
বছরের শেষটা অন্তত জয় দিয়ে রাঙিয়েছে বাংলাদেশ ফুটবল দল। মালদ্বীপের বিপক্ষে অন্তিম মুহূর্তে দারুণ জয়ের কারিগর পাপন সিং। দেশের ক্রীড়াঙ্গনে এত দিন ‘পাপন’ নামটা সাবেক বিসিবি সভাপতির কারণে অতি পরিচিত ছিল। আর ফুটবলার পাপন আড়াল থেকে ফিরলেন নায়কের বেশে। এখন থেকে আর আড়াল হতে চান না, নিয়মিত খেলতে চান সেরা একাদশে। বাংলাদেশ দলের এই মিডফিল্ডার মাঠে নামতে চান ম্যাচের শুরু থেকেই।
বয়সভিত্তিক দল থেকে ২০২২ সালে জাতীয় দলে অভিষেক হয়েছিল পাপনের। এরপর থেকে এখন পর্যন্ত মাত্র তিনটি ম্যাচ খেলেছেন। তিন ম্যাচেই খেলেছেন বদলি হিসেবে। যদিও এটা নিয়ে তাঁর কোনো আফসোস নেই। গত পরশু আজকের পত্রিকাকে পাপন বলেছেন, ‘আরেকটু বেশি সুযোগ পেলে ভালো করতে পারতাম। এখন কোচ যেটা ভালো মনে করেন, সেটাই করেছেন। কোচের দায়িত্ব নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। তিনি বেশ বিচক্ষণ, আমাদের সব ধরনের কৌশলই শেখান। হয়তো আমরাই শিখতে পারছি না। তবে আমার লক্ষ্য, সেরা একাদশে নিয়মিত থাকা। সে লক্ষ্যে যত বেশি পরিশ্রম দরকার করে যাব।’
নেত্রকোনা জেলার বারহাট্টা থেকে উঠে আসা পাপন মালদ্বীপের বিপক্ষে জয়সূচক গোলের পর থেকেই স্তুতিতে ভাসছেন। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পেরে তাঁর মুখে তৃপ্তির আভা, ‘এটা ছিল বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ। ম্যাচটা জেতা খুব দরকার ছিল। দেশের মানুষকে একটা জয় উপহার দিতে পেরে বেশি তৃপ্ত। এলাকা থেকে অনেকে ফোন দিয়েছে। মা-ও খেলা দেখেছেন। এই যে সবার মধ্যে একটা আনন্দ, এটাই গোল করার সার্থকতা।’
ধীরে ধীরে সমৃদ্ধ হচ্ছে পাপনের ক্লাব ক্যারিয়ার। উত্তর বারিধারা, মোহামেডান হয়ে এবার খেলবেন ঢাকা আবাহনীর জার্সিতে। ক্লাব ফুটবল নিয়ে তাঁর অনেক স্বপ্ন। তবে একজন ফুটবলার হিসেবে ক্লাবের একটি মাঠের অভাববোধ করছেন পাপন, ‘আমাদের তো মাঠই নেই। ক্লাব বলি আর জাতীয় দল—আমার মনে হয় পর্যাপ্ত মাঠ থাকলে খেলোয়াড়দের প্রস্তুতি নিয়ে ভাবতে হয় না। আপনি বিশ্বের দেশে দেশে দেখবেন, ক্লাবের নিজস্ব মাঠ রয়েছে। কিন্তু এখানে ভিন্ন। ক্লাবের যদি নিজস্ব মাঠ থাকত, তাহলে অনেক সুবিধা হতো। এই যেমন আমার নিজ এলাকায় নেত্রকোনায় একটা স্টেডিয়াম আছে। আমি নিজেও ছোটবেলায় সেখানে খেলেছি। কিন্তু দিনে দিনে সেটার অবস্থা বাজে হয়ে যাচ্ছে! তেমন কোনো পরিচর্যাও করা হয় না। এই দিকগুলোতে একটু নজর দেওয়া উচিত।’

আর্জেন্টিনা-মিসর ম্যাচ হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বাংলাদেশ সময় আগামীকাল রাত ১০টায় আটলান্টায় মাঠে গড়াবে শেষ ষোলোর এই ম্যাচ। স্বাভাবিকভাবেই আর্জেন্টাইন ফুটবল-সমর্থকেরা ম্যাচ নিয়ে রোমাঞ্চিত। বিশেষ করে প্রাণভোমরা লিওনেল মেসির দিকে তাকিয়ে সবাই। এমন মুহূর্তে তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে অসাধারণ এক উপহার
১৩ মিনিট আগে
লাল কার্ড পাওয়ার পর স্বাভাবিকভাবেই বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে না থাকারই কথা ফোলারিন বালোগানের। আগামীকাল সিয়াটলে বাংলাদেশ সময় সকালে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচ। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে নিষেধাজ্ঞা কেটে যায় বালোগানের। আজ স্বয়ং ট্রাম্প তা স্বীক
১ ঘণ্টা আগে
ব্লেসিং মুজারাবানি ক্যাচ ধরার পর হাত মুঠো করে উদযাপনে ব্যস্ত। মোস্তাফিজুর রহমানকে আউট করার পর বোলার রিচার্ড এনগারাভা শূন্যে কী যেন ইঙ্গিত করেন। হারারের গ্যালারিতে তখন জিম্বাবুয়ের দর্শকদের উচ্ছ্বাস। বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম ওয়ানডের সারমর্ম বর্ণনা করতে এটুকুই যথেষ্ট। ব্যাটিং ব্যর্থ
২ ঘণ্টা আগে
নিউইয়র্কে গত রাতে পেনাল্টি থেকে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করেও নেইমারের ছিল না কোনো উদযাপন। কারণ, তখন খেলা তো প্রায় শেষের দিকে। নেইমারের এই গোল শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছে। শেষ পর্যন্ত নরওয়ের কাছে ২-১ গোলে হেরে শেষ ষোলো থেকেই বিদায়ঘণ্টা বেজে গেছে ব্রাজিলের।
৩ ঘণ্টা আগে