
বিশ্বকাপ আর ইতিহাস—দুটিই যেন কিলিয়ান এমবাপ্পের কাছে একই সুতোয় গাঁথা। নিজের তৃতীয় বিশ্বকাপের শুরুর দিনই আরও একবার রেকর্ড বই ওলটপালট করাতে বাধ্য করালেন তিনি। সেনেগালের বিপক্ষে তাঁর জোড়া গোলেই ফ্রান্স পেয়েছে ৩-১ ব্যবধানের দারুণ এক জয়।
এতদিন তাঁকে নিয়ে সমালোচনা হচ্ছিল বেশ। রিয়াল মাদ্রিদের হয়ে বড় কোনো শিরোপাই জিততে পারেননি। তার ওপর সাবেক ক্লাব পিএসজির টানা দুবার চ্যাম্পিয়নস লিগ জয় মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়ায়। যদিও এমবাপ্পে সেসব কানে দেন না। বিশ্বকাপে এসে তা প্রমাণ করলেন আবারও।
ম্যাচ শেষে নিজের ফর্ম ও দলের পারফরম্যান্স নিয়ে চলমান সমালোচনা প্রসঙ্গে এমবাপ্পের বলেন, ‘যারা আমার সমালোচনা করেন, তাদের সবার মুখ বন্ধ করার জন্য যদি আমি ফুটবল খেলতাম, তবে আমাকে ৮০ বছর বয়স পর্যন্ত খেলে যেতে হতো। আমি খেলি আমার দেশের হয়ে ইতিহাস গড়তে এবং দলকে বিশ্বকাপ জেতাতে সহায়তা করতে।’
এমবাপ্পের নিজের ইতিহাসও তো কম নয়। জোড়া গোলে সেনেগালের বিপক্ষে জোড়া ইতিহাস গড়েছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে এমবাপ্পে নিজের গোলসংখ্যা নিয়ে গেছেন ৫৮ তে, যা অলিভিয়ে জিরুকে (৫৭ গোল) টপকে ফ্রান্সের ইতিহাসে সর্বোচ্চ। একইসঙ্গে বিশ্বকাপে তাঁর মোট গোল এখন ১৪টি। এর মাধ্যমে কিংবদন্তি জুস্ত ফতেঁইনকে (১৩ গোল) পেরিয়ে বিশ্বকাপে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার নামটিও নিজের করে নিয়েছেন।
প্রথম ম্যাচে জয় পেলেও দল এখনো শতভাগ ছন্দে ফেরেনি বলে স্বীকার করেছেন এমবাপ্পে। তবে টুর্নামেন্টের শুরুটা জয় দিয়ে হওয়ায় স্বস্তি পাচ্ছেন ফ্রান্স অধিনায়ক, ‘আমরা এখনো আমাদের পূর্ণ ছন্দে ফিরতে পারিনি। তবে যেকোনো প্রতিযোগিতায় জয় দিয়ে শুরু করাটা ভালো, এটি দলে কিছুটা স্বস্তি আনে। যদিও বিশ্বকাপের মঞ্চে পুরোপুরি নিশ্চিন্ত থাকার সুযোগ নেই। অন্য দলগুলোর দিকে তাকালেই বুঝবেন, এখানে প্রথম ম্যাচে জয় পাওয়া কতটা কঠিন।’
সমালোচকদের উদ্দেশ্য করে এমবাপ্পে আরও যোগ করেন, ‘মানুষ মেতে উঠুক, সমালোচনা করুক। নিজেদের কাজে সবসময় শান্ত থাকতে হবে। এটা কেবল গ্রুপের প্রথম ম্যাচ।’

ফরাসি রক্ষণে কাঁপন ধরিয়েও প্রথমার্ধে গোলের মুখ খুলতে পারেনি সেনেগাল। সেখানে ফ্রান্স যেন নিজেদের হারিয়ে খুঁজছিল। বিরতির পর বদলে গেল সব হিসেবনিকেশ। আরও ভালো করে বলা যায় বদলে দিলেন কিলিয়ান এমবাপ্পে। জোড়া গোলে জোড়া রেকর্ড ভেঙে বিশ্বকাপের শুরুটা করলেন দারুণভাবে। ফ্রান্সও পেল ৩-১ গোলের জয়।
২ ঘণ্টা আগে
২০২৪ ইউরোর কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে পেনাল্টিতে হেরে বিদায় নিলেও, মার্তিনেসের অধীনেই ২০২৫ সালের ফাইনালে স্পেনকে হারিয়ে নিজেদের দ্বিতীয় নেশনস লিগ শিরোপা জেতে পর্তুগাল।
৪ ঘণ্টা আগে
কানসাস সিটি স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনি ও ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির সংবাদ সম্মেলন শেষে বেলা ৪টায় ছুটতে হলো স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টারে। সন্ধ্যা ৬টায় শুরু হবে আর্জেন্টিনা দলের সংবাদ সম্মেলন। ১৫ মিনিট সুযোগ মিলবে আর্জেন্টিনা-দর্শনে।
৫ ঘণ্টা আগে
মঙ্গলবারের এই অনুশীলন সেশনটি সংবাদমাধ্যমের জন্য বন্ধ রাখা হয়েছিল। তবে ফুটবলারদের পরিবারের সদস্যরা মাঠে উপস্থিত ছিলেন। অনুশীলন শেষে ফুটবলাররা তাঁদের পরিবারের সঙ্গে দুপুরের খাবার সারেন।
৫ ঘণ্টা আগে