
১০ বছর তো কম সময় নয়। একটা ক্লাবে এত দীর্ঘ সময় থাকলে তাঁর আশেপাশের পরিবেশ তখন হয়ে ওঠে পরিবারের মতো। কথাটা বলা হচ্ছে কেভিন ডি ব্রুইনাকে নিয়ে। যাঁর বিদায়বেলায় পুরো ম্যানচেস্টার সিটি গত রাতে হয়ে উঠেছে ডি ব্রুইনাময়।
গ্যালারি, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা ডাগআউট—ইতিহাদ স্টেডিয়াম তো বটেই, ডি ব্রুইনা গত রাতে ছিলেন পুরো ম্যানচেস্টার জুড়ে। ১০ বছর যে ক্লাবে খেলেছেন, সেই ক্লাবের আনাচে-কানাচে এমনকি সেই শহর তাঁর কাছে ‘হাতের তালু’র মতো চেনা হয়ে গিয়েছে। ৩৩ বছর বয়সী এই তারকার বিদায়ে কান্না ধরে রাখতে পারেননি সিটি কোচ পেপ গার্দিওলা।
সিটির সঙ্গে এক দশকের বন্ধন ছিন্ন করার সময় আবেগপ্রবণ হয়ে পড়লেন ডি ব্রুইনা। ম্যাচ শেষে বেলজিয়ান এই মিডফিল্ডার বলেন, ‘একটু অন্যরকম লাগছে। অসাধারণ এক যাত্রা। মানুষকে আনন্দ দিতে চেয়েছি। ফুটবল উপভোগ করতে চেয়েছি। সবাই উপভোগ করেছেন বলে বিশ্বাস করি। এই ক্লাবের জন্য কঠোর পরিশ্রম করে কিছু অর্জন করা আসলেই ভিন্ন কিছু। সত্যিই অনেক গর্বিত আমি। সৃজনশীল ফুটবল খেলে সবাইকে আনন্দ দিতে পেরেছি বলে মনে করি।’
ডি ব্রুইনাকে ইতিহাদ থেকে বিদায় জানাতে আয়োজনের কোনো ত্রুটি রাখেনি ম্যানচেস্টার সিটি। পুরো স্টেডিয়াম অন্ধকার করে দেখানো হলো তাঁর অসাধারণ সব কীর্তি। এরপর সেই অন্ধকার ভেদ করে বেরিয়ে এলেন স্বয়ং ডি ব্রুইনা। তাঁর পরিবারের সদস্যরাও ছিলেন সেখানে। সিটির ফুটবলার-কর্মকর্তারা অভিবাদন জানিয়েছেন এই তারকা মিডফিল্ডারকে। এমনকি ডি ব্রুইনার অবদান স্মরণীয় করে রাখতে ইতিহাদের বাইরে তাঁর ভাস্কর্য বানানো হবে বলে জানিয়েছে ম্যান সিটি।
ডি ব্রুইনা সিটিতে আসার এক বছর পরে ক্লাবটির কোচ হয়ে এসেছেন গার্দিওলা। দীর্ঘ এই ৯ বছরে গার্দিওলার সঙ্গে মনে রাখার মতো অনেক মুহূর্ত তৈরি হয়েছে ডি ব্রুইনা। গার্দিওলা সিটিতে আসার পর ক্লাবটি ছয়বার প্রিমিয়ার লিগ, দুইবার এফএ কাপ ও একবার জিতেছে চ্যাম্পিয়নস লিগের শিরোপা। যাঁর মধ্যে ২০২২-২৩ মৌসুমে ম্যান সিটি জিতেছে ট্রেবল। সবকিছুতেই জড়িয়ে আছেন ডি ব্রুইনা।
চলতি মৌসুম শেষে ম্যান সিটি ছাড়ার ঘোষণা এ বছরের এপ্রিলে দিয়েছেন ডি ব্রুইনা। বিদায় গত রাতে নিলেন সিটির ঘরের মাঠ ইতিহাদ থেকে। কিংবদন্তির বিদায়ী ম্যাচে প্রিমিয়ার লিগে গত রাতে বোর্নমাউথকে ৩-১ গোলে হারিয়েছে সিটি। ওমর মারমুশ, নিকো গনজালেস, মাতেও কোভাচিচ—সিটির এই তিন ফুটবলার গোল করেছেন। বোর্নমাউথের একমাত্র গোল ৯০ মিনিটের পর অতিরিক্ত ৬ মিনিটে করেছেন ড্যানিয়েল জেবিসন। ৩৭ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে সিটিজেনরা।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৯ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১০ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১২ ঘণ্টা আগে