
লিওনেল মেসিকে শঙ্কাটা কাজ করছিল কদিন ধরেই। অবশেষে সেটাই সত্যি হলো। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডকে ইন্টার মায়ামি পাচ্ছে না তাদের পরের ম্যাচে। মাংসপেশির চোটে পড়াতেই এবার মেসি মূলত খেলতে পারবেন না মায়ামির জার্সিতে।
বাংলাদেশ সময় আগামীকাল ভোর সাড়ে পাঁচটায় লিগস কাপে মুখোমুখি হচ্ছে ইন্টার মায়ামি-পুমাস উনাম। চেজ স্টেডিয়ামে হতে যাওয়া এই ম্যাচ মেসি খেলতে পারবেন না। ইন্টার মায়ামি প্রধান কোচ হাভিয়ের মাশচেরানো গতকাল এক সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে এই দুঃসংবাদ দিয়েছেন। মাশচেরানো বলেন, ‘সে অবশ্যই আগামীকালের দল থেকে বাদ। তবে মেডিকেল স্টাফরা কী পরীক্ষানিরীক্ষা করতে দিয়েছেন, সেগুলোর ওপর ভিত্তি করে আমরা তার অবস্থা পর্যবেক্ষণ করব।’
কবে মাঠে ফিরবেন মেসি, সে ব্যাপারে স্পষ্ট কিছু বলতে পারেননি মাশচেরানো। তবে ইন্টার মায়ামি কোচের ধারণা, মেসির এবারের চোট অত গুরুতর নয়। সাংবাদিকদের মাশচেরানো বলেন, ‘হ্যাঁ, তার সঙ্গে আমার কথা হয়েছে। ক্লাব যে বিবৃতি দিয়েছে, সেটা খুবই স্পষ্ট। হালকা চোট এটা। বাজে খবরের মধ্যে এটা ভালো খবর। লিও কবে ফিরতে পারবে, সে ব্যাপারে অনুমান করতে পারছি না। চোট থেকে সে দ্রুত সেরে ওঠে। আমরা তাই দেখব সে কেমন বোধ করে এবং কীভাবে তার উন্নতি হয়।’
ইন্টার মায়ামি সবশেষ ম্যাচ খেলেছে এ সপ্তাহের রোববার চেজ স্টেডিয়ামে। বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত লিগস কাপের ম্যাচে মায়ামির প্রতিপক্ষ ছিল নেকাক্সা। ম্যাচের ৭ মিনিটের মাথায় দারুণভাবে বলের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণে যান মেসি। কিন্তু ড্রিবলিং করে নেকাক্সার রক্ষণদুর্গে ঢুকতে গিয়েই ঝামেলায় পড়েন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। তাঁকে আটকাতে নেকাক্সার দুই ফুটবলার রাউল সানচেজ ও আলেক্সিস পেনা এগিয়ে আসেন। সানচেজ-পেনার ট্যাকলেই বক্সের ভেতর পড়ে যান মেসি। এরপর উঠে দাঁড়িয়ে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও মেসি আর পারেননি। ১১ মিনিটে আর্জেন্টাইন ফুটবলারকে মাঠ ছেড়ে চলে যেতে হয়।
মেসির চোটে পড়ার দিনে ইন্টার মায়ামি-নেকাক্সা মূল ম্যাচ ড্র হয়েছে ২-২ গোলে। ম্যাচ টাইব্রেকারে গড়ালে ৫-৪ গোলের জয় পায় মায়ামি। লিগস কাপের নিয়ম অনুযায়ী ৯০ মিনিটে জিতলে পায় ৩ পয়েন্ট। যদি মূল ম্যাচ সমতায় থাকার পর ট্রাইব্রেকারে কোনো দল জেতে, তাহলে দলটি পাবে ২ পয়েন্ট। এবারের লিগস কাপে এখন পর্যন্ত ২ ম্যাচে মায়ামির পয়েন্ট ৫। এর আগে ৩১ জুলাই অ্যাটলাসকে ২-১ গোলে হারিয়েছিল মায়ামি।

ক্রিকেট তো শুধু দক্ষতারই খেলা নয়। মনস্তাত্বিক খেলাও বটে। আচরণবিধির শিকল পায়ে থাকলেও মনস্তাত্ত্বিক লড়াইয়ে জিততে স্লেজিংয়ে তৈরি হয় অন্য রকম উত্তেজনা। এসব কথার লড়াইয়ে বাংলাদেশের অংশ নেওয়ার উদাহরণ কম। বরং বাংলাদেশকে কথার চাবুকে কাবু করার উদাহরণই বেশি। তবে আজ মোহাম্মদ রিজওয়ান-লিটন দাসের মধ্যে যা হয়েছে
১১ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। ১১ জুন থেকে ১৯ জুলাই পুরো বিশ্ব বুঁদ হয়ে থাকবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ উন্মাদনায়। বিশেষ করে বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনাকে নিয়ে দেখা যায় অকল্পনীয় উত্তেজনায়। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বেজে গেছে বিশ্বকাপ ফুটবলের দামামা। আর্জেন্টিনা-ভক্ত শাহরিয়ার নাফীসকেও স্পর্শ
১২ ঘণ্টা আগে
সরকারের হস্তক্ষেপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) ভেঙে যাওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে নিষেধাজ্ঞার শঙ্কা তো কাজ করছিলই। কিন্তু আপাত দৃষ্টিতে সেই শঙ্কা থেকে অনেকটাই মুক্ত। আইসিসি ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার সঙ্গে সভায় ফলপ্রসূ আলোচনা হয়েছে এসএলসির নবগঠিত কমিটির।
১২ ঘণ্টা আগে
বোলারের বোলিং করার সময় থামিয়ে দেওয়া মোহাম্মদ রিজওয়ানের কাছে নতুন কিছু নয়। আজ সিলেট টেস্টের চতুর্থ দিনে রিজওয়ান এমনটি করেছেন তাইজুল ইসলামের সঙ্গে। মাঝপথে থেমে যাওয়ায় তাইজুল স্বাভাবিকভাবেই বিরক্ত। এরপর লিটন দাসের সঙ্গে রিজওয়ানের সেই তর্কযুদ্ধ। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রসিকতা করলেন...
১৩ ঘণ্টা আগে