ফুটবল বিশ্বকাপ শুরু হতে প্রায় দুই মাস বাকি। ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে, কারা ফাইনাল খেলবে তা নিয়ে। গুগলও ভবিষ্যদ্বাণী দিয়েছে কাতার বিশ্বকাপের ফাইনালিস্টের ব্যাপারে। জনপ্রিয় এই সার্চ ইঞ্জিনের মতে, কাতার বিশ্বকাপের ফাইনালিস্ট ব্রাজিল ও ফ্রান্স।
‘লুসাইল স্টেডিয়াম ইভেন্টস’ লিখে অনলাইনে অনেকে সার্চ করেছিলেন। তখনই ‘ব্রাজিল-ফ্রান্স ফাইনাল’ নিয়ে ভুল তথ্য পেয়েছেন গুগল ব্যবহারকারীরা। সোমবার ‘অ্যাটাক ফুটবলেরো’ টুইটার অ্যাকাউন্ট থেকে তা শেয়ার করা হলে ব্যাপারটি দ্রুত ভাইরাল হয়ে যায়।
এক প্রতিবেদনে দোহা নিউজ জানিয়েছে, ফুটবল ভক্তরা এটাকে ফিফা এবং ফুটবল বিশ্বের গণ্যমান্যদের সম্মিলিত ষড়যন্ত্র মনে করতে পারে। কেননা বিশ্বের সবচেয়ে ভরসাযোগ্য সার্চ ইঞ্জিন এমন শিশুতোষ ভুল করেছে।
ঘণ্টাখানেকের মধ্যে অবশ্য গুগল ভুল শুধরে ফেলে। লন্ডনভিত্তিক সংবাদ সংস্থা ‘দ্য নিউ আরব’ কাতার বিশ্বকাপের ১৮ ডিসেম্বরের ফাইনালিস্ট হিসেবে অবশ্য ‘টিবিসি ভার্সেস টিবিসি’ লেখা দেখতে পেয়েছে।
২০ নভেম্বর কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২২ তম ফুটবল বিশ্বকাপ। ২২ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ফ্রান্সের বিশ্বকাপ মিশন শুরু হবে। ‘ডি’ গ্রুপে বিশ্বচ্যাম্পিয়নদের বাকি দুই প্রতিপক্ষ ডেনমার্ক ও তিউনিসিয়া। আর ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ‘হেক্সামিশন’ শুরু করবে ব্রাজিল। ‘জি’ গ্রুপে সেলেসাওদের বাকি দুই প্রতিপক্ষ সুইজারল্যান্ড ও ক্যামেরুন।

আতলেতিকো বরাবরই বলে আসছে, এই দলবদলে আলভারেসকে বিক্রি করতে চায় না তারা। তবে ক্লাবের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পেলে পরিস্থিতি ভিন্ন হতে পারে। তখন আলভারেসকে বিক্রির ব্যাপারে নতুন করে ভাববে তারা।
২৯ মিনিট আগে
দিয়েগো ম্যারাডোনার ঐতিহাসিক সেই ম্যাচ নিয়ে আলোচনা এখনো চলছেই। ৪০ বছর আগে ইংল্যান্ডের বিপক্ষে আসতেকায় ‘হ্যান্ড অব গড’ গোল করে হই চই ফেলে দেন তিনি। এবার তাঁর সেই ঐতিহাসিক বল বিক্রি করেছে মোটা অঙ্কের টাকায়।
৩৮ মিনিট আগে
তবে ম্যাচ আয়োজনের ক্ষেত্রে অর্থও বড় বিষয়। এত বড় দলের সফর ও ম্যাচ আয়োজন করতে বিপুল অর্থ প্রয়োজন হবে। এ বিষয়ে সরকারের সহযোগিতা নেওয়ার কথা জানিয়েছেন শাহীন, ‘ভালো কোনো উদ্যোগের জন্য অর্থ তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমাদের সভাপতি নিশ্চয়ই পদক্ষেপ নেবেন। ক্রীড়ামন্ত্রী ও সরকারের পক্ষ থেকেও সহায়তা নেওয়া হ
১ ঘণ্টা আগে
ম্যাকাইতে গতকাল মাত্র দুই দিনে শেষ হওয়া দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৫১ রানে হেরেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-লিটন দাসরা ব্যর্থ হলেও একই দেশে বাংলাদেশের আরেক দল হাইপারফরম্যান্সের (এইচপি) জয়রথ ছুটছে। হ্যাটট্রিক জিতেছে এইচপি।
২ ঘণ্টা আগে