
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আক্রমণে পরিস্থিতি উত্তপ্ত। বিশ্বকাপে ইরানের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে স্থানান্তরের কথা অনেকবার শোনা গেলেও তা আর হয়নি। এমনকি ইরান দলের কয়েকজন সাপোর্টিং স্টাফকেও ভিসা দেওয়া হয়নি। গত রাতে মেক্সিকোর তিহুয়ানা থেকে বিশ্বকাপের ভেন্যু লস অ্যাঞ্জেলেসে পা রাখার পর ইরানের প্রধান কোচ ঘালেনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, খেলার সঙ্গে রাজনীতি মেশানো উচিত নয়। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব না। আর ফিফার স্লোগানও হলো যে ফুটবলকে রাজনীতি থেকে আলাদা রাখা উচিত। আমরা ইরানের প্রত্যেককে সম্মান করি।’
আগামীকাল লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ সময় সকাল ৭টায় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। এখানেই প্রবাসী ইরানিদের সংখ্যা বেশি। ঘটনা যা-ই ঘটুক না কেন, ঘালেনির ভাষায় ফুটবলাররা নিজের দেশকে প্রতিনিধিত্ব করছেন। সংবাদ সম্মেলনে ইরান কোচ বলেন, ‘আমরা এখানে ফুটবল খেলতে এসেছি এবং ইরানের প্রতিনিধিত্ব করছি। ইরানের স্থানীয় হোক বা প্রবাসী ইরানি—আমরা সবারই প্রতিনিধি। শুধু নিজেদের দেশ নিয়েই ভাবছি।’
যদি কোনো কারণে গ্যালারিতে ইরানকে লক্ষ্য করে বিতর্কিত স্লোগান দেওয়া হয়, তাহলে ফুটবলাররা ম্যাচ বয়কট করবে বলে ৯ জুন স্থানীয় এক সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছিলেন দেশটির ক্রীড়ামন্ত্রী আহমাদ দোনিয়ামালি। যেহেতু মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি, তাহলে এমন কিছু ঘটতেই পারে। ইরান দল যখন লস অ্যাঞ্জেলেসে পৌঁছায়, তখন লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামের কাছাকাছি এলাকায় একদল প্রবাসী ইরানি বর্তমান সরকারের নিন্দা জানিয়ে এবং গণতন্ত্রের পক্ষে বিক্ষোভ সমাবেশ করেন।
বার্তা সংস্থা এএফপির এক প্রশ্নের জবাবে ঘালেনি জানিয়েছেন, আশপাশে ঘটে যাওয়া ঘটনা দলের পারফরম্যান্সে প্রভাব ফেলবে না। ইরান কোচ বলেন, ‘আমরা এখানে একটি ভালো ম্যাচ উপহার দিতে এসেছি। আমাদের চারপাশে যা কিছু আলোচনা হচ্ছে, সেদিকে মনোযোগ দিচ্ছি না।’
তিহুয়ানার বিশ্বকাপ বেস ক্যাম্প থেকে এক জমকালো বিদায়ী সংবর্ধনার মধ্য দিয়ে লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে রওনা হয় ইরান। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার মধ্যে ইস্টার্ন সময়ের বিকেল ৪:১১ মিনিটে বিমানবন্দরের ২৫এল রানওয়েতে তাদের বহনকারী এ৩২০) উড়োজাহাজটি অবতরণ করে। বিমানবন্দর থেকে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম মাত্র ১৫ মিনিটের দূরত্বে অবস্থিত। এই ভেন্যুতেই ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে খেলবে ইরান। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ইরান খেলবে আরেক ভেন্যুতে। ২৭ জুন সিয়াটলে মুখোমুখি হবে ইরান-মিসর।

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
১ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
১ ঘণ্টা আগে
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
৩ ঘণ্টা আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৫ ঘণ্টা আগে