লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর দলবদল ঘিরে নতুন মৌসুমের পুরো দলবদলের বাজারটাই ছিল চমক আর বিস্ময়ে ভরা। কিলিয়ান এমবাপ্পের দলবদল নিয়েও কম নাটকীয়তা হয়নি! ফরাসি তারকা অবশ্য শেষ পর্যন্ত পিএসজিতেই থেকে গেছেন। তবে দলবদলের বাজারে একেবারে শেষ ঘণ্টায় আরও একবার চমক! বার্সেলোনা ছেড়ে আতলেতিকো মাদ্রিদে ফিরলেন আতোয়াঁন গ্রিজমান।
গ্রিজমানকে এক বছরের ধারে আতলেতিকোতে ছেড়ে দিতে সম্মত হয়েছে বার্সা। তবে দুই পক্ষই চাইলে আরও একটি মৌসুম আতলেতিকোর সঙ্গে চুক্তি বাড়ানো হতে পারে গ্রিজমানের। ২০১৪-১৫ সালে আতলেতিকোতে যোগ দিয়ে ২৫৭টি ম্যাচ খেলেছিলেন গ্রিজমান। সঙ্গে একটি স্প্যানিশ সুপার কাপ, একটি ইউরোপা লিগ ও উয়েফা সুপার কাপ জিতেছিলেন ২৯ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ড।
চার বছর আতলেতিকোতে দাপটের সঙ্গে খেলে ২০১৯ সালে বার্সায় যোগ দেন গ্রিজমান। তবে কাতালান ক্লাবটিতে এসে আগের সেই ছন্দটা ধরে রাখতে ব্যর্থ হন গ্রিজমান। এবার তাই দিয়েগো সিমিওনের অধীনে পুরোনো ক্লাবে নিজের চেনা ছন্দে ফেরার পালা গ্রিজমানের। এদিকে বার্সা গ্রিজমানের বদলি হিসাবে লুক ডি’ইয়ং-কে সেভিয়া থেকে সই করেছে।

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হারের পর রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। তবে সেটা মানতে নারাজ আলবিসেলেস্তেদের প্রধান কোচ লিওনেল স্কালোনি। তাঁর মতে, যোগ্য দল হিসেবেই ফাইনাল জিতেছে স্পেন। সেখানে রেফারির কোনো হাত নেই।
১ ঘণ্টা আগে
সমর্থক, বিশ্লেষক থেকে শুরু করে বর্তমান-সাবেক অনেক ফুটবলারই পারেদেসের শাস্তি দাবি করছেন। বিষয়টি নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে ফিফা। তদন্ত শেষে আলোচিত বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানাবে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত আসে, সেটা আগেই বলার উপায় নেই। ফিফার তদন্তের মাঝেই ভুক্তভোগী গাভ
১ ঘণ্টা আগে
জুনে ভারত সফরে যাচ্ছে তাই পারফরম্যান্স করেছে আফগানিস্তান। একমাত্র টেস্টে ইনিংস ও ৩০০ রানে হেরেছে আফগানরা। সেই ধারাবাহিকতায় ওয়ানডে সিরিজে হয়েছে ধবলধোলাই। দলের ভরাডুবিতে এবার নেতৃত্ব ছাড়লেন আফগানিস্তানের বাঁহাতি ব্যাটার হাশমাতউল্লাহ শাহীদি।
৪ ঘণ্টা আগে
২০১৯ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের তুলনায় দল বাড়ছে আগামী ওয়ানডে বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে হতে যাওয়া বিশ্বকাপে দল সংখ্যা বেড়ে হয়েছে ১৪। তবে দল সংখ্যা বাড়লেও খেলার ফরম্যাট একেবারে আলাদা। মূলত টুর্নামেন্ট আকর্ষণীয় করতেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) সংস্করণ বদলেছে বলে জানা গেছ
৪ ঘণ্টা আগে