টুর্নামেন্ট বদলে গেলেও লিওনেল মেসির রূপ বদলায়নি। লিগ কাপে গোল দিয়ে শুরু করা আর্জেন্টাইন প্লেমেকার মেজর লিগ সকারের অভিষেকেও তাই করলেন। তাঁর ও ডিয়াগো গোমেজের গোলে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ২–০ ব্যবধানের জয় পেয়েছে ইন্টার মায়ামি।
শুরুর একাদশে অবশ্য ছিলেন না মেসি। টানা আট ম্যাচের ধকল কাটাতে তাঁকে আজকের ম্যাচে বিশ্রাম দেওয়ার গুঞ্জন ছিল। শুরুতে তাঁকে না নামিয়ে সেই গুঞ্জন সত্য প্রমাণিত করতে চেয়েছিলেন হয়তো মায়ামির কোচ জেরার্দো মার্তিনো। তবে ম্যাচের পারফরম্যান্স সুবিধাজনক না হওয়ায় ৬০ মিনিটে সাতবারের ব্যালন ডি অর জয়ীকে লিওনার্দো কাম্পানার বদলি নামান।
এরপর ম্যাচের চিত্রও বদলে যায়। শুরুতে বল পজিশন ধরে রাখলেও গোলমুখে তেমন আক্রমণে করতে পারেনি মায়ামি। তাদের চেয়ে রেড বুলসেই গোলের ভালো সুযোগ পেয়েছিল। কিন্তু তারা গোল করতে ব্যর্থ হয়। প্রতিপক্ষ না পেলেও ৩০ মিনিটে এক সুযোগ পেয়ে কাজে লাগান মিডফিল্ডার গোমেজ। ডি বক্সের মধ্যে নোয়াহ এলিয়েনের পাস ধরে দলকে এগিয়ে দেন তিনি।
পেনাল্টি থেকে গোল শোধের সুযোগ পেয়েছিল রেড বুলস। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে মায়ামির ডেভিড রুইজের হাতে বল লাগার ফলে রেফারির দেওয়া সিদ্ধান্ত পরে ভিএআরে বাতিল হয়। পরে তারাও আর গোল শোধ দিতে পারেনি। উল্টো মেসি বদলি নামার পর আরেকটি গোল হজম করে। ম্যাচের শেষ সময়ে দুর্দান্ত গোলটি করেন সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী। ৮৯ মিনিটে ডি-বক্সের ভেতরে রেড বুলসের এক ডিফেন্ডারকে ভেলকি দেখিয়ে বেঞ্জামিন ক্রিমাশ্চিকে বল বাড়ান তিনি। পরে ফিরতি বল যখন ক্রিমাশ্চি পাঠালেন, তখন ফাঁকা গোলবার পেলেন মেসি। আলতো টোকায় বল জালে জড়ালেন তিনি। মেসির সঙ্গে এদিন বদলি নামেন সার্জিও বুসকেতসও।
এতে করে মেসিকে আটকানোর যে হুমকি দিয়েছিলেন রেড বুলসের কোচ ট্রয় লেসেনে এবং মিডফিল্ডার ড্যানিয়েল এডেলম্যান, তা আর সফল হলো না। অন্যদের মতোই তাঁদেরও মেসির কাছে পরাজিত হতে হলো। সব মিলিয়ে মায়ামির হয়ে ৯ ম্যাচে ১১ গোল করলেন মেসি। অ্যাসিস্ট করেছেন ৩টি।

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ পথচলা শেষ হয়েছে। বিদায়ের সেই বিশেষ রাতে স্বামীর পাশে ছিলেন আন্তোনেলা রোকুজ্জো। পরদিন সামাজিক মাধ্যমে তারকা ফুটবলারকে নিয়ে আবেগঘন একটি বার্তা দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলার পর হৃদয়ছোঁয়া বার্তা দিয়েছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে বিদায়ী ম্যাচ শেষে মনুমেন্তাল স্টেডিয়ামে দাঁড়িয়ে সমর্থকদের অভিবাদন জানানোর পর সামাজিক মাধ্যমেও নিজের অনুভূতি প্রকাশ করেছেন আর্জেন্টাইন মহাতারকা।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের পর তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘদিনের এই দুই প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের অসংখ্য অধ্যায়ের পর এবার এলএমটেনের বিদায়ে রোনালদোর কণ্ঠে শোনা গেল অকুণ্ঠ প্রশংসা।
২ ঘণ্টা আগে
শেষবার যখন মনুমেন্তালের ঘাস ছুঁয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলেন লিওনেল মেসি, মনে হচ্ছিল আর্জেন্টিনার দুই দশকের এক সোনালি বিকেল মাঠ ছেড়ে যাচ্ছে। গ্যালারি তখনো তাঁর নামে কাঁপছে, চোখে পানি নিয়ে তিনি হাত নেড়ে বিদায় জানাচ্ছেন, আর ১০ নম্বর জার্সির আকাশি-সাদা রংটি যেন সেই মুহূর্তে আরও গাঢ় হয়ে উঠেছে।
১১ ঘণ্টা আগে