আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলতে যাচ্ছেন ইন্টার মায়ামির স্প্যানিশ ডিফেন্ডার জর্দি আলবা। গতকাল রাতে খবরটি নিশ্চিত করেছে দ্য অ্যাথলেটিক।
হুট করে আলবা এই সিদ্ধান্ত নিতে যাওয়ার কারণ, ভ্রমণ জটিলতা। গ্রীষ্মকালীন দলবদলে বার্সেলোনা ছেড়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে যোগ দেন তিনি। সেখান থেকে আন্তর্জাতিক দায়িত্ব পালনে ইউরোপে যাওয়ার ঝক্কি-ঝামেলা এড়াতে এই সিদ্ধান্তের সূত্রপাত।
৩৪ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড এই মাসের শুরুতে এই সিদ্ধান্তের বিষয়টি জানান স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তেকে। অবশ্য স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (আএফইএফ) সভাপতি লুইস রুবিয়ালেসের চুমু-বিতর্ক সংশ্লিষ্টতার কারণে আলবা অবসর নিচ্ছেন না। স্পেন জাতীয় দলকে বিদায় বলা মানে ইন্টার মায়ামি প্রত্যেক ম্যাচে আলবাকে পাবে। কেননা আন্তর্জাতিক বিরতিতে দেশে ফিরতে হবে না তাঁকে।
২০১১ সালের অক্টোবরে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে স্পেনের জার্সিতে অভিষেক আলবার। জাতীয় দলের হয়ে ৯৩ ম্যাচ খেলেছেন তিনি। স্পেনের ২০১২ ইউরো জয়ী স্কোয়াডের অংশ ছিলেন আলবা। ইতালির বিপক্ষে ফাইনালে ৪-০ গোলের জয়ের ম্যাচে স্কোরও করেছিলেন। তাঁর নেতৃত্বে ২০২৩ সালের জুনে নেশনস লিগও জিতেছে স্পেন। ফাইনালে স্প্যানিশরা পেনাল্টি শুটআউটে হারায় ক্রোয়েশিয়াকে।
টানা ১১ বছর ক্যাম্প ন্যুয়ে কাটিয়ে গত জুলাইয়ে ইন্টার মায়ামিতে যোগ দেন আলবা। যেখানে তিনি জুটি বেধেছেন বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসি ও সার্জিও বুসকেতসের সঙ্গে।

ভারতের বিপক্ষে আবেদনও করছেন। তবে আম্পায়ার সাড়া দিচ্ছেন না। কিন্তু যখন টিভি রিপ্লেতে দেখানো হচ্ছে, তখন আফসোসে পুড়ছেন আফগানিস্তানের ক্রিকেটাররা। ইশ! যদি রিভিউ নিতাম—সফরকারী ক্রিকেটারদের তখন এমনটা ভাবা ছাড়া আর কিছু করার থাকে না।
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবল সামনে রেখে দলগুলো এরই মধ্যে চলে গেছে মার্কিন মুলুকে। টুর্নামেন্ট সামনে রেখে দলগুলো নিচ্ছে প্রস্তুতি। ইরান ফুটবল দল তাদের বিশ্বকাপযাত্রা শুরু করল অন্যভাবে। পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরিফে চুমু দিয়ে বিশ্বকাপ খেলতে রওনা দিলেন ইরানি ফুটবলাররা।
১০ ঘণ্টা আগে
ম্যাট হেনরিকে বোল্ড করেই নিউজিল্যান্ডের ইনিংসের ইতি টানলেন গাস অ্যাটকিনসন। দর্শকদের উদ্দেশ্যে অ্যাটকিনসন দেখালেন তাঁর হাতে থাকা লাল বল। চারপাশে তখন ভেসে আসছে করতালি। কারণ, হেনরিকে ফিরিয়ে ইংল্যান্ডের জয় নিশ্চিতের পাশাপাশি টেস্টে আরও এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন অ্যাটকিনসন।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে সমালোচনা নতুন কিছু নয়। আগেও ক্ষমতাসীন দলের প্রভাব ছিল বিসিবিতে। তবে এবার যেন অতীতের সবকিছুকে ছাড়িয়ে গেছে। জাতীয় সংসদেও বিসিবিকে বলা হয়েছে ‘বাপের দোয়া’ ক্রিকেট বোর্ড। সব সমালোচনা ঝেড়ে ফেলে তামিম দেশের ক্রিকেটের স্বার্থে কাজ করার অঙ্গীকার করেছেন।
১২ ঘণ্টা আগে