
মেয়েদের অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। এগিয়ে গিয়েও সোমবার জর্ডানের বিপক্ষে মাঠ ছাড়তে হয়েছে ১-১ গোলের ড্র নিয়ে। বাংলাদেশের হয়ে গোলটি করেন সুরভী আকন্দ প্রীতি।
জর্ডানের আকাবা স্টেডিয়ামে তৃতীয় মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। বক্সের বাইরে থেকে মামনি চাকমার ফ্রি কিক মানব দেয়ালে আঘাত হানলে বল উঠে যায় উপরে। প্রীতি সুযোগ সন্ধানী ফরোয়ার্ডের মতো দৌড়ে গিয়ে হেডে খুঁজে নেন জাল।
১৭ মিনিটে জর্ডানের হায়া আবু আলীর দূরপাল্লার ফ্রি কিক সহজেই প্রতিরোধ করেন বাংলাদেশ গোলকিপার মেঘলা রানী রায়। খানিকটা বাদে আবারও সুযোগ আসে প্রীতির সামনে। কিন্তু পোস্টের বাইরে বল মারেন তিনি।
বিরতির পর জর্ডানকে আটকে রাখার চেষ্টা করে বাংলাদেশ। কিন্তু ৮৯ মিনিটে নিজেদের ভুলে পুড়তে হয় হতাশায়। বল রিসিভ করতে গিয়ে লিন আবুহেলের পায়ে তুলে দেন অর্পিতা বিশ্বাস। বক্সের সামনে বাংলাদেশ অধিনায়ককে কাটিয়ে জর্ডানের লিন পাস দেন বক্সে। মিরা জাররার দারুণ ভলিতে সমতায় ফেরে জর্ডান।
বাছাইয়ে বাংলাদেশের শেষ ও দ্বিতীয় ম্যাচ ১৭ অক্টোবর চায়নিজ তাইপের বিপক্ষে।

গতির পাশাপাশি বাউন্সারে ব্যাটারদের ভড়কে দিয়ে বিশ্ব ক্রিকেটে আলোড়ন তুলেছেন নাহিদ রানা। পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর এবার জিম্বাবুয়েও টের পেল রানার আগুন। হারারেতে আজ প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে শুধু ধসিয়েই দেননি। নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে।
১১ মিনিট আগে
কোচদের পদত্যাগের মিছিল চলছে। নকআউট পর্বে একেকটা দলের বিদায়ঘণ্টা বেজে যাওয়ার পর শোনা যাচ্ছে কোচদের দায়িত্ব ছেড়ে দেওয়ার খবর। এ তালিকায় যোগ দিলেন ঘানার কোচ কার্লোস কুইরোজও। দল শেষ বত্রিশ থেকে বিদায় নেওয়ার পর চাকরি ছাড়লেন তিনি।
৩৪ মিনিট আগে
গত রাতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায়ঘণ্টা বেজে গেছে ব্রাজিলের। আজ সকালে মেক্সিকোকে বিদায় করে দিয়েছে ইংল্যান্ড। ৩-২ গোলে জিতে ইংলিশরা কেটেছে কোয়ার্টার ফাইনালের টিকিট। আজ রাতে শেষ ষোলোতে মুখোমুখি হবে স্পেন-পর্তুগাল। নকআউট পর্বের হাইভোল্টেজ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে
১ ঘণ্টা আগে
ফিফার বর্তমান র্যাঙ্কিংয়ের নয়ে বেলজিয়াম। যুক্তরাষ্ট্রের অবস্থান ১৬ নম্বরে। এ হিসাবে কাগজে-কলমে এগিয়ে বেলজিয়ামই। কিন্তু বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায় সিয়াটলে দুই দলের মুখোমুখি হওয়ার আগে নিজেদের এগিয়ে রাখতে নারাজ বেলজিয়াম দলের উইঙ্গার দোদি লুকেবাকিও। উল্টো তিনি এই ম্যাচে দুই দলেরই ‘ফিফটি-ফিফটি’ সম্
২ ঘণ্টা আগে