Ajker Patrika

এক পরিবর্তন নিয়ে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
এক পরিবর্তন নিয়ে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ। ছবি: ফিফা

প্রথম দুই ম্যাচ হেরে ফিফা আসিয়ান কাপ থেকে আগেই ছিটকে গেছে বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচে আজ স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে টমাস ডুলির দল। জাকার্তার গেলোরা বুং কার্লো স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

সর্বশেষ সিঙ্গাপুরের বিপক্ষে ১–০ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন এনেছেন কোচ টমাস ডুলি। স্ট্রাইকার পজিশনে শেখ মোরসালিনের পরিবর্তে তিনি রেখেছেন শাহরিয়ার ইমন। এর বাইরে কোন বদল আনেননি। ইমনের বাঁয়ে শুকি ইতোফুসা ও ডানে থাকবেন রাকিব হোসেন। মাঝমাঠে হামজা চৌধুরী ও শমিত সোমের সঙ্গে থাকবেন অধিনায়ক জামাল ভূঁইয়া।

রক্ষণ সামলাবেন সাদ উদ্দিন, তারিক কাজী, জিদান ইউসুফ ও জায়ান আহমেদ। গোলবারের নিচে যথারীতি থাকছেন মেহেদী হাসান শ্রাবণ। বাংলাদেশের জন্য ম্যাচটি নিয়মরক্ষার হলেও ইন্দোনেশিয়ার জন্য ফাইনালে ওঠার। ২ ম্যাচে চার পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের দুই নম্বরে আছে তারা।

বাংলাদেশ একাদশ

গোলকিপার: মেহেদী হাসান শ্রাবণ।

ডিফেন্ডার: সাদ উদ্দিন, তারিক কাজী, জিদান ইউসুফ ও জায়ান আহমেদ।

মিডফিল্ডার: হামজা চৌধুরী, শমিত সোম ও জামাল ভূঁইয়া (অধিনায়ক)।

ফরোয়ার্ড: শুকি ইতোফুসা, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত