ঢাকা: গুঞ্জনটা মৌসুম শেষের আগে থেকেই শোনা যাচ্ছিল। অবশেষে কাল আনুষ্ঠানিক ঘোষণা এল বার্সেলোনার পক্ষ থেকে। দুই বছরের চুক্তিতে কাতালান ক্লাবটিতে যোগ দিয়েছেন সার্জিও আগুয়েরো।
ম্যানচেস্টার সিটির সঙ্গে আগুয়েরোর ১০ বছরের পথচলা শেষ হয়েছে শনিবার। যদিও মৌসুম শেষের আগেই ক্লাব ছাড়ার কথা জানিয়েছিলেন এই আর্জেন্টাইন। তখন থেকেই আগুয়েরোর বার্সেলোনায় যাওয়ার গুঞ্জন ওঠে। লিওনেল মেসির সঙ্গে জাতীয় দলের বন্ধুত্বটা ক্লাবে টেনে আনার ইচ্ছেটা আগুয়েরোর অনেক দিনের। অবশেষে আগুয়েরোর আশা পূরণ হয়েছে।
যদিও গুঞ্জন আছে বার্সার সঙ্গে এখনো নতুন চুক্তিতে যেতে রাজি হননি মেসি। নতুন চুক্তি না করলেও আগামী মৌসুমে মেসি বার্সার সঙ্গেই থাকবেন বলে আগুয়েরোর আশা, ‘আমি বিশ্বাস করি লিও আগামী মৌসুমে বার্সাতেই থাকবে। বার্সায় ওর সঙ্গে খেলতে উন্মুখ হয়ে আছি। ওকে আমি চিনি। আমরা দুজনেই ভালো বন্ধু।’
ম্যান সিটির সঙ্গে আগুয়েরোর চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তাঁকে নিতে কোনো অর্থ খরচ করতে হয়নি বার্সেলোনাকে। তবে মাঝপথে যাতে তাঁকে কোনো ক্লাব টেনে নিতে না পারে সে ব্যবস্থাও করেছে কাতালান ক্লাব। আগুয়েরোর বাই আউট ক্লজ নির্ধারণ করা হয়েছে ১০ কোটি ইউরো (বাংলাদেশি ১০৩৩ কোটি টাকা)। বার্সেলোনায় আসতে পেরে দারুণ খুশি এই আর্জেন্টাইন স্ট্রাইকার। ক্লাবের সঙ্গে আনুষ্ঠানিক পরিচয় পর্বের অনুষ্ঠানে নিজের অভিব্যক্তি ব্যক্ত করেছেন আগুয়েরো, ‘এখানে আসতে পেরে আমি খুব খুশি। বার্সেলোনা বিশ্বের অন্যতম সেরা ক্লাব এটা সবাই জানি। ঠিক সিদ্ধান্তই নিয়েছি বলে আমি মনে করছি।’
আনুষ্ঠানিক পরিচয় পর্ব শেষে বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা সামাজিক যোগাযোগমাধ্যমে আগুয়েরোকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'বার্সেলোনায় তোমাকে স্বাগতম। তোমার খেলা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করি ভালো কিছুই হবে।'

শেষবার যখন মনুমেন্তালের ঘাস ছুঁয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলেন লিওনেল মেসি, মনে হচ্ছিল আর্জেন্টিনার দুই দশকের এক সোনালি বিকেল মাঠ ছেড়ে যাচ্ছে। গ্যালারি তখনো তাঁর নামে কাঁপছে, চোখে পানি নিয়ে তিনি হাত নেড়ে বিদায় জানাচ্ছেন, আর ১০ নম্বর জার্সির আকাশি-সাদা রংটি যেন সেই মুহূর্তে আরও গাঢ় হয়ে উঠেছে।
৯ ঘণ্টা আগে

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩–০ গোলের জয়ে শেষ হয়েছে জাতীয় দলের হয়ে তাঁর দীর্ঘ পথচলা। শেষ ম্যাচে গোলও করেছেন ৩৯ বছর বয়সী এই তারকা। তবে ফুটবল থেকে এখনই বিদায় নিচ্ছেন না তিনি। আর্জেন্টিনার অধ্যায় শেষ হলেও ইন্টার মায়ামির হয়ে চালিয়ে যাবেন খেলা।
১২ ঘণ্টা আগে
এশিয়ান গেমস শেষ হয়েছে মাত্র দুই দিন আগে। ২২ ডিসিপ্লিনে অংশ নিয়ে বাংলাদেশ ফিরেছে একটি ব্রোঞ্জ পদক নিয়ে। মাঠের ফল নিয়ে হতাশার সঙ্গে গেমস চলাকালে খেলোয়াড়দের শৃঙ্খলা নিয়েও উঠেছে প্রশ্ন। সেই প্রসঙ্গেই এবার কঠোর বার্তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাঁর মতে, হার-জিত খেলারই অংশ, কিন্তু প্রতিযো
১৩ ঘণ্টা আগে