খেলোয়াড়দের সঙ্গে কোচের সমস্যা হওয়া নতুন কিছু নয়। তবে গত রাতে রদ্রিগোর সঙ্গে কার্লোস আনচেলত্তির ঘটনা একটু ভিন্ন। আনচেলত্তির সঙ্গে করমর্দন করেননি রদ্রিগো। যদিও রিয়াল মাদ্রিদ কোচ ব্যাপারটা তেমন আমলে নেননি।
গতকাল এল মাদ্রিগাল স্টেডিয়ামে কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হয়েছিল ভিয়ারিয়াল ও রিয়াল মাদ্রিদ। ৫৬ মিনিটে রদ্রিগোকে উঠিয়ে মার্কো অ্যাসেনসিওকে মাঠে নামান আনচেলত্তি। করমর্দনের জন্য আনচেলত্তি হাত বাড়ালেও রদ্রিগো তখন খেয়াল করেননি। ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ কোচ বলেন, ‘প্রথমার্ধে আমরা দেখলাম যে রদ্রিগো মাংসপেশির সমস্যায় ভুগছে। তাই আমরা তাকে (রদ্রিগো) তাড়াতাড়ি উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিই। আসার সময় সে আমার সঙ্গে করমর্দন করেনি। মনে হয় সে ভুলে গিয়েছিল।’
কোপা দেল রেতে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ায় রিয়াল। লস ব্লাংকোসরা ম্যাচ জেতে ৩-২ গোলে। রিয়ালের গোল তিনটি করেন ভিনিসিউস জুনিয়র, এদের মিলিতাও ও দানি সেবালোস।
ক্লাব ফুটবলে এখন পর্যন্ত ১৮৫ ম্যাচ খেলেছেন রদ্রিগো। ৩৮ গোলের সঙ্গে করেছেন ৩১ অ্যাসিস্ট। রিয়ালের জার্সিতে ১৩৩ ম্যাচ খেলেছেন তিনি। ২৬ গোলের সঙ্গে অ্যাসিস্টও ২৬টি করেছেন ব্রাজিলিয়ান এই রাইট উইঙ্গার।

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে এর আগেও বিশ্বকাপ খেলা ফুটবলার দ্যুতি ছড়িয়েছেন। সেই তালিকায় নতুন সংযোজন ২০১৪ বিশ্বকাপ খেলা মাইকেল বাবাতুন্দে। নাইজেরিয়ান মিডফিল্ডারের নতুন ঠিকানা এখন আবাহনী। বিশ্বকাপ, লিওনেল মেসি এবং নিজের লক্ষ্য নিয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন আনোয়ার সোহাগ
১০ মিনিট আগে
শেষ পর্যন্ত একা লড়াই চালিয়ে গেলেন হাসান নাওয়াজ। কিন্তু বাকিরা তাঁকে সঙ্গ দিতে না পারায় চিন্তা করতে হয়নি ভারতকে। এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে সোনা জিতে নিল শ্রেয়াশ আইয়ারের দল।
৪৪ মিনিট আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষটা এখন কেবল সময়ের অপেক্ষা। ৭ অক্টোবর ভোরে মনুমেন্তালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেবেন এলএমটেন। তার আগে মেসিকে নিয়ে নিজের আবেগ ও আক্ষেপের কথা জানালেন আর্জেন্টিনার নতুন অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরো।
১ ঘণ্টা আগে
কোচ হিসেবে ঘরের মাঠে জিনেদিন জিদানের প্রথম ম্যাচে জয়হীন থাকল ফ্রান্স। উয়েফা নেশনস লিগে ইতালির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ফরাসিরা। ফল নিজেদের পক্ষে না এলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট জিদান। তাঁর মতে, ফ্রান্সের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বীতাই করতে পারেনি ইতালি।
১ ঘণ্টা আগে