
ব্রাজিল, আর্জেন্টিনা দুই দলের মাঠে নামতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বাংলাদেশ সময় আগামীকাল ভোরে দুটি দলই ভিন্ন দুই প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নামছে। ব্রাজিলের প্রতিপক্ষ ইকুয়েডর। আর আর্জেন্টিনা খেলবে চিলির বিপক্ষে।
বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৫টায় ব্রাজিল খেলতে নামবে ইকুয়েডরের বিপক্ষে। এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে হতে যাওয়া ব্রাজিল-ইকুয়েডর ম্যাচটি ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের অন্তর্ভুক্ত। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল খেলতে যাচ্ছে প্রথম ম্যাচ। বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা অবশ্য টেলিভিশনে ব্রাজিল-ইকুয়েডর ম্যাচটি দেখতে পারবেন না। তবু হতাশ হওয়ার কিছু নেই। সিবিএস স্পোর্টস অ্যাপ, প্যারামাউন্ট প্লাস-এসব অনলাইন স্ট্রিমিংয়ে দেখা যাবে আনচেলত্তির ব্রাজিলের ম্যাচ।
ব্রাজিল ম্যাচের পরই অন্য মাঠে খেলতে নামবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৭টায় ন্যাশনাল হুলিও মার্তিনেজ প্রাদানোস স্টেডিয়ামে শুরু হবে আর্জেন্টিনা-চিলি ম্যাচ। এই ম্যাচটিও বিশ্বকাপ বাছাইপর্বের অন্তর্ভুক্ত। আর্জেন্টিনার ম্যাচও বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য টেলিভিশনে দেখার সুযোগ নেই। আর্জেন্টিনা-চিলি ম্যাচটি দেখা যাবে ফ্যানকোড অ্যাপে।
১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকার শীর্ষে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা এরই মধ্যে কেটে ফেলেছে বিশ্বকাপ বাছাইপর্বের টিকিট। দুইয়ে থাকা ইকুয়েডরের পয়েন্ট ২৩। সমান ২১ পয়েন্ট হলেও গোল ব্যবধানের কারণে তিন, চার ও পাঁচে অবস্থান করছে উরুগুয়ে, ব্রাজিল ও প্যারাগুয়ে। সবাই ১৪টি করে ম্যাচ খেলেছে। উরুগুয়ে-প্যারাগুয়ের ম্যাচও রয়েছে আগামীকাল। বাংলাদেশ সময় ভোর পাঁচটায় ডিফেন্সোর্স দেল চাকো স্টেডিয়ামে শুরু হবে উরুগুয়ে-প্যারাগুয়ে ম্যাচ।

ভারতের বিপক্ষে আবেদনও করছেন। তবে আম্পায়ার সাড়া দিচ্ছেন না। কিন্তু যখন টিভি রিপ্লেতে দেখানো হচ্ছে, তখন আফসোসে পুড়ছেন আফগানিস্তানের ক্রিকেটাররা। ইশ! যদি রিভিউ নিতাম—সফরকারী ক্রিকেটারদের তখন এমনটা ভাবা ছাড়া আর কিছু করার থাকে না।
৮ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবল সামনে রেখে দলগুলো এরই মধ্যে চলে গেছে মার্কিন মুলুকে। টুর্নামেন্ট সামনে রেখে দলগুলো নিচ্ছে প্রস্তুতি। ইরান ফুটবল দল তাদের বিশ্বকাপযাত্রা শুরু করল অন্যভাবে। পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরিফে চুমু দিয়ে বিশ্বকাপ খেলতে রওনা দিলেন ইরানি ফুটবলাররা।
৯ ঘণ্টা আগে
ম্যাট হেনরিকে বোল্ড করেই নিউজিল্যান্ডের ইনিংসের ইতি টানলেন গাস অ্যাটকিনসন। দর্শকদের উদ্দেশ্যে অ্যাটকিনসন দেখালেন তাঁর হাতে থাকা লাল বল। চারপাশে তখন ভেসে আসছে করতালি। কারণ, হেনরিকে ফিরিয়ে ইংল্যান্ডের জয় নিশ্চিতের পাশাপাশি টেস্টে আরও এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন অ্যাটকিনসন।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে সমালোচনা নতুন কিছু নয়। আগেও ক্ষমতাসীন দলের প্রভাব ছিল বিসিবিতে। তবে এবার যেন অতীতের সবকিছুকে ছাড়িয়ে গেছে। জাতীয় সংসদেও বিসিবিকে বলা হয়েছে ‘বাপের দোয়া’ ক্রিকেট বোর্ড। সব সমালোচনা ঝেড়ে ফেলে তামিম দেশের ক্রিকেটের স্বার্থে কাজ করার অঙ্গীকার করেছেন।
১১ ঘণ্টা আগে