ইউরোপা লিগ ফাইনাল

কোচ হয়ে ওল্ড ট্রাফোর্ডে আসার পর রুবেন আমোরিমের অধীনে ২৬টি লিগ ম্যাচ খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। যার ১৪টিতে হেরেছে তারা। মজার ব্যাপার, পর্তুগিজ লিগে ব্রাগা ও স্পোর্টিং সিপির কোচ থাকার সময় দুই দল মিলিয়ে ঠিক ১৪টি হারই দেখেছিলেন আমোরিম। ওল্ড ট্রাফোর্ডে এসে কী নিদারুণ বাস্তবতার মুখোমুখি তিনি!
২০ দলের প্রিমিয়ার লিগে ১৬তম অবস্থানে এক সময়ের প্রতাপশালী ম্যানচেস্টার ইউনাইটেড। তারপরও আমোরিমের চোখে পরের মৌসুমের চ্যাম্পিয়নস লিগ খেলার স্বপ্ন! আর এই স্বপ্ন আমোরিমকে দেখাচ্ছে উয়েফা ইউরোপা লিগের ‘লাইফ লাইন’। আজ এই টুর্নামেন্টের ফাইনাল। জিতলে ট্রফির পাশাপাশি মিলবে চ্যাম্পিয়নস লিগের টিকিটও। তাই এই ফাইনালের দিকে তাকিয়ে আমোরিম। গত সপ্তাহে ইউনাইটেডের এই পর্তুগিজ কোচ বলেছিলেন, ট্রফির চেয়ে তাঁর কোচ চ্যাম্পিয়নস লিগই বেশি গুরুত্বপূর্ণ।
কেন বেশি গুরুত্বপূর্ণ, তার ব্যাখ্যায় পর্তুগিজ কোচ বলেছিলেন, ‘আগামী কয়েক বছরে শীর্ষে ফেরার ভালো একটা মাধ্যম হতে পারে চ্যাম্পিয়নস লিগ।’ তাই আজকের ফাইনালটিও আমোরিমের কাছে গুরুত্বপূর্ণ। ‘গুরুত্বপূর্ণ’ এই ফাইনালে প্রতিপক্ষ আবার ইংলিশ লিগের আরেক দল—টটেনহাম। চলতি লিগে যাদের অবস্থান ইউনাইটেডের এক ধাপ পরে, ১৭তম অবস্থানে। তবে এই টটেনহামও ইউনাইটেডের জন্য ভয়ংকর। কারণ, চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনবার মুখোমুখি হয়েছে দুই দল। তিনবার জিতেছে টটেনহাম। তিনবার পারলে আরেকবার কেন নয়? পারলে এভারটনের পাশে নাম তুলবে টটেনহাম, যারা প্রথম এবং একমাত্র দল হিসেবে এক মৌসুমে (১৯৮৫-৮৬) চারবার হারিয়েছে ইউনাইটেডকে।
তা ছাড়া, আমোরিমের মতো টটেনহাম কোচ অ্যাঞ্জে পোস্তেকগ্লুও তাকিয়ে বিলবাওয়ের সান মামেস স্টেডিয়ামে হতে যাওয়া এই ফাইনালের দিকে। দলের বাজে পারফরম্যান্সের কারণে কোচ পোস্তেকগ্লুর চাকরি এমনিতেই হুমকির মুখে। আজকের ফাইনাল হারলে টটেনহাম বিদায় বলে দিতে পারে তাঁকে।
তো কে জিতবে ইউরোপা লিগের ফাইনাল? এই প্রশ্নের উত্তর দিতে হিমশিম খাচ্ছে অপ্টার সুপার কম্পিউটারও। চলতি মৌসুমে আগের তিন সাক্ষাতে জয়ের কারণেই কি না, অপ্টার সুপার কম্পিউটারে টটেনহামের জয়ের সম্ভাবনা ৫০.৩ শতাংশ!

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১২ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১৩ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১৩ ঘণ্টা আগে