Ajker Patrika

আবাহনীর প্রতিষ্ঠাতা সম্পাদক হারুনুর রশীদ আর নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আবাহনীর প্রতিষ্ঠাতা সম্পাদক হারুনুর রশীদ আর নেই
হারুনুর রশিদ। ফাইল ছবি

দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত সংগঠক ও আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ মারা গেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন হারুনুর রশীদ। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুর আগে তিনি লাইফ সাপোর্টে ছিলেন বলে জানা গেছে।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন হারুনুর রশীদ। ১৯৭২ সালে আবাহনী ক্রীড়া চক্র প্রতিষ্ঠার পর ক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন তিনি। পরবর্তী সময়ে আবাহনীর সাংগঠনিক কার্যক্রম ও ক্রীড়া উন্নয়নে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক হিসেবেও পাঁচবার দায়িত্ব পালন করেছেন তিনি। এ ছাড়া সংস্থাটির নির্বাহী কমিটির সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। দেশের ফুটবলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং ফুটবলের উন্নয়নে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা ছিল।

ক্রীড়া সংগঠক হিসেবে দেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও দায়িত্ব পালন করেছেন হারুনুর রশীদ। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ও আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) বিভিন্ন কার্যক্রমের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। ক্রীড়াঙ্গন ছাড়াও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ছিলেন।

তাঁর মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত