শেষ বাঁশি বাজার আগে হারে না বেয়ার লেভারকুজেন—এ মৌসুমের বেয়ার লেভারকুজেনকে নিয়ে এ কথা বলায় যায়। কোচ জাবি আলোনসোর অধীনে কি-ই না করে দেখাচ্ছে জার্মান ক্লাবটি! বায়ার্ন মিউনিখের দাপট গুঁড়িয়ে নিজেদের ইতিহাসে প্রথমবার বুন্দেসলিগা জিতেছে। এবার নিশ্চিত করেছে ইউরোপা লিগের ফাইনাল। সঙ্গে ভেঙেছে ৫৯ বছরের পুরোনো এক রেকর্ড।
এ মৌমুমে এখনো লেভারকুজেনকে হারাতে পারেনি কেউ। গত রাতে ইউরোপা লিগের সেমিফাইনালের ফিরতি লেগে রোমা তাদের সেই স্বাদ দেওয়ার খুব কাছেও পৌঁছে গিয়েছিল। কিন্তু লেভারকুজেন যে শেষ বাঁশি বাজার আগে হারে না—সেটি আরেকবার প্রমাণ করে দিল। লিয়ান্দ্রো পারেদেসের দুই পেনাল্টি (৪৩ ও ৬৬) গোলে পিছিয়ে পড়েছিল জাবির দল। তখন পর্যন্ত দুই লেগ মিলিয়ে সমতায় ২-২ গোলে।
আর সেই ব্যবধান থাকলে ম্যাচ গড়াত অতিরিক্ত সময়ে। রোমার সমর্থকেরা হয়তো আরেকটি প্রত্যাবর্তনের আশায় করছিল তাদের গ্ল্যাডিয়েটরদের কাছ থেকে। কিন্তু লেভারকুজেন সেটি হতে দেয়নি। ৮২ মিনিটে রোমা ডিফেন্ডার জিয়ানলুকা মানচিনির আত্মঘাতী গোলে ব্যবধানটা দাঁড়ায় ২-১। রোমার জন্য সেটিই কাল হলো। ম্যাচ তারা অতিরিক্ত সময়ে নিয়ে যেতে পারেনি। উল্টো ড্র করে বসে শেষ মুহূর্তে। যোগ করা সপ্তম মিনিটে জোসিপ স্টানিসিচের গোলে এ মৌসুমে অপরাজেয় থাকার দৌড়টা আরেকটু বাড়িয়ে নেয় লেভারকুজেন। শেষ মুহূর্তের গোলে ড্র বা জয়—এ মৌসুমে সেটি অনেকবার দেখিয়েছে তারা। গতরাতে দেখাল আরেকবার।
এ মৌসুমে এ নিয়ে টানা ৪৯ ম্যাচ অপরাজিত জাবির দল, যার মধ্যে জয় ৪০টি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা এত বেশি ম্যাচ না হারার কীর্তি নেই আর কোনো দলের। এই রেকর্ডে লেভারকুজেন ছাড়িয়ে গেল বেনফিকাকে। পর্তুগিজ কিংবদন্তি ইউসেবিওর নেতৃত্বে ১৯৬৩ সালের ডিসেম্বর থেকে ১৯৬৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত টানা ৪৮ ম্যাচ জিতেছিল পর্তুগালের বেনফিকা।
ইউরোপা লিগের গতবারের রানার্সআপ রোমাকে শেষ চারের প্রথম লেগে লেভারকুজেন হারিয়েছিল ২-০ গোলে। আর নিজদের মাঠ বে অ্যারেনায় ফিরতি লেগের ড্রয়ে ৪-২ গোলে ফাইনালের টিকিট কাটল তারা। শিরোপা লড়াইয়ে ২৩ মে রাতে ডাবলিনে আরেক ইতালিয়ান দল আটালান্টার মুখোমুখি হবে জাবির দল। গতরাতে সেমির ফিরতি লেগে আটালান্টা নিজেদের মাঠে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ফ্রান্সের মার্শেইকে। দুই দলের প্রথম লেগ ড্র হয়েছিল ১-১ গোলে। এর আগে বুন্দেসলিগা ও জার্মান কাপের ফাইনাল নিশ্চিত করেছে লেভারকুজেন। ইউরোপা লিগ জিতলে প্রথমবারের মতো ট্রেবল জয়ের দিকে আরো একধাপ এগিয়ে যাবে তারা।
সেই ইতিহাস গড়ার দিকে তাকিয়ে জাবি। টানা অপরাজেয় থাকার রেকর্ড নিয়ে স্প্যানিশ কোচ ম্যাচ শেষে টিএনটি স্পোর্টকে বলেছেন, ‘আমরা সবাই আরও চাই। দর্শকেরা আমাদের ডাবলিনের দিকে ঠেলে দিয়েছে। এটা অসাধারণ, তবে আমরা থামতে চাই না। আমরা যে কাজ করেছি তার ফলাফল এই রেকর্ড।’

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যালন ডি’অর দ্বৈরথ ছিল ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত অধ্যায়। সেই লড়াইয়ের সময়কার অনেক ঘটনা এবার সামনে আনছেন ফ্রান্স ফুটবলের সাবেক পরিচালক পাসকাল ফেরে। রোনালদোর সঙ্গে নিজের পুরোনো বিরোধের কথাও জানিয়েছেন তিনি।
১৮ মিনিট আগে
প্রথমবারের মতো আসিয়ান কাপ খেলতে গিয়ে বাংলাদেশের টুর্নামেন্টটা কেটেছে দুঃস্বপ্নের মতো। ১৩ গোল হজমের বিপরীতে দিয়েছে কেবল ২ গোল। বাজে পারফরম্যান্সের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ের ওপর। শুধু বাংলাদেশই নয়, পিছিয়েছে ব্রাজিলও।
১৮ মিনিট আগে
শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয়া ডি সিলভা। আজ এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে নেতৃত্ব ছাড়লেও শ্রীলঙ্কার হয়ে এই সংস্করণে খেলা চালিয়ে যেতে চান তারকা অলরাউন্ডার।
২ ঘণ্টা আগে
লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি আর্জেন্টিনার জন্য ছিল উৎসবের রাত। কিন্তু সেই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে খেলা বেনিনের জন্য রাতটি শেষ হয়েছে ক্ষোভ আর হতাশা নিয়ে। অভিযোগ উঠেছে, ম্যাচ শেষে বেনিনের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে স্বাগিতকদের পক্ষ থেকে প্রত্যাশিত সৌজন্য দেখানো হয়নি।
৩ ঘণ্টা আগে