
এগিয়ে থেকেও জিততে না পারা যে কতটা কষ্টের, সেটা গত রাতে বুঝতে পেরেছেন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। সেলতা ফিগোর সঙ্গে লা লিগায় না হারলেও বার্সা ড্র করেছে। ফ্লিকের কাছে এই ড্র যেন মনে হচ্ছে হারের সমান।
জয়, পরাজয়, ড্র—লা লিগায় ২০২৪-২৫ মৌসুমে বার্সেলোনার সঙ্গে এরই মধ্যে জিনিস তিনটির সঙ্গে পরিচয় হয়ে গেছে। যেখানে বালাইদোস স্টেডিয়ামে গত রাতে ১৫ মিনিটে রাফিনিয়ার গোলে প্রথমে এগিয়ে যায় বার্সা। প্রথমার্ধ বার্সা শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকেই। ম্যাচে ৬০ শতাংশ বলের দখল ছিল বার্সা। কিন্তু দ্বিতীয়ার্ধ থেকেই পথ হারাতে শুরু করে কাতালানরা। সেলতা ফিগো-বার্সা ম্যাচ ড্র হয় ২-২ গোলে। ম্যাচ শেষে ডিএজেডএনকে ফ্লিক বলেন, ‘এমনটা হতেই পারে। এটা বাজে ম্যাচ ছিল। খেলোয়াড়েরা খুশি না। তারা আজ (গত রাতে) যা খেলেছে, তার চেয়ে আরও ভালো খেলতে পারত।’
৬১ মিনিটে বার্সেলোনাকে গত রাতে ২-০ ব্যবধানে এগিয়ে নেন রবার্ট লেভানডফস্কি। এমন পরিস্থিতিতে বার্সার ভক্ত-সমর্থকেরা দলের আরও একটি জয় আশা করছিলেন। তবে এমন পরিস্থিতিতেই ম্যাচ ড্র হয়েছে। ৮৪ ও ৮৬ মিনিটে সেলতা ফিগোর গোল দুটি করেন আলফোনসো গনজালেস ও হুগো আলভারেজ। হারের দায় নিয়ে ফ্লিক বলেন, ‘শুধু শেষ কয়েক মিনিটেরই ব্যাপার নয়। আমরা সত্যিই আজ রাতে (গত রাতে) খুব বাজে খেলেছি। যদি ১০০ শতভাগ না দিয়ে খেলতে পারেন, তাহলে জেতার আশা করবেন না। এটা পুরো ম্যাচেরই চিত্র ছিল। আমাদের আরও সৎ থাকতে হবে।’
ম্যাচের একেবারে শেষভাগে এসে ১০ জনের দলে পরিণত হয় বার্সেলোনা। ৮২ মিনিটে বার্সা মিডফিল্ডার মার্কা কাসাদো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তাঁর লাল কার্ডটি এসেছে জোড়া হলুদ কার্ডের মাধ্যমে। যে গোল দুটি বার্সা হজম করেছে, তার মধ্যে একটিতে দলটির ডিফেন্ডার জুলস কুন্দের দায় রয়েছে। ফ্লিক বলেন, ‘লাল কার্ড ও কুন্দের ভুলটাই প্রমাণ করে ম্যাচে কতটা বাজে খেলেছি আমরা। অনেক ভুল করেছি এবং পুরো ম্যাচ জুড়ে বলের নিয়ন্ত্রণ নেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসের অভাব দেখা গেছে।’
৩৪ পয়েন্ট নিয়ে ২০২৪-২৫ মৌসুমের লা লিগার পয়েন্ট টেবিলে বার্সেলোনা রয়েছে শীর্ষে। ১৪ ম্যাচে বার্সা জিতেছে ১১ ম্যাচ, ড্র করেছে ১ ম্যাচ ও ২ ম্যাচ হেরেছে। দুইয়ে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ২৯। তিন ও চারে থাকা রিয়াল মাদ্রিদ ও ভিয়ারিয়ালের পয়েন্ট ২৭ ও ২৪। এই দল দুটি খেলেছে ১২টি করে ম্যাচ।

বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
২৬ মিনিট আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
১ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
২ ঘণ্টা আগে