Ajker Patrika

মেসিবিহীন মায়ামির রুদ্ধশ্বাস জয়, সুয়ারেজের জোড়া গোল

ক্রীড়া ডেস্ক    
মেসিবিহীন মায়ামির রুদ্ধশ্বাস জয়, সুয়ারেজের জোড়া গোল
লিওনেল মেসির অবর্তমানে দলের নেতৃত্বভার কাঁধে তুলে নিয়েছেন লুইস সুয়ারেজ। তাঁর জোড়া গোলে শিকাগো ফায়ারকে হারিয়েছে ইন্টার মায়ামি। ছবি: এএফপি

নিউজার্সিতে গত ১৯ জুলাই লিওনেল মেসির কান্নাভেজা চেহারার কথা নিশ্চয়ই ফুটবলপ্রেমীদের মনে আছে। টানা দুইবার বিশ্বকাপ জিততে না পারার হতাশা তাঁকে কতটা পোড়াচ্ছিল, সেটা তিনিই ভালো বলতে পারবেন। তিনি আজ এমএলএসে খেলতে নামেননি। তাঁকে ছাড়াই ইন্টার মায়ামি হারিয়েছে শিকাগো ফায়ারকে।

রানার্সআপ আর্জেন্টিনার প্রথম বহর গত পরশু বাংলাদেশ সময় মধ্যরাতে পৌঁছায় বুয়েনস এইরেসে। প্রথম বহরের সঙ্গে না পৌঁছালেও কয়েক ঘণ্টা পর পৌঁছেছেন দেশে। তাঁর পরিবর্তে আজ ইন্টার মায়ামিকে নেতৃত্ব দেন লুইস সুয়ারেজ। সামনে থেকে নেতৃত্ব দেওয়া বলতে যা বোঝায়, সেটাই করেছেন তিনি। তাঁর জোড়া গোলে শিকাগো ফায়ারের বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে ইন্টার মায়ামি।

নু স্টেডিয়ামে আজ ১৮ মিনিটে এগিয়ে যায় শিকাগো ফায়ার। তবে সেই গোলটা উপহার হিসেবে পেয়েছে দলটি। আজ শিকাগো ফায়ারের হয়েই এমএলএসে অভিষেক হয় রবার্ট লেভানডফস্কির। যে লেভানডফস্কি লা লিগা চ্যাম্পিয়ন বার্সা ছেড়ে যোগ দেন শিকাগোতে। মায়ামি ডিফেন্ডার ইয়ান ফ্রের ব্যাকপাস ক্লিয়ার করতে গিয়ে বলে ঠিকমতো পা লাগাতে পারেননি দলটির গোলরক্ষক রোকো রিওস নোভো। বল জালে জড়ালে ১-০ ব্যবধানে এগিয়ে যায় শিকাগো ফায়ার।

২৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান সুয়ারেজ। ইন্টার মায়ামি-শিকাগো ফায়ার ম্যাচের প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলের ড্রয়ে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতেই ব্যবধান বাড়িয়ে ফেলে মায়ামি। ৫১ মিনিটে হার্মান বেরতেরামের অ্যাসিস্টে দলের দ্বিতীয় গোল করেন সুয়ারেজ। যা উরুগুয়ে কিংবদন্তিরও জোড়া গোল।

সমতায় ফিরতে শিকাগোর লেগেছে ১৬ মিনিট। ৬৭ মিনিটে দলটির ডিফেন্ডার পুসো দিথেজানে করেন সমতাসূচক গোল। ২-২ গোলের সমতায় শেষ হওয়া যখন সময়ের ব্যাপার, তখনই মায়ামির চমক। ৮৭ মিনিটে জয়সূচক গোল করেন প্রেস্টন প্ল্যামবেক। যিনি ৬৯ মিনিটে দাভিদ রুইসের বদলি হিসেবে নামেন। শেষ পর্যন্ত মায়ামি ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

শিকাগো ফায়ারের হয়ে অভিষেকটা রাঙাতে পারলেন না রবার্ট লেভানডফস্কি। তাঁর সঙ্গে করমর্দন করেন লুইস সুয়ারেজ। ছবি: এএফপি
শিকাগো ফায়ারের হয়ে অভিষেকটা রাঙাতে পারলেন না রবার্ট লেভানডফস্কি। তাঁর সঙ্গে করমর্দন করেন লুইস সুয়ারেজ। ছবি: এএফপি

শিকাগোর হয়ে অভিষেকে ৬৩ মিনিট খেলেছেন লেভানডফস্কি। ১৪ মিনিটে তাঁর শট আটকে যায় মায়ামির রক্ষণে। শেষ পর্যন্ত তাঁকে থাকতে হয়েছে পরাজিতদের দলেই। লেভানডফস্কির দলের পরের ম্যাচ ২৬ জুলাই। সেদিন বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হবে নিউইয়র্ক সিটি-শিকাগো ফায়ার ম্যাচ। এমএলএসের ম্যাচটি হবে নিউইয়র্কের ইয়াঙ্কি স্টেডিয়ামে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত