
ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ জিততে কোনো বেগ পেতে হয়নি নিগার সুলতানা জ্যোতিদের। হেসে-খেলেই জিতেছেন তাঁরা। তবে মেয়েদের টি-টোয়েন্টি এশিয়া কাপে আজ বাংলাদেশের সামনে ‘বি’ গ্রুপে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তবে এই ম্যাচও জিততে চায় বাংলাদেশ।
দলের এই চাওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্য জুয়াইরিয়া ফেরদৌস। এক অডিও বার্তায় তিনি বলেছেন, ‘অবশ্যই আমরা জয়ের চেষ্টা করব।’
ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশ সহজ জয় পেলেও সেই ম্যাচে ভালো কিছু করতে পারেননি জুয়াইরিয়া। তবে আজকের ম্যাচে ভালো খেলতে চান জাতীয় দলের এই ওপেনার, ‘আমার ভূমিকা ইনিংস উদ্বোধন করা। পাওয়ার প্লেতে ভালো করতে চাই।’
ইন্দোনেশিয়ার বিপক্ষে যে ভেন্যুতে খেলেছিল বাংলাদেশ, সেই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই খেলবে বাংলাদেশ। এই ম্যাচ খেলায় ভেন্যু এবং স্থানীয় কন্ডিশনের সঙ্গে বাংলাদেশ এখন আরও পরিচিত বলে জানিয়েছেন জুয়াইরিয়া, ‘প্রথম ম্যাচ খেলে মাঠের পরিবেশ এবং উইকেটের আচরণ সম্পর্কে আমরা একটা ধারণা পেয়েছে। এটা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে কাজে দেবে।’
বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচ। দেশের বেসরকারি টিভি চ্যানেল টি স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।
এই ম্যাচে বাংলাদেশ দলের পরিকল্পনা কী? জুয়াইরিয়ার উত্তর, ‘যার যা ভূমিকা, সেটা যেন সবাই সর্বোচ্চটা দিয়ে পালন করি, এটাই পরিকল্পনা।’
দুই ম্যাচের দুটিতে জিতে ‘বি’ গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে শ্রীলঙ্কা। একটি জয়ে ২ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কার পরেই বাংলাদেশের অবস্থান। তিন ম্যাচের ৩টিতেই হেরে টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিয়েছে ইন্দোনেশিয়া। কাজেই আজ বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে জিতলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। বাংলাদেশ ম্যাচ ধরে ধরে এগোতে চাইলেও লক্ষ্য একটাই—ফাইনাল খেলা। যে লক্ষ্যের কথা গতকাল আবারও মনে করিয়ে দিলেন জুয়াইরিয়া। বললেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পারলে সেমিফাইনালের পথে ভালোভাবেই এগিয়ে যাব। লক্ষ্যের আরও কাছাকাছি হব।’

ভারতের কাছে রেকর্ড হারের পরও নারী এশিয়া কাপ জয়ের দৌঁড়ে পাকিস্তানকে এগিয়ে রাখছেন দলটির মেন্টর ওয়াহাব রিয়াজ। শনিবার দুবাইয়ে গ্রুপ ‘এ’-এর ম্যাচে ভারতের বিপক্ষে ১৮.১ ওভারে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হেরেছে পাকিস্তান।
৫ মিনিট আগে
গোল করা যেন আরলিং হালান্ডের অভ্যাসে পরিণত হয়েছে। ম্যানচেস্টার সিটির জার্সিতে নতুন মৌসুমের শুরুতেও দুর্দুান্ত ছন্দে আছেন তিনি। শনিবার কভেন্ট্রিকে ১-০ ব্যবধানে হারানোর ম্যাচে জয়সূচক গোল করে ক্লাব ক্যারিয়ারে ৩০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন নরওয়ের এই স্ট্রাইকার।
৩৬ মিনিট আগে
চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
১৩ ঘণ্টা আগে
বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
১৭ ঘণ্টা আগে