লুসাইলে আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচ দিয়ে শেষ হলো ২০২২ ফুটবল বিশ্বকাপ। আর্জেন্টিনার জয় দিয়ে শেষ হলো কাতারে প্রায় মাসব্যাপী চলা এক মহোৎসবের। ২২ তম ফুটবল বিশ্বকাপের গোল্ডেন বল জিতেছেন লিওনেল মেসি। একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে গোল্ডেন বল জিতলেন আর্জেন্টাইন অধিনায়ক।
কাতার বিশ্বকাপে মেসি করেছেন ৭ গোল এবং ৩ অ্যাসিস্ট। এবারের বিশ্বকাপে গোল্ডেন বুট জিতেছেন কিলিয়ান এমবাপ্পে। ৭ ম্যাচে করেছেন ৮ গোল এবং ২ গোলে অ্যাসিস্ট করেছেন এমবাপ্পে। ফাইনালে হ্যাটট্রিক করেছিলেন ফরাসি এই তরুণ ফুটবলার। গোল্ডেন গ্লাভস জিতেছেন এমিলিয়ানো মার্তিনেজ। গোলবারের নিচে মার্তিনেজ ছিলেন ‘চীনের মহাপ্রাচীর।’ প্রতিপক্ষ ফুটবলারদের অনেক নিশ্চিত শট ফিরিয়ে দিয়েছেনই, নকআউট পর্বের দুই টাইব্রেকারের চূড়ান্ত পরীক্ষায় ‘লেটার মার্কস’ পেয়েছেন আর্জেন্টাইন এই গোলরক্ষক। তরুণ ফুটবলার নির্বাচিত হয়েছেন এনজো ফার্নান্দেজ। আর্জেন্টাইন এই মিডফিল্ডার করেছেন ১ গোল এবং ১ অ্যাসিস্ট।
কাতার বিশ্বকাপের যত পুরস্কার
গোল্ডেন বল: লিওনেল মেসি (আর্জেন্টিনা) (৭ গোল, ৩ অ্যাসিস্ট)
গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স) (৮ গোল, ২ অ্যাসিস্ট)
গোল্ডেন গ্লাভস: এমিলিয়ানো মার্তিনেজ (আর্জেন্টিনা)
তরুণ ফুটবলার: এনজো ফার্নান্দেস (আর্জেন্টিনা) (১ গোল, ১ অ্যাসিস্ট)

শেষবার যখন মনুমেন্তালের ঘাস ছুঁয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলেন লিওনেল মেসি, মনে হচ্ছিল আর্জেন্টিনার দুই দশকের এক সোনালি বিকেল মাঠ ছেড়ে যাচ্ছে। গ্যালারি তখনো তাঁর নামে কাঁপছে, চোখে পানি নিয়ে তিনি হাত নেড়ে বিদায় জানাচ্ছেন, আর ১০ নম্বর জার্সির আকাশি-সাদা রংটি যেন সেই মুহূর্তে আরও গাঢ় হয়ে উঠেছে।
৮ ঘণ্টা আগে

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩–০ গোলের জয়ে শেষ হয়েছে জাতীয় দলের হয়ে তাঁর দীর্ঘ পথচলা। শেষ ম্যাচে গোলও করেছেন ৩৯ বছর বয়সী এই তারকা। তবে ফুটবল থেকে এখনই বিদায় নিচ্ছেন না তিনি। আর্জেন্টিনার অধ্যায় শেষ হলেও ইন্টার মায়ামির হয়ে চালিয়ে যাবেন খেলা।
১২ ঘণ্টা আগে
এশিয়ান গেমস শেষ হয়েছে মাত্র দুই দিন আগে। ২২ ডিসিপ্লিনে অংশ নিয়ে বাংলাদেশ ফিরেছে একটি ব্রোঞ্জ পদক নিয়ে। মাঠের ফল নিয়ে হতাশার সঙ্গে গেমস চলাকালে খেলোয়াড়দের শৃঙ্খলা নিয়েও উঠেছে প্রশ্ন। সেই প্রসঙ্গেই এবার কঠোর বার্তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাঁর মতে, হার-জিত খেলারই অংশ, কিন্তু প্রতিযো
১২ ঘণ্টা আগে