সময়টা ভালো যাচ্ছে না ক্রিস্টিয়ানো রোনালদোর। দলবদল নিয়ে এখনো স্বস্তির কোনো খবর পাননি ‘সিআর সেভেন’। নতুন কোনো ক্লাবেরও তাঁকে নিয়ে আগ্রহের কথা শোনা যাচ্ছে না। এর মাঝে বিব্রত হওয়ার মতোই আরেকটি খবর পেলেন পর্তুগিজ মহাতারকা। প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের মধ্যে টুইটারে সবচেয়ে গালি শুনেছেন রোনালদো। এ তালিকায় রোনালদোকে সঙ্গ দিচ্ছেন তাঁর ক্লাব সতীর্থ হ্যারি ম্যাগুয়ের।
অফকমের এক গবেষণায় দেখা গেছে, গত মৌসুমের প্রথম অর্ধে ২.৩ মিলিয়ন (২০ লাখ ৩০ হাজার) টুইটের প্রায় ৬০ হাজারই ছিল গালাগালির। আর এই বাজে মন্তব্যগুলোর অর্ধেকই ছিল ১২ জন খেলোয়াড়কে উদ্দেশ্য করে, যাঁদের ৮ জনই আবার ম্যান ইউনাইটেডের। তবে আশার ব্যাপার হচ্ছে, অ্যালান টুরিং ইনস্টিটিউটের এই গবেষণায় দেখা গেছে, বেশির ভাগ সমর্থকই দায়িত্বের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে করা বাজে মন্তব্য নিয়ে অফকম গ্রুপের পরিচালক কেভিন বাখর্স্ট বলেছেন, ‘এই ফলাফলগুলো সুন্দর খেলাটির অন্ধকার দিককেই তুলে ধরে। খেলা কিংবা বৃহত্তর সমাজে অনলাইন অপব্যবহারের কোনো স্থান নেই। এটা মোকাবিলা করার জন্য দলীয় প্রচেষ্টা দরকার।’
একই গবেষণায় দেখা গেছে, ১৩ আগস্ট ২০২১ থেকে ২৪ জানুয়ারি ২০২২ পর্যন্ত সবচেয়ে বেশি বাজে মন্তব্য শুনতে হয়েছে রোনালদোকে। এই সময়ের মধ্যে রোনালদোকে নিয়ে ১২ হাজার ৫২০টি বাজে মন্তব্য করা হয়েছে। রোনালদোর পরেই এই তালিকায় আছেন তাঁর ক্লাব সতীর্থ ম্যাগুয়ের। তাঁকে নিয়ে বাজে মন্তব্য করা হয়েছে ৮ হাজার ৯৫৪টি। ৩ নম্বরে আছেন মার্কোস র্যাশফোর্ড, যাকে নিয়ে ২ হাজার ৫৫৭টি বাজে মন্তব্য করা হয়েছে।

শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয়া ডি সিলভা। আজ এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে নেতৃত্ব ছাড়লেও শ্রীলঙ্কার হয়ে এই সংস্করণে খেলা চালিয়ে যেতে চান তারকা অলরাউন্ডার।
১৯ মিনিট আগে
লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি আর্জেন্টিনার জন্য ছিল উৎসবের রাত। কিন্তু সেই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে খেলা বেনিনের জন্য রাতটি শেষ হয়েছে ক্ষোভ আর হতাশা নিয়ে। অভিযোগ উঠেছে, ম্যাচ শেষে বেনিনের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে স্বাগিতকদের পক্ষ থেকে প্রত্যাশিত সৌজন্য দেখানো হয়নি।
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা যেভাবে এগোচ্ছে, তাতে দুঃখ প্রকাশ করেছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার গ্যারি লিনেকার। তাঁর মতে, পর্তুগিজ তারকা লিওনেল মেসির মতোই আবেগঘন বিদায় পাওয়ার যোগ্য।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ পথচলা শেষ হয়েছে। বিদায়ের সেই বিশেষ রাতে স্বামীর পাশে ছিলেন আন্তোনেলা রোকুজ্জো। পরদিন সামাজিক মাধ্যমে তারকা ফুটবলারকে নিয়ে আবেগঘন একটি বার্তা দিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে