উত্থান-পতনের কঠিন এক সময় পার করছে ইউরোপীয় ফুটবলের দুই জায়ান্ট বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড। উত্থানের চেয়ে পতনের পাল্লাটাই অবশ্য বেশি ভারী। আজ রাতে আরেকবার আলাদা ম্যাচে পরীক্ষা দিতে নামবে এই দুই পরাশক্তি। নিজেদের ম্যাচে হারলে বিপদ বাড়বে দুই পক্ষেরই।
দিন বদলাতে এরই মধ্যে কোচ রোনাল্ড কোমানকে ছাঁটাই করেছে বার্সেলোনা। বর্তমানে বার্সার ডাগআউটে দাঁড়াচ্ছেন অন্তর্বর্তীকালীন কোচ সের্গেই বারহুয়ান। তাঁর শুরুটাও অবশ্য ভালো হয়নি। কোচ হিসেবে নিজের প্রথম ম্যাচে আলাভেসের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বার্সা। লা লিগায় বর্তমানে ৯ নম্বরে আছে তারা।
চ্যাম্পিয়নস লিগে অবশ্য আরও শোচনীয়। টানা দুই ম্যাচে হেরে বিদায়ের শঙ্কায় ছিল কাতালান ক্লাবটি। তৃতীয় ম্যাচে অবশ্য দিনেমো কিয়েভের বিপক্ষে জিতে কিছুটা পরিস্থিতি বদলেছে বার্সা। আজ রাতে একই প্রতিপক্ষের বিপক্ষে দ্বিতীয় লেগের অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে বার্সা। এই ম্যাচে পয়েন্ট হারালে গ্রুপ পর্ব পেরোনো শঙ্কায় পড়তে পারে তাদের। এমন পরিস্থিতিতে আরেকটি জয় গ্রুপে বার্সার অবস্থান আরও সুদৃঢ় করবে। পাশাপাশি দলের মাঝে আত্মবিশ্বাসও ফিরে আসবে।
এই ম্যাচের আগে বার্সার মূল দুশ্চিন্তার বিষয় হতে পারে রক্ষণ দুর্বলতা। এমনিতেই রক্ষণ সামলাতে হিমশিম খেতে হচ্ছিল বার্সাকে। সেই বিপর্যয় আরও ত্বরান্বিত হয়েছে জেরার্দ পিকে চোটে পড়ায়। কিয়েভের বিপক্ষে পাওয়া যাবে না এই স্প্যানিশ তারকাকে। সব মিলিয়ে রক্ষণে দুর্বলতা নিয়েই মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে নামবে বার্সা।
ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানইউর অবস্থা অবশ্য বার্সার চেয়ে কিছুটা ভালো। প্রিমিয়ার লিগে টটেনহামের বিপক্ষে জয় দিয়ে চাকরি বাঁচিয়েছেন কোচ ওলে গুনার সুলশার। দলের প্রাণভোমরা রোনালদো নিজেও দারুণ ছন্দে আছেন। বিশেষ করে চ্যাম্পিয়নস লিগে প্রায় প্রতি ম্যাচেই নিজের নামের প্রতি সুবিচার করে চলেছেন রোনালদো।
চোখ থাকবে যেসব ম্যাচে

কিছু দল আছে, যারা প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে নয়, বরং সুযোগের অপেক্ষা করে ঠিক সময়ে আঘাত হানার। ২০১০ বিশ্বকাপজয়ী স্পেনও এমনই ছিল। ১৬ বছর পর সেই পুরোনো চেহারার আরেকটি ঝলক দেখা গেল ডালাসে। পর্তুগাল শেষ পর্যন্ত লড়াই করেছে, ক্রিস্টিয়ানো রোনালদোও সুযোগের অপেক্ষায় ছিলেন। কিন্তু বিশ্বাসে ভর করে শেষ হাসি
৩৯ মিনিট আগে
রোলার কোস্টার রাইডের মতোই রাতটা গেল লিওনেল মেসির। পেনাল্টি মিস, গোল মিসের হতাশা থেকে শেষমেশ বিজয়ীর বেশে মাঠ ছেড়ে কান্না—আটলান্টায় গত রাতে শেষ ষোলোর ম্যাচটা ছিল মেসিময়। তবে এমন অবিশ্বাস্য জয়ের রাতেও নিজের ওপর প্রচণ্ড রাগ হচ্ছিল আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডের।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের সেরা ৩২-এ আর্জেন্টিনা-কেপ ভার্দের ম্যাচ চলাকালে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন জনপ্রিয় মার্কিন ইউটিউবার ও কনটেন্ট নির্মাতা আইশোস্পিড। এই ঘটনায় তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। নেক্কারজনক এই কাণ্ডে রীতিমতো নিন্দা জানিয়েছে ফিফা।
৩ ঘণ্টা আগে
শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত ছিল শঙ্কা, উত্তেজনা আর নাটকীয়তা। পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনে মিসরকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা। এমন রুদ্ধশ্বাস জয়ের পর সামাজিক মাধ্যমে হাস্যরসের খোরাক জুগিয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।
৪ ঘণ্টা আগে