
ঢাকার জাতীয় স্টেডিয়াম যে গতকাল হয়ে উঠেছে হামজাময়। ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে স্টেডিয়ামের গ্যালারিতে শোনা গেল ‘বাংলাদেশ, বাংলাদেশ’, ‘হামজা–হামজা’ স্লোগান। ভক্ত-সমর্থকদের এমন ভালোবাসার দারুণ প্রতিদান দিয়েছেন বাংলাদেশের এই মিডফিল্ডার।
হামজা চৌধুরীর পায়ে গতকাল বল যেতেই গ্যালারিতে শোনা যায় গর্জন। এমনকি ঢাকার জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে ‘আই লাভ ইউ হামজা চৌধুরী’ প্ল্যাকার্ড হাতেও অনেক ভক্ত-সমর্থককে দেখা গেছে। ঘরের মাঠে অভিষেক ম্যাচে শুরুর একাদশেই খেলেছেন হামজা। বাংলাদেশের এই মিডফিল্ডারের ঘরের মাঠে প্রথম ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে হাভিয়ের কাবরেরার বাংলাদেশ। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে নামার আগে ‘ড্রেস রিহার্সাল’ ভালোভাবেই করে নিয়েছেন হামজা-জামাল ভূঁইয়ারা। ম্যাচ শেষে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে হামজা লিখেছেন, ‘বড় ম্যাচের আগে ছেলেরা দারুণ খেলেছে। সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। মঙ্গলবার রাতে সবার সঙ্গে দেখা হবে ইনশা আল্লাহ।’
শিলংয়ে ২৫ মার্চ ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল হামজার। বাংলাদেশের জার্সিতে অভিষেক ম্যাচে তিনি দাপট দেখালেও বাংলাদেশ-ভারত ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। আড়াই মাস পর আন্তর্জাতিক ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই করলেন বাজিমাত। ৬ মিনিটে চোখধাঁধানো এক গোল করলেন তিনি। ঘরের মাঠে অভিষেক ম্যাচে নিজের পারফরম্যান্স নিয়ে হামজা লিখেছেন,‘আলহামদুলিল্লাহ, ঘরের মাঠে অভিষেকে গোল করতে পেরে খুবই গর্বিত।’
হামজা যে গোলটি করেছেন, তাতে অবদান রয়েছে জামাল ভূঁইয়ার। ৬ মিনিটে জামালের কর্ণার থেকে হেডে দারুণ এক গোল করেন হামজা। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে জামাল পোস্ট করেছেন হামজার সেই গোলের ভিডিও। জামাল লিখেছেন, ‘আমার ভাইয়ের ঘরের মাঠে অভিষেক ম্যাচে তাঁকে অ্যাসিস্ট করতে পেরে ভালো লাগছে।’
ভুটানের বিপক্ষে ম্যাচে দ্বিতীয় গোল করেন সোহেল রানা। ৪৯ মিনিটে ডান প্রান্ত দিয়ে রাকিবের ক্রস হেডে ক্লিয়ার করেন ভুটানের গিয়েলতশান। কিন্তু বল চলে যায় সোহেল রানার কাছে। বক্সের বাইরে থেকে নেওয়া বাঁ পায়ের দূরপাল্লার শটে দুর্দান্ত গোল করেন তিনি। বাংলাদেশের ২-০ গোলের জয়ের ম্যাচে কাবরেরা তো হামজার প্রশংসা করেছেন। ভুটানের কোচ আতসুশি নাকামুরাও প্রশংসায় ভাসিয়েছেন।

ব্লেসিং মুজারাবানি ক্যাচ ধরার পর হাত মুঠো করে উদযাপনে ব্যস্ত। মোস্তাফিজুর রহমানকে আউট করার পর বোলার রিচার্ড এনগারাভা শূন্যে কী যেন ইঙ্গিত করেন। হারারের গ্যালারিতে তখন জিম্বাবুয়ের দর্শকদের উচ্ছ্বাস। বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম ওয়ানডের সারমর্ম বর্ণনা করতে এটুকুই যথেষ্ট। ব্যাটিং ব্যর্থ
১ ঘণ্টা আগে
নিউইয়র্কে গত রাতে পেনাল্টি থেকে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করেও নেইমারের ছিল না কোনো উদযাপন। কারণ, তখন খেলা তো প্রায় শেষের দিকে। নেইমারের এই গোল শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছে। শেষ পর্যন্ত নরওয়ের কাছে ২-১ গোলে হেরে শেষ ষোলো থেকেই বিদায়ঘণ্টা বেজে গেছে ব্রাজিলের।
২ ঘণ্টা আগে
শেষ ষোলোতে তারকা এক ফুটবলারকে ছাড়াই মাঠে নামতে হতো যুক্তরাষ্ট্রকে। আগামীকাল সিয়াটলে বাংলাদেশ সময় সকালে হতে যাওয়া ম্যাচে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বেলজিয়াম। কিন্তু নকআউট পর্বের ম্যাচের আগমুহূর্তে বদলে গেল সিদ্ধান্ত। তাতে তোপের মুখে পড়েছে ফিফা।
৩ ঘণ্টা আগে
গতির পাশাপাশি বাউন্সারে ব্যাটারদের ভড়কে দিয়ে বিশ্ব ক্রিকেটে আলোড়ন তুলেছেন নাহিদ রানা। পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর এবার জিম্বাবুয়েও টের পেল রানার আগুন। হারারেতে আজ প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে শুধু ধসিয়েই দেননি। নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে।
৫ ঘণ্টা আগে