
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি ঘিরে উন্মাদনার কমতি নেই। হোম জার্সি উন্মোচন করে তা আরও বাড়িয়ে দিল বাফুফের কিট পৃষ্ঠপোষক ‘দৌড়’।
সাদা রংয়ের জার্সিতে ফুটিয়ে তোলা হয়েছে জামদানি, বাঘ, দোয়েল পাখি ও ইলিশ মাছের চিত্র। এমনটাই জানালেন ফ্যাশন ডিজাইনার তাসমিত আফিয়াত আর্নি। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমরা কখনো সোনালী অনুপাতের বাইরে গিয়ে নকশা করতে পারি না। কিন্তু দুর্ভাগ্যবশত ফুটবল কিংবা অন্য কোনো খেলায় আমাদের জার্সিতে কোনো সমমিতিক নকশা করা হয়নি। কিন্তু ফিফা থেকে শুরু করে অন্য সব জায়গায় কিন্তু এই মানদণ্ড ঠিক করা।’
জার্সি নকশার পেছনে মূল ভাবনার ব্যাপারে আর্নি বলেন, ‘এবার আমার থিম ছিল—বাংলার স্পন্দনকে ফুটিয়ে তোলা। সেক্ষেত্রে আমি আমাদের জামদানি, বাঘ, দোয়েল পাখি, ইলিশ মাছ ও সুন্দরবনের বিষয়টি মাথায় রেখেছি। বাঘের মুখচ্ছবির মধ্যেই খুঁজে পাওয়া যাবে দোয়েল ও ইলিশ। নকশাটি খুবই গভীর ভাবনা থেকে করেছি আমরা।’
বাফুফে থেকেই নির্দেশনা দেওয়া হয়েছিল সাদা রংকে প্রাধান্য দেওয়ার ব্যাপারে। আর্নি বলেন, ‘জামদানি আমাদের ঐতিহ্যের অংশ। সেটাকে আমরা কাপড়ের আদলে নিয়ে আসি। জামদানিতে যেভাবে সুতো বোনা হয়, নকশাটি সেভাবেই তৈরি। লাল-সবুজ রংটি আমাদের পতাকা থেকে নেওয়া। বাফুফে থেকে আমাদের বলা আছে সাদা রংয়ের ওপর ভিত্তি করেই নকশা করতে হবে।’
সাদা রং বরাবরই ঐক্যের প্রতীক হিসেবে কাজ করে। জার্সির দুই পাশে গাঢ় সবুজ রং ব্যবহার করা হয়েছে। গলার চারপাশে দেওয়া হয়েছে লাল রংয়ের বর্ডার। পেছনে সবুজ রংয়ে ছোট ক্যালিগ্রাফি করে আঁকা হয়েছে বাংলাদেশের মানচিত্র।
হোম জার্সি সাদা করার পেছনে আজকের পত্রিকাকে বাফুফের বিপণন বিভাগের চেয়ারম্যান ফাহাদ করিম বলেন, ‘লাল ও সবুজ দুটোই গাঢ়ো রংয়ের। ফিফার নীতিমালা অনুযায়ী, একটি যদি গাঢ়ো হয়, তাহলে আরেকটি হালকা রংয়ের হতে হবে। যেহেতু লাল আমরা অ্যাওয়েতে পড়েছি। তাই হোম জার্সি আমরা সবুজ করতে পারিনি। তবে আমাদের পতাকার রংটা সামান্য করে রেখেছি।’

শেষ ষোলোতে তারকা এক ফুটবলারকে ছাড়াই মাঠে নামতে হতো যুক্তরাষ্ট্রকে। আগামীকাল সিয়াটলে বাংলাদেশ সময় সকালে হতে যাওয়া ম্যাচে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বেলজিয়াম। কিন্তু নকআউট পর্বের ম্যাচের আগমুহূর্তে বদলে গেল সিদ্ধান্ত। তাতে তোপের মুখে পড়েছে ফিফা।
১ ঘণ্টা আগে
গতির পাশাপাশি বাউন্সারে ব্যাটারদের ভড়কে দিয়ে বিশ্ব ক্রিকেটে আলোড়ন তুলেছেন নাহিদ রানা। পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর এবার জিম্বাবুয়েও টের পেল রানার আগুন। হারারেতে আজ প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে শুধু ধসিয়েই দেননি। নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে।
৩ ঘণ্টা আগে
কোচদের পদত্যাগের মিছিল চলছে। নকআউট পর্বে একেকটা দলের বিদায়ঘণ্টা বেজে যাওয়ার পর শোনা যাচ্ছে কোচদের দায়িত্ব ছেড়ে দেওয়ার খবর। এ তালিকায় যোগ দিলেন ঘানার কোচ কার্লোস কুইরোজও। দল শেষ বত্রিশ থেকে বিদায় নেওয়ার পর চাকরি ছাড়লেন তিনি।
৩ ঘণ্টা আগে
গত রাতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায়ঘণ্টা বেজে গেছে ব্রাজিলের। আজ সকালে মেক্সিকোকে বিদায় করে দিয়েছে ইংল্যান্ড। ৩-২ গোলে জিতে ইংলিশরা কেটেছে কোয়ার্টার ফাইনালের টিকিট। আজ রাতে শেষ ষোলোতে মুখোমুখি হবে স্পেন-পর্তুগাল। নকআউট পর্বের হাইভোল্টেজ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে
৪ ঘণ্টা আগে