
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার সুইডিশরা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
সবশেষ সুইডেন ফুটবল বিশ্বকাপ খেলেছিল ২০১৮ সালে। রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছিল সুইডিশরা। মার্কিন মুলুকে চলমান বিশ্বকাপে তারা ফিরল ৮ বছর পর। মন্তেরেই স্টেডিয়ামে আজ তিউনিসিয়াকে ৫-১ গোলে হারিয়েছে সুইডেন।
বাংলাদেশ সময় আজ সকালে মন্তেরেই স্টেডিয়ামে ৭ মিনিটে এগিয়ে যায় সুইডেন। বক্সের বাইরে থেকে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন ইয়াসিন আয়ারি। আধা ঘণ্টার মধ্যেই ব্যবধান দ্বিগুণ করে ফেলে সুইডিশরা। ৩০ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন আলেক্সান্দার ইসাক।
প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ব্যবধান কমিয়েছে তিউনিসিয়া। হানিবাল মেজব্রির অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন তিউনিস ডিফেন্ডার ওমর রেকিক। প্রথমার্ধ ২-১ গোলে এগিয়ে থেকে শেষ করা সুইডেন দ্বিতীয়ার্ধে করে গোলের উৎসব। ৫৯ মিনিটে গোল উৎসবে যোগ দেন ভিক্টর গিয়োকেরেস। তিউনিসিয়া নিজেদের ভুলেই মূলত গোল হজম করেছে দায়ই বেশি। গোলরক্ষক আবদেলমুহিব শামাখ খেয়ালই করেননি যে আশপাশে সুইডিশ ফরোয়ার্ড ইসাক আসেন। ইসাক এরপর গিয়োকেরেসকে বল বাড়িয়ে দেন। পাস রিসিভ করে আনুষ্ঠানিকতা সারেন গিয়োকেরেস।
একেবারে শেষ মুহূর্তে এসে জোড়া গোল করে সুইডেন। ৮৪ মিনিটে ইসাকের পাস রিসিভ করে তিউনিসিয়ার জটলা ভেদ করে দুর্দান্ত গোল করেন ম্যাটিয়ান সভেনবার্গ। তবে এই গোলটি নিয়ে হয়েছে অনেক নাটকীয়তা। অফসাইডের কারণে বাতিল করার পর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তা নেওয়া হয়। ভিএআর দেখে সভেনবার্গের গোল নিশ্চিত করা হয়।
ম্যাচ শেষ হওয়া যখন কেবল সময়ের ব্যাপার, তখন পঞ্চম গোল করে সুইডেন। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৬ মিনিটে লুকাস বার্গভালের অ্যাসিস্টে আলতো ছোঁয়ায় গোল করেন ইয়াসিন। এটা ম্যাচে ইয়াসিনের দ্বিতীয় গোল। গোলের বন্যা বইয়ে দেওয়ায় মন্তেরেই স্টেডিয়ামের গ্যালারি ছেঁয়ে যায় সুইডেনের পতাকায়। কোচ গ্রাহাম পটারকেও দেখা গেছে বেশ উচ্ছ্বসিত। রেফারির শেষ বাঁশি বাজার পর নিশ্চিত হয় সুইডেনের ৫-১ গোলের বিশাল জয়।

চট্টগ্রাম থেকে আবুধাবি—গুগল ম্যাপসের হিসেবে দূরত্ব ৩৮০০ কিলোমিটার। দীর্ঘ দূরত্বের মতো বাংলাদেশের অপেক্ষাটাও ছিল অনেক বড়। ১৩ বছর পর টেস্টে হাসান মাহমুদের হাত ধরেই বাংলাদেশ পেল আরেক হ্যাটট্রিকের দেখা। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড বই ওলট পালট করে দেওয়া হাসান পেলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প
১৪ ঘণ্টা আগে
প্রতিভা অন্বেষণমূলক আয়োজন নতুন কুঁড়িতে ১৬ লাখেরও বেশি খেলোয়াড় নিবন্ধন করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ তা নিশ্চিত করেছেন।
১৫ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় তো দূরে থাক। বাংলাদেশ নারী ক্রিকেট দল ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারল না। নিগার সুলতানা জ্যোতির দলকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
১৬ ঘণ্টা আগে
অ্যালান ডোনাল্ডের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন হয়েছে তিন বছর আগে। এবার তিনি আরেক দায়িত্ব পেলেন। দক্ষিণ আফ্রিকার এক ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
১৬ ঘণ্টা আগে