
জিতলে একে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে ব্যবধান কমাতে পারত ঢাকা আবাহনী। কিন্তু আজ প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে গোলশূন্য ড্র করায় তেমন কিছু আর হলো না। অবশ্য টেবিলের দুইয়ে থেকেই প্রথম লেগ শেষ করেছে ঐতিহ্যবাহী ক্লাবটি।
শীর্ষে থাকা মোহামেডানের অর্জন ৯ ম্যাচে ২৪ পয়েন্ট। আর আবাহনীর বর্তমান পয়েন্ট ৯ ম্যাচে ২০। আপাতত এক আর দুইয়ের মাঝে চার পয়েন্টের তফাৎ। এ দিকে আবাহনীকে আটকে এক পয়েন্ট বাড়িয়ে নিয়েছে ব্রাদার্সও। পাঁচে থাকা দলটির পাশে এখন ৯ ম্যাচে ১৫ পয়েন্ট। সমান পয়েন্ট থাকার পরও গোল ব্যবধানের কারণে চারে আছে রহমতগঞ্জ। আর ১৭ পয়েন্ট নিয়ে তিনে থেকে লেগ শেষ করেছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
একইদিন আরেক ম্যাচে অবশ্য গোল দেখেছেন দর্শকেরা। কিংস অ্যারেনায় এ দিন চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারিয়েছে ফর্টিস এফসি। ম্যাচের ৩৪ মিনিটে ফর্টিসের হয়ে একমাত্র গোলটি করেন গাম্বিয়ান ডিফেন্ডার ঈসা। এই জয়ে সাত থেকে ছয়ে উঠে গেল ফর্টিস। তাদের অর্জন ৯ ম্যাচে ১১ পয়েন্ট। আর সাতে নামল পুলিশ এফসি। প্রথম লেগে যারা ৯ ম্যাচ খেলে ১০ পয়েন্ট জমা করেছে।
প্রথম লেগ শেষে শীর্ষ গোলদাতার আসনটা নিজের দখলে রেখেছেন রহমতগঞ্জে খেলা ঘানার সেন্টার ফরোয়ার্ড স্যামুয়েল বোয়াটেং। লিগে ৯ ম্যাচ খেলে ১১ গোলের সঙ্গে চার অ্যাসিস্ট করেছেন তিনি। এরপর আরেক বিদেশি সেনে। চলমান মৌসুমে ব্রাদার্সের হয়ে খেলা সেনেগালের এই মিডফিল্ডার করেছেন ৭ গোল। তার সমান গোল করেছেন পুলিশ এফসির আল আমিনও।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১২ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১৩ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১৩ ঘণ্টা আগে