
১৯৯৮ সালের পর থেকে বিশ্বকাপে দর্শক হয়ে আছে নরওয়ে। অবশেষে বাছাইপর্বের বাধা অতিক্রম করল তারা। ২০২৬ বিশ্বকাপের মুল পর্বে জায়গা করে নিল নরওয়েজিয়ানরা। ২৮ বছর পর বিশ্বমঞ্চে দেখা যাবে তাদের। ইউরোপের দলটিকে বিশ্বকাপে নেওয়ার নায়ক আর্লিং হালান্ড। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের টিকিট নিশ্চিত হওয়ার পর দায়িত্ব মুক্তির আনন্দে ভাসছেন এই স্ট্রাইকার।
ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বের ‘আই’ গ্রুপে নিজেদের সবশেষ ম্যাচে ইতালিকে ৪-১ গোলে হারিয়েছে নরওয়ে। তাদের কাছে হেরে আরও একবার বিশ্বকাপে জায়গা না পাওয়ার শঙ্কায় পড়ে গেল ইতালি। প্লে অফে খেলতে হবে আজ্জুরিদের। আগের দুই আসরেও প্লে অফ হেরেছিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
সান সিরোতে ৯ গোলের ব্যবধানে নরওয়েকে হারাতে পারলে সরাসরি বিশ্বকাপের টিকিট কাটতো ইতালি। এই কঠিন সমীকরণ মেলানো তো দূরে থাক, ন্যূনতম ব্যবধানেও জিততে পারেনি তারা। হারলেও সান সিরোতে শুরুতেই পিও এসপোসিতোর গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। এরপর প্রত্যাবর্তনের গল্প লিখে জয় নিয়ে ফিরেছে নরওয়ে। জোড়া গোল করেন হালান্ড। বিশ্বকাপের টিকিট নিশ্চিত হওয়ার দিনে দলের জয়ে বড় ভূমিকা রাখতে পারায় একটু বেশিই খুশি ম্যানচেস্টার সিটি তারকা।
ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে হালান্ড বলেন, ‘নরওয়েকে বিশ্বকাপে নিয়ে আসা আমার জন্য দায়িত্ব ছিল। আমি কয়েক বছর ধরেই এটা বলে আসছি। এটা আমার কাঁধে বড় দায়িত্ব ছিল। ২০১৯ সালে জাতীয় দলে আসার পর থেকেই আমি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার জন্য চেষ্টা করে আসছি। আমি জানি না এটাকে ইতিহাস বলা যাবে কিনা। আপনি চাইলে এটাকে যেকোনো কিছু বলতে পারেন।’
দলের জন্য চাপ নিতে ভালো লাগে হালান্ডের, ‘আমি খুশি। বিশ্বকাপ নিশ্চিত হওয়ার পর স্বস্তি পেয়েছি। অনেক চাপ এবং কিছু বিষয় আছে। আমি সেসব অনুভব করি। এটা আমার জন্য মজার বিষয় হবে।’

ইসলামাবাদ, লাহোর ও পেশোয়ারে আগামী বছরের ৩ থেকে ১১ এপ্রিল হবে ১৪তম এসএ গেমস। দীর্ঘ অপেক্ষার পর দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতার সূচি চূড়ান্ত করেছে সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিল (এসএওসি)।
২৮ মিনিট আগে
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নারী চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশের রাজশাহী স্টার্স এফসি। আজ মালয়েশিয়ার কোটা কিনাবালুতে গুয়ামের রোভার্স এফসিকে ৮–০ গোলে হারিয়েছে বাংলাদেশের দলটি।
৪৩ মিনিট আগে
জীবন পেয়ে সুযোগ কীভাবে কাজে লাগাতে হয়, সেটাই করে দেখালেন দেবদূত পাড়িক্কাল। গলের পর কলম্বোতেও সেঞ্চুরি পেয়েছেন পাড়িক্কাল। তাঁর তিন অঙ্ক ছোঁয়ার দিনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন দাপটের সঙ্গে শেষ করেছে ভারত।
১ ঘণ্টা আগে
মাত্র ৭৫০ বলেই শেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাকাইতে মাত্র দুদিনে হেরে যাওয়ায় আলোচনায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে টেস্টের পিচ নিয়েও। নাজমুল হোসেন শান্তর মতে এ ধরনের ঘটনা কখনোই ভোলা
২ ঘণ্টা আগে