জয়ে ফেরার লক্ষ্য আজ মাঠে নেমেছিল ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বে সর্বশেষ দুই ম্যাচে জয় পায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু তাদের লক্ষ্য আজও পূরণ হয়নি। উল্টো ২–১ গোলে কলম্বিয়ার কাছে হেরেছে তারা।
অবশ্য শুরুতেই গোল পেয়ে সঠিক পথেই ছিল ব্রাজিল। কিন্তু চার মিনিটের ঝড়ে ২ গোল হজম করে শেষ পর্যন্ত টানা দ্বিতীয় হারই সঙ্গী হয়েছে নেইমারবিহীন ব্রাজিলের।
অথচ, পুরো ম্যাচেই দুর্দান্ত খেলেছে ব্রাজিল। স্বাগতিকদের বিপক্ষে ৪ মিনিটের সময় দলকে এগিয়ে নেন মার্টিনেলি। ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে গোলটি করেন আর্সেনালের ফরোয়ার্ড। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১–০ ব্যবধানে বিরতিতে যায় ব্রাজিল। ম্যাচের ৭৪ মিনিট পর্যন্ত একই ব্যবধান ধরে রেখেছিল সেলেসাওরা। শেষ ১৬ মিনিট পার করে দিতে পারলেই জয়ে ফিরত তারা।
কিন্তু তা আর হলো না ব্রাজিলের। ৪ মিনিটের এক ধাক্কায় শেষে হারই দেখল তারা। ধাক্কাটা দিয়েছেন জোড়া গোল করা কলম্বিয়ার স্ট্রাইকার লুইস দিয়াজ। প্রথমে দলকে সমতায় ফেরান ৭৫ মিনিটে। সতীর্থ ক্রিস্টিয়ান বোর্জার ক্রস থেকে হেডে। এরপর ৭৯ মিনিটে দলকে জয়ের উপলক্ষ এনে দেন তিনি। এবারের গোলটিও হেডে করেন দিয়াস। পার্থক্য শুধু সহায়তাকারী এবার ভিন্ন। জেমস রদ্রিগেজের বাড়ানো ক্রসে দলকে জয় এনে দেন লিভারপুল স্ট্রাইকার।

দিনের প্রথম সেশনে উইকেট পড়ল ৮টি। আফগানিস্তানের ৬টার বিপরীতে বাংলাদেশ হারাল দুটি। বড় লিড নেওয়ায় সেশনটা হয়ে থাকল সফরকারীদের।
২৩ মিনিট আগে
ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ নারী দল। হারের পর মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছিলেন নিগার সুলতানা জ্যোতি। অধিনায়কের সে কথার প্রতিফলনই যেন ফুটে উঠল সোবহানা মোস্তারির ব্যাটে।
১ ঘণ্টা আগে
দ্বিতীয় দিনের শেষ সেশনে বাংলাদেশের সামনে দেয়াল হয়ে দাঁড়ান রহমত শাহ ও ইকরাম আলিখিল। দিনের বাকি সময়টা নির্বিঘ্নে পার করে দেন দুজন। কিন্তু তৃতীয় দিনের শুরুতেই ম্যাচের চিত্র বদলে যায়। শুরুটা করেন ইবাদত হোসেন। এরপর দৃশ্যপটে হাসান মাহমুদ। এই পেসারের দাপুটে বোলিংয়ে এগিয়ে থাকল বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
বল জিয়াউর রহমানের প্যাডে লাগলেই জোরালো আবেদন হলো। কিন্তু আবেদন সাড়া দেননি আম্পায়ার। সেই সিদ্ধান্তে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নেন নাজমুল হোসেন শান্ত। তাতেই ইতিহাসের পাতায় নাম লেখান হাসান মাহমুদ।
২ ঘণ্টা আগে