রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘ ১৪ বছরের সম্পর্ক ছিন্ন করে সৌদি আরবের ক্লাবে যোগ দিয়েছেন করিম বেনজেমা। তিন বছরের চুক্তিতে আল ইত্তিহাদে নাম লিখিয়েছেন সাবেক ফরাসি তারকা। তাঁর চলে যাওয়ায় রিয়ালের বড় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন উসমান দেম্বেলে।
শুধু রিয়ালের কথাই বলেননি, সঙ্গে লা লিগারও ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দেম্বেলে। মার্কাকে তিনি বলেছেন, ‘বেনজেমা ছাড়া রিয়াল মাদ্রিদ বড় কিছু হারিয়েছে। কারণ সে ব্যালন ডি’অর বিজয়ী এবং দুর্দান্ত একজন খেলোয়াড়। বেনজেমাকে ছাড়া রিয়াল এক নয়। তাদের জন্য গুরুত্বপূর্ণ ক্ষতি।’
লা লিগায় একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও ফ্রান্স দলে একসঙ্গে খেলেছেন বেনজেমা-দেম্বেলে। কাছ থেকে দেখার সুযোগের কারণেই সাবেক সতীর্থের ক্ষমতা ভালোই জানা বার্সেলোনা ফরোয়ার্ডের। এজনই তিনি বলেছেন, ‘তার চলে যাওয়া লা লিগার জন্যও বড় ক্ষতির। সে এমন একজন ফুটবলার, যে অনেক গোলের সঙ্গে অ্যাসিস্টও করে। সে অসাধারণ একজন খেলোয়াড়।’
২০১৮ সালে রোনালদো রিয়াল ছাড়ার পর লস ব্ল্যাংকোসদের একাই টেনেছেন বেনজেমা। পর্তুগিজ তারকা চলে যাওয়ার পর তাঁর জন্যও শাপে বর হয়েছে। পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ীর ছায়া থেকে বেরিয়ে নিজেকে রিয়ালের কিংবদন্তি করেছেন তিনি। টানা দুর্দান্ত পারফরম্যান্স করে দলকে ১৪তম বারের মতো চ্যাম্পিয়ন লিগ জিতিয়েছেন। সঙ্গে এক সময়ের মধ্যে দুই বার লা লিগাসহ আরও অনেক ট্রফি জিতিয়েছেন। আর নিজে বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে সর্বশেষ ব্যালন ডি’অর জিতেছেন। এখন সামনে দেখার বিষয় ফরাসি তারকার ক্ষতিপূরণ কত দ্রুত মেটাতে পারে রিয়াল।

আইএল টি-টোয়েন্টির নিলামে ৪০০-এর বেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন। যাঁদের মধ্যে আছেন ১০ বাংলাদেশি। তাসকিন আহমেদ, নাহিদ রানা, রিশাদ হোসেনদের মতো তারকাদের ভিত্তিমূল্য কোটি টাকার কাছাকাছি।
৮ ঘণ্টা আগে
কোচ হিসেবে হান্নান সরকারের অর্জন কোনো অংশে কম নয়। এ বছরের জানুয়ারিতে তাঁর দল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হয়েছে। ডিপিএলেও আবাহনীকে জিতিয়েছেন শিরোপা। এবার তিনিই কি না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ‘ডি থ্রি ট্রফি’র সহকারী কোচ!
৮ ঘণ্টা আগে
সিঙ্গাপুরের বিপক্ষে গতকাল শেষ বাঁশি বাজার পর হামজা চৌধুরীর হতাশ হয়ে শুয়ে পড়াটাই বাংলাদেশ দলের প্রতীকী ছবি। মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান গেমসে শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ। সব হতাশা ঝেড়ে তাঁর লক্ষ্য এখন নভেম্বের সাফ।
৯ ঘণ্টা আগে
লিওনেল মেসির সঙ্গে কখনো কারও লাগেনি, ব্যাপারটা তা নয়। এইতো গত বিশ্বকাপে এক রেফারির সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলেছিলেন মেসি। এবার ক্লাব ফুটবলে এক খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া লেগেছে আর্জেন্টিনার তারকা ফুটবলারের। সামাজিক মাধ্যমে সেটা ছড়িয়েও দিয়েছেন মেসির বিপক্ষ দলের ফুটবলার।
১০ ঘণ্টা আগে