ইউরোপা লিগের ফাইনালে সেভিয়া অপ্রতিরোধ্য। ফাইনালে উঠে প্রতিবারই শিরোপা নিয়ে ফিরেছে তারা। অন্যদিকে উয়েফার টুর্নামেন্টের ফাইনালে উঠে হোসে মরিনহো কখনো রানার্সআপ হননি। এবারের ইউরোপা লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছে সেভিয়া-রোমা।
গতকাল হয়েছে ইউরোপা লিগের সেমিফাইনালের সেকেন্ড লেগ। র্যামন স্যানচেজ পিজুয়ান স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে সেভিয়া-জুভেন্টাস। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে। ৬৫ মিনিটে দুসান ভ্লাহোভিচের গোলে এগিয়ে যায় ‘তুরিনের বুড়িরা’। খুব দ্রুত সমতায় ফেরে সেভিয়া। ৭১ মিনিটে সমতাসূচক গোল করেন সুসো। ৯০ মিনিটের খেলা ১-১ গোলে শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৫ মিনিটে এরিক ল্যামেলার গোলে দ্বিতীয় লেগে ২-১ গোলে জয় পায় সেভিয়া। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে জিতে সপ্তমবারের মতো ইউরোপা লিগের ফাইনালে পৌঁছায় স্প্যানিশ এই ক্লাব। সর্বশেষ ২০২০ ইউরোপা লিগে ইন্টার মিলানকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল সেভিয়া।
আরেক সেমিফাইনালে বে অ্যারেনায় মুখোমুখি হয় লেভারকুসেন-রোমা। দুই দলের সেমিফাইনালের দ্বিতীয় লেগ হয় গোলশূন্য ড্র। এই ম্যাচে বেশ দাপট দেখিয়ে খেলেছিল লেভারকুসেন। ৭২ শতাংশ বল দখলে নিয়ে জার্মানির এই ক্লাব ৬টি শট নিয়েছিল রোমার লক্ষ্য বরাবর। অন্যদিকে লেভারকুসেনের লক্ষ্য বরাবর কোনো শট নিতে পারেনি রোমা। আর দুই লেগ মিলে ১-০ গোলে জিতে ফাইনালে পৌঁছায় মরিনহোর দল। এই নিয়ে ষষ্ঠবারের মতো উয়েফার টুর্নামেন্টের ফাইনালে ওঠেন মরিনহো। এর আগে পোর্তো ও ইন্টার মিলানকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেড ও পোর্তোকে জেতান ইউরোপা লিগ। আর তাঁর (মরিনহো) গত মৌসুমের ইউরোপা কনফারেন্স লিগ জিতেছে রোমা। ৩১ মে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ইউরোপা লিগের ফাইনালে খেলবে সেভিয়া-রোমা।

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যালন ডি’অর দ্বৈরথ ছিল ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত অধ্যায়। সেই লড়াইয়ের সময়কার অনেক ঘটনা এবার সামনে আনছেন ফ্রান্স ফুটবলের সাবেক পরিচালক পাসকাল ফেরে। রোনালদোর সঙ্গে নিজের পুরোনো বিরোধের কথাও জানিয়েছেন তিনি।
১৯ মিনিট আগে
প্রথমবারের মতো আসিয়ান কাপ খেলতে গিয়ে বাংলাদেশের টুর্নামেন্টটা কেটেছে দুঃস্বপ্নের মতো। ১৩ গোল হজমের বিপরীতে দিয়েছে কেবল ২ গোল। বাজে পারফরম্যান্সের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ের ওপর। শুধু বাংলাদেশই নয়, পিছিয়েছে ব্রাজিলও।
১৯ মিনিট আগে
শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয়া ডি সিলভা। আজ এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে নেতৃত্ব ছাড়লেও শ্রীলঙ্কার হয়ে এই সংস্করণে খেলা চালিয়ে যেতে চান তারকা অলরাউন্ডার।
২ ঘণ্টা আগে
লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি আর্জেন্টিনার জন্য ছিল উৎসবের রাত। কিন্তু সেই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে খেলা বেনিনের জন্য রাতটি শেষ হয়েছে ক্ষোভ আর হতাশা নিয়ে। অভিযোগ উঠেছে, ম্যাচ শেষে বেনিনের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে স্বাগিতকদের পক্ষ থেকে প্রত্যাশিত সৌজন্য দেখানো হয়নি।
৩ ঘণ্টা আগে