কাতার বিশ্বকাপে আজন্ম স্বপ্ন পূরণের পর থেকেই সময়টা দুর্দান্ত কাটছে লিওনেল মেসির। লিগ কাপে চ্যাম্পিয়ন হয়ে ইন্টার মায়ামির শুরুটাও করেছেন দুর্দান্ত। সেই শিরোপা জয়ের মধ্যে দিয়ে একটি রেকর্ডও গড়েছেন তিনি।
ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে সর্বোচ্চ ৪৪ শিরোপা জিতেছেন মেসি। শিরোপার রাজা হওয়ায় ফুটবল জাদুকরকে নিয়ে একটি গান বানিয়েছেন কলম্বিয়ান র্যাপার মালুম। ‘ট্রফি’ নামে টাইটেল মিউজিক ভিডিওটি আর্জেন্টাইন অধিনায়ককে উৎসর্গ করেছেন জনপ্রিয় র্যাপার।
৪ মিনিট ৮ সেকেন্ডের মিউজিক ভিডিওতে মেসিকে দেখা গেছে। গানের শেষ দিকে র্যাপার মালুমা মেসির জার্সি পরে মায়ামির ডিআরভি পিএনকে স্টেডিয়ামে প্রবেশ করেন। অন্যদিকে বার্সেলোনা কিংবদন্তিকে একটি ট্রফি হাতে সেন্টার স্পটে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। র্যাপারের হাতে ট্রফি দিয়ে তাঁর সঙ্গে আলিঙ্গন করার পর সাতবারের ব্যালন ডি অর জয়ী চলে যান। সেই ট্রফি নিয়ে কিছুক্ষণ গান করার এক হাতে উঁচিয়ে ধরেন মালুম।এর আগে মালুমা গানের শুরুটা করেন পুয়ের্তো রিকোর র্যাপার ইয়ান্ডেলের সঙ্গে যৌথভাবে। দুই র্যাপারের গান করার সময় তাঁদের পেছনে নাচতে দেখা যায় বেশ কয়েক জন নৃত্যশিল্পীকেও। ভিডিওর দৃশ্যধারণ গত ৪ আগস্ট করা হয়েছে বলে জানা গেছে। সেদিন লিগ কাপের ম্যাচে অরল্যান্ডো সিটিকে ৩–১ গোলে হারানোর পরেই মেসি এই ভিডিওতে অংশ নিয়েছিলেন।
সামাজিক মাধ্যমে ছোট একটি ক্লিপ শেয়ার করে মালুমা লিখেছেন, ‘সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের প্রতি শ্রদ্ধা।’ সঙ্গে গোটের একটি ইমোজিও দিয়েছেন কলম্বিয়ান র্যাপার। মায়ামির হয়ে আরেকটি ট্রফি জয়ের সুযোগ পাচ্ছেন মেসি। ২৭ সেপ্টেম্বর ইউএস ওপেন কাপের ফাইনালে হিউস্টন ডায়নামোকে হারতে পারলেই মেজর লিগ সকারের ক্লাবের হয়ে দ্বিতীয় এবং ক্যারিয়ারের ৪৫ তম শিরোপা জিতবেন তিনি।

সাফ চ্যাম্পিয়নশিপের বাকি নেই আর এক মাসও। তবে শুরুতেই ধাক্কা খাচ্ছে বাংলাদেশ। ৪ নভেম্বর থেকে সাফ শুরু হলেও প্রথম ম্যাচে বেশিরভাগ প্রবাসী ফুটবলারকে পাওয়া যাবে না। কারণ ফিফা উইন্ডো শুরু হবে ৯ নভেম্বর থেকে।
৩ ঘণ্টা আগে
জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় দিনে রানবন্যার মাঝেও আলো কেড়ে নিল ঢাকা বিভাগের এক বিরল নজির। সিলেটে বোলারদের নিষ্ফলা দিনে একাদশের ১১ জনকেই বল হাতে নামায় ঢাকা। ড্রয়ের পথে থাকা ম্যাচে ঢাকার ৬ উইকেটে ৫৪৭ রানের জবাবে দিন শেষে সিলেটের সংগ্রহ ৫ উইকেটে ৪৩১ রান। ফিফটি পেয়েছেন সিলেটের চার ব্যাটার—আসাদুল্লাহ আল গা
৫ ঘণ্টা আগে
আবুধাবি টেস্টে জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের চাই ৭ উইকেট। আর আফগানিস্তানের চাই ৩৪৭ রান।
৬ ঘণ্টা আগে
পাকিস্তান নাম প্রত্যাহার করে নেওয়ায় শেষ মুহূর্তে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। মহাদেশীয় মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের প্রস্তুতি জোরদারে আবারও পুরোনো কোচ পিটার গেরহার্ডের ওপরই আস্থা রাখল বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। একই সঙ্গে সোমবার টুর্নামেন্টকে সামনে রেখে ২৬ সদস্যে
৬ ঘণ্টা আগে