মৌসুম শেষে কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে চলে যাবেন। ফরাসি ফরোয়ার্ডকে ছাড়া কীভাবে চলবে পিএসজির—সেই প্রশ্নের উত্তরটাও দিয়ে দিয়েছেন পার্ক দে প্রিন্সেসের কোচ লুইস এনরিকে। কয়েক দিন আগে স্প্যানিশ কোচ জানান, এমবাপ্পেকে ছাড়া যাতে দলের বাকিরা খেলায় অভ্যস্ত হতে পারে তার জন্য দলের সবচেয়ে বড় তারকাকে বদলি হিসেবে খেলাচ্ছেন।
এনরিকের যে কথা সেই কাজ। আজ আবারও বদলি হতে হলো এমবাপ্পেকে। এবার নামলেন বিরতির পর। ৭৩ মিনিটে গনসালো রামোসের বদলি হিসেবে মাঠে নামেন ২৫ বছর বয়সী ফরোয়ার্ড। ততক্ষণে রেইমসের বিপক্ষে ম্যাচটি সমতায় ২-২ ব্যবধানে। মাঠে নামলেও পিএসজিকে জেতাতে পারেননি এমবাপ্পে। একই ব্যবধানে থেকে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে ফরাসি চ্যাম্পিয়নদের।
এ নিয়ে লিগ আঁর চলতি মৌসুমে টানা ৩ ম্যাচে ড্র করল পিএসজি। তবে আজ ঘরের মাঠে পয়েন্ট হারালেও ২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এনরিকের দল। দুইয়ে থাকা ব্রেস্টের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে তারা।
রেইমসের বিপক্ষে ম্যাচের ৬ মিনিটে পিছিয়ে পড়ে পিএসজি। ১১ মিনিট পর প্রতিপক্ষের আত্মঘাতী গোলে সমতায় ফেরে। ২ মিনিট পর রামোস এগিয়ে দেন পিএসজিকে। রেইমস প্রথমার্ধের শেষ মিনিটে সেই গোল শোধ দেয়।
আজ প্রিমিয়ার লিগের বড় জয় পেয়েছে টটেনহাম। ৬৫ মিনিটে ১০ জনের দল হয়ে পড়া অ্যাস্টন ভিলাকে তাদের মাঠ ভিলা পার্কে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পার্সরা। এ জয়ে ২৭ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে পাঁচে থাকল টটেনহাম।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১২ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১৩ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১৩ ঘণ্টা আগে