারিয়াসকে নিয়োগ দিয়েছে ক্লাবটি।
কুয়েত, কাতার, মিসর, থাইল্যান্ড, চীন, সৌদি আরব ও দক্ষিণ কোরিয়ার ক্লাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ৫৮ বছর বয়সী ফারিয়াসের। ২০০৯ সালে এশিয়ার ক্লাব পর্যায়ের সর্বোচ্চ স্তর এএফসি চ্যাম্পিয়নস লিগে কোরিয়ান ক্লাব পোহাং স্টিলার্স তাঁর অধীনে চ্যাম্পিয়ন হয়। ক্লাব বিশ্বকাপে সেবার তৃতীয় হয় তাঁর দল।
কোচ হিসেবে এই ব্রাজিলিয়ানের অভিজ্ঞতার ঝুলি বেশ ভারী। সব মিলিয়ে এখন পর্যন্ত ১১টি ক্লাবের দায়িত্ব সামলেছেন। সামলেছেন ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দলের দায়িত্ব। ২০০১ সালে তাদের জিতিয়েছিলেন সাউথ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের শিরোপা। এশিয়ায় বেশ লম্বা সময় ধরেই কোচিং করিয়েছেন ফারিয়াস। সবশেষ ছিলেন কুয়েতি ক্লাব কাজমা এসসির ডাগআউটে।
গত মৌসুমে ভ্যালিরিউ তিতার অধীনে ফেডারেশন কাপ ও চ্যালেঞ্জ কাপ জেতে বসুন্ধরা। কিন্তু লিগ জিততে পারেনি। আগামী মৌসুমে শিরোপা পুনরুদ্ধারের অভিযানে নামবেন তপু-রাকিবরা। তার আগে ফুটবল যে ম্যানেজার গেম, সে জায়গা পোক্ত করল বসুন্ধরা।

কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আজকের রাতটা ভারতীয় ফুটবলের জন্য আলাদা হয়ে থাকার কথা। প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলতে নেমেছে ব্রাজিলের সিনিয়র জাতীয় দল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটির বিপক্ষে মাঠে নামাটাই ভারতের জন্য বড় এক উপলক্ষ। ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিল ষষ্ঠ, ভারত ১৩৮। ভারত হারবে বলেই অনুমিত ছিল।
৩ ঘণ্টা আগে
২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম দিনে আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন মোহাম্মদ মিঠুন। অল্পের জন্য সেঞ্চুরির দেখা পাননি এই উইকেটরক্ষক ব্যাটার। তাঁর মতো কালাম সিদ্দিকী অ্যালেনও সেঞ্চুরির খুব কাছ থেকে ফিরেছেন।
৬ ঘণ্টা আগে
লিগ ও ফেডারেশন কাপ দুটোতেই আবাহনী লিমিটেডের শুরুটা হয়েছে হোঁচট খেয়ে। তবে লিগের দ্বিতীয় ম্যাচে এসে মৌসুমের প্রথম জয়ের দেখা পেল তারা। চাঁদপুর জেলা স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সকে ৫–১ গোলে হারিয়েছে মারুফুল হকের দল। জোড়া গোল করেন অ্যান্থনি ওকাচি।
৭ ঘণ্টা আগে
ভুলে যাওয়ার মতোই এশিয়াড ক্রিকেট শেষ করল বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেও প্রথমবারের মতো ক্রিকেটে তাদের প্রাপ্তির খাতা শূন্য। এমন বাজে একটি আসর শেষে খাবার নিয়ে অজুহাতও দাঁড় করালেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।
৭ ঘণ্টা আগে