
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল লো স্কোরিং ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এদিন মাত্র ৫ রান করেই সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। মোহাম্মদ মিঠুনের দলের বিপক্ষে ব্যাটিং দেখে এই বাঁ হাতিকে বিবেচনা করার সুযোগ থাকছে না। কারণ বিপিএলের সিলেট পর্ব শেষে রান সংগ্রাহকদের তালিকার শীর্ষে আছেন শান্ত।
বোলারদের মধ্যে দাপট দেখাচ্ছেন হাসান মাহমুদ। এখন পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন নোয়াখালী এক্সপ্রেসের এই পেসার। বিপিএলে দুর্দান্ত ছন্দে থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ব্রাত্য এই দুজন। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দিন দশের আগে দল দিয়েছে বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল। সে দলে জায়গা হয়নি শান্ত ও হাসানের।
অধিনায়কত্বের মতো ব্যাট হাতেও রাজশাহীকে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন শান্ত। সিলেট টাইটান্সকে ৮ উইকেট হারিয়ে বিপিএল শুরু করেছিল রাজশাহী। সে ম্যাচে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলে দলটির জয়ের নায়ক শান্ত। জেতেন ম্যাচসেরার পুরস্কার। রংপুর রাইডার্সের বিপক্ষে ৭ উইকেটে জয়ের দিনে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন শান্ত। সেদিনও ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠে তাঁর হাতে।
সিলেট পর্ব শেষে ৮ ইনিংসে শীর্ষে থাকা শান্তর সংগ্রহ ২৯২ রান। ১৪২.৪৩ স্ট্রাইকরেটে ব্যাট করেছেন তিনি। এবারের বিপিএলে ন্যূনতম দুশো রান করেছেন এমন ব্যাটারদের মধ্যে শান্তর চেয়ে বেশি স্ট্রাইকরেট নেই আর কারও। তাঁর এমন ব্যাটিং পারফরম্যান্সের মতো উড়ছে রাজশাহীও। ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ফ্র্যাঞ্চাইজিটি।
রাজশাহীর উল্টো মেরুতে আছে নোয়াখালী। মাত্র ২ জয়ে টেবিলে সবার নিচে আছে নবাগত ফ্র্যাঞ্চাইজিটি। নোয়াখালী বাদ পড়ার শঙ্কায় থাকলেও ব্যক্তিগত পারফরম্যান্সে বেশ উজ্জ্বল হাসান। এখন পর্যন্ত খেলা ৮ ম্যাচে তাঁর শিকার ১৪ উইকেট। ওরভারপ্রতি খরচ করেছেন ৬.০৭ রান। ন্যূনতম ৬ উইকেট নেওয়ার বোলারদের মধ্যে সবচেয়ে কম খরুচে বোলিং করেছেন হাসান। রংপুরকে হারিয়ে এবারের বিপিএলে প্রথম জয়ের দেখা পায় নোয়াখালী। সে ম্যাচে ২৬ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচেসরার পুরস্কার জেতেন হাসান।

মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত দুই দল। তবে মাঠের পারফরম্যান্স ছাপিয়ে ম্যাচের আগে ফুটবলারদের ‘ভায়াগ্রা’ গ্রহণের চমকপ্রদ খবর ছড়িয়েছে। যদিও ইংল্যান্ড কোচ টমাস টুখেল তা হেসে উড়িয়ে দিয়েছেন।
৫ মিনিট আগে
বলতে গেলে শেষ ভাগে এসে পড়েছে বিশ্বকাপ ফুটবল ২০২৬। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শেষ হতে বাকি শুধু ১৪ দিন। যে টুর্নামেন্টের জন্য বিশ্ববাসী চার বছর অপেক্ষা করে, যার জন্য এত উন্মাদনা। তবে নকআউট পর্বে এখন যে রোমাঞ্চ ছড়াচ্ছে, তাতে কোন দল জিতবে শিরোপা, তা নিয়ে ফুটবলপ্র
৩৮ মিনিট আগে
কেপ ভার্দের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ের পর আর্জেন্টিনা শেষ ষোলোতে খেলবে মিসরের বিপক্ষে। পরশু আটলান্টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা-মিসর; যা ডালাস থেকে প্রায় ১৩০০ কিলোমিটার দূরে। নতুন ভেন্যুতে যাওয়ার আগে মিসর ফুটবল দলের সদস্যরা ডালাস পুলিশ ডেপুটি চিফের সঙ্গে দেখা করেছেন।
১ ঘণ্টা আগে
শেষ ষোলোর লড়াইয়ে স্বাগতিক মেক্সিকোর প্রতিপক্ষ ইংল্যান্ড। সোমবার বাংলাদেশ সময় ভোর ৬টায় মেক্সিকো সিটির ঐতিহাসিক আসতেকা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। শুধু প্রতিপক্ষই নয়, ইংল্যান্ডকে লড়তে হবে ২ হাজার ২৪০ মিটার উচ্চতার পাতলা বাতাস, গর্জে ওঠা স্বাগতিক সমর্থক আর বিশ্বকাপে আসতেকার দুর্ভেদ্য ইতিহাসের সঙ্গে
২ ঘণ্টা আগে