
কাজটা তাঁর মাঝমাঠ সামলানো। তাই গোল করার চেয়ে আক্রমণের সুর গেঁথে দিতেই বেশি দেখা যায় হামজা চৌধুরীকে। সেই তিনিই কিনা ঘরের মাঠে নিজের অভিষেক ম্যাচটি রাঙালেন গোলে।
জাতীয় স্টেডিয়ামে ৫৫ মাস পর ফিরেছে ফুটবল। সেই খরা কাটানোর ম্যাচে ভুটানকে ২–০ গোলে হারিয়েছে বাংলাদেশ। প্রথম গোলটি এসেছে হামজার কাছ থেকে। ম্যাচের ষষ্ঠ মিনিটে জামাল ভূঁইয়ার কর্নার থেকে দুর্দান্ত এক হেডে জাল কাঁপান তিনি।
হামজার এমন গোল অবাক করেনি বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরাকে। ম্যাচ শেষে তিনি বলেন, ‘সেট পিস নিয়ে আমরা ম্যাচের আগে অনুশীলন করেছি। তাই হামজাকে গোল করতে দেখে অবাক হইনি। অবশ্যই হামজা প্রথমার্ধে বেশ বড় প্রভাব রেখেছে, বিশেষ করে শুরুর দিকে। এটা সত্য যে তার মতো মানের খেলোয়াড়েরা মাঠে থাকলে, দলও ভালো খেলে। তবে বাকিরাও খুব ভালো খেলেছে।’
হামজার বন্দনায় ভুটানের কোচ আতসুশি নাকামুরাও। তিনি বলেন, ‘হামজাকে আটকানো কঠিন। সে দক্ষিণ এশিয়ার খেলোয়াড়দের চেয়ে আলাদা। বিশেষ করে বাংলাদেশের বর্তমান দলটির মাঝমাঠ খুবই শক্তিশালী। আমি বলব না, এটা শুধু হামজারই কারণে, তবে স্পেশাল কারণ তো অবশ্যই দলটিতে হামজার থাকা।’

ব্লেসিং মুজারাবানি ক্যাচ ধরার পর হাত মুঠো করে উদযাপনে ব্যস্ত। মোস্তাফিজুর রহমানকে আউট করার পর বোলার রিচার্ড এনগারাভা শূন্যে কী যেন ইঙ্গিত করেন। হারারের গ্যালারিতে তখন জিম্বাবুয়ের দর্শকদের উচ্ছ্বাস। বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম ওয়ানডের সারমর্ম বর্ণনা করতে এটুকুই যথেষ্ট। ব্যাটিং ব্যর্থ
১ ঘণ্টা আগে
নিউইয়র্কে গত রাতে পেনাল্টি থেকে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করেও নেইমারের ছিল না কোনো উদযাপন। কারণ, তখন খেলা তো প্রায় শেষের দিকে। নেইমারের এই গোল শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছে। শেষ পর্যন্ত নরওয়ের কাছে ২-১ গোলে হেরে শেষ ষোলো থেকেই বিদায়ঘণ্টা বেজে গেছে ব্রাজিলের।
২ ঘণ্টা আগে
শেষ ষোলোতে তারকা এক ফুটবলারকে ছাড়াই মাঠে নামতে হতো যুক্তরাষ্ট্রকে। আগামীকাল সিয়াটলে বাংলাদেশ সময় সকালে হতে যাওয়া ম্যাচে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বেলজিয়াম। কিন্তু নকআউট পর্বের ম্যাচের আগমুহূর্তে বদলে গেল সিদ্ধান্ত। তাতে তোপের মুখে পড়েছে ফিফা।
৩ ঘণ্টা আগে
গতির পাশাপাশি বাউন্সারে ব্যাটারদের ভড়কে দিয়ে বিশ্ব ক্রিকেটে আলোড়ন তুলেছেন নাহিদ রানা। পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর এবার জিম্বাবুয়েও টের পেল রানার আগুন। হারারেতে আজ প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে শুধু ধসিয়েই দেননি। নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে।
৫ ঘণ্টা আগে