ইন্টার মিয়ামির হয়ে অভিষেকটা দুর্দান্তভাবে রাঙিয়েছেন লিওনেল মেসি। ক্রুজ আজুলের বিপক্ষে ৫৪ মিনিটে মাঠে নেমে অধিনায়কত্বের বাহুবন্ধনীও পরেছিলেন আর্জেন্টাইন তারকা। সেদিনই বোঝা গিয়েছিল নেতৃত্বের ভারটা তাঁর কাঁধেই থাকছে।
গতকাল সেটা নিশ্চিতও করেছেন মিয়ামির কোচ টাটা মার্টিনো। আগামীকাল ভোরে আতালান্তা ইউনাইটেডের বিপক্ষে মিয়ামি খেলতে নামার আগে সংবাদ সম্মেলনে মেসির অধিনায়কত্ব নিয়ে কথা বলেছেন আর্জেন্টাইন কোচ।
ম্যাচে মেসি অধিনায়কত্ব থাকবেন কিনা এমন প্রশ্নের জবাবে মার্টিনো বলেছেন, ‘অবশ্যই, শেষ ম্যাচেও সে আমাদের অধিনায়ক ছিল। মেসি–বুসকেতস উভয়ই খুব সম্ভবত আরও বেশি সময় খেলবে ম্যাচে। সেটা শুরু থেকে হতে পারে। তবে সবকিছু তাদের ওপর নির্ভর করবে। এটি তাদের মাত্র দ্বিতীয় ম্যাচ হবে।’
ক্রুজের বিপক্ষে অভিষেক ম্যাচে ৯৪ মিনিটে গোল করেন মেসি। বক্সের বাইরে থেকে তাঁর নেওয়া ফ্রি কিকটি ছিল চোখে লেগে থাকার মতো। সাতবারের ব্যালন ডি অরজয়ীর অবিশ্বাস্য গোলেই ম্যাচ জয় পায় মিয়ামিও। মেসির ট্রেডমার্ক ফ্রি কিক নিয়ে মার্টিনো বলেছেন, ‘তার কাছ থেকে এমন ফ্রি কিক সচরাচরই পাওয়া যায়। কারণ এটি অভ্যাসগত। তাই আমরা সাধারণ নয়, এমন কিছুকে স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করছি।’

৮ গোলের ম্যাচে ৫ বার এগিয়ে-পিছিয়ে যাওয়ার নাটক। প্রথম ৪৫ মিনিটেই পাঁচ গোল, দ্বিতীয়ার্ধে আরও তিন। একদিকে সান্ডারল্যান্ডের ব্রায়ান ব্রোবির হ্যাটট্রিক, অন্যদিকে ম্যানচেস্টার সিটির আক্রমণভাগের দাপট। শেষ পর্যন্ত ইতিহাদের এই গোলবন্যায় ৫–৩ ব্যবধানে জিতেছে এনজো মারেস্কার দল।
২ ঘণ্টা আগে
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে দুটি নতুন ড্রেসিংরুম নির্মাণের অনুমোদন দিয়েছে পরিচালনা পর্ষদ। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের প্রস্তাবিত সংস্কার ও উন্নয়নকাজের জন্য স্থাপত্য, প্রকৌশল এবং প্রকল্প প্রস্তুতি-সংক্রান্ত পরামর্শক সেবা দিতে একজন পরামর্শক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। শেরেবাংলা স্টেডিয়াম, ন্যাশন
২ ঘণ্টা আগে
নিজের দেশ থেকে দূরে থাকার কষ্টটাও ভুলতে পারেননি ফারিবা। তিনি বলেন, ‘আমি নিজের দেশে থাকতে পারি না, এটা খুবই দুঃখের। অনেক দিন ধরে আমি আমার পরিবারের সঙ্গে দেখা করতে পারিনি। স্বপ্নটা পূরণ করতে আমি আমার দেশ ছেড়েছি। মানুষের ছোড়া পাথর এড়িয়ে পালিয়েছি।’
২ ঘণ্টা আগে
পাকিস্তানের টেস্ট অধিনায়কত্ব নেওয়ার সিদ্ধান্তে বাবর আজমের কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। ইংল্যান্ড সফরে দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সম্পর্কে কিছুই জানতেন না বলে বাবরের মন্তব্যের পর তাঁকে ব্যঙ্গও করেছেন সাবেক এই পেসার।
৭ ঘণ্টা আগে