ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সেমিফাইনাল নিশ্চিত করেছে। গতবারের আরেক ফাইনালিস্ট ব্রাজিলের ভাগ্যে কী আছে, তা জানা যাবে আগামীকাল সকালে। প্রতিপক্ষ যখন উড়তে থাকা উরুগুয়ে, সেলেসাওদের নিয়ে আগাম কিছু বলা মুশকিল। গ্রুপ পর্বে প্যারাগুয়ের বিপক্ষে দাপুটে জয় পেলেও দুই ম্যাচে ড্র করে রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে দোরিভাল জুনিয়রের দল।
আর সেখানেই পেয়েছে কোচ মার্সেলো বিয়েলসার উরুগুয়েকে। কোপা আমেরিকার অন্যতম সফল দল তারা। জিতেছে আর্জেন্টিনার সমান সর্বোচ্চ ১৫ শিরোপা। কিন্তু উরুগুইয়ানদেরও মনে রাখতে হবে, দলটা ব্রাজিল, সর্বোচ্চ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন। উরুগুয়ের বিপক্ষে জয়ের পাল্লাটা ভারী সেলেসাওদের। তবে সেই ইতিহাস ও পরিসংখ্যানের হিসাব বাইরে রেখেই লাস ভেগাসের অ্যালিজিয়েন্ট অ্যারেনায় মাঠে নামতে হবে দোরিভালের শিষ্যদের।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচে যে ব্রাজিল পাচ্ছে না ফর্মে থাকা ভিনিসিয়ুস জুনিয়রকে। টানা দুই ম্যাচে হলুদ কার্ড দেখে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। তবে দোরিভাল তাঁর বাকি শিষ্যদের জানিয়ে দিয়েছেন ভিনিকে ছাড়া খেলায় অভ্যস্ত হতে। কলম্বিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে ১-১ গোলে ড্রয়ের পর ব্রাজিল কোচ বলেন, ‘দুর্ভাগ্যবশত নেইমারের মতো একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে আমরা অনেক দিন ধরে হারিয়েছি।’ তিনি আরও বলেন, ‘নির্দিষ্ট মুহূর্তে আমাদের একটি খেলায় গুরুত্বপূর্ণ খেলোয়াড় থাকবে না। তাঁকে ছাড়াই আমাদের খেলতে অভ্যস্ত হতে হবে। অন্যদের পা বাড়াতে হবে। উরুগুয়ের বিপক্ষে আমাদের খেলাটা কঠিন হবে।’
উরুগুয়ে সবশেষ কোপা জিতেছে ২০১১ সালে। এরপর থেকে আর তারা সেমিফাইনালেও যেতে পারেনি। নিজেদের চেনা রূপে না থাকা ব্রাজিলকে হারিয়ে সেই আক্ষেপ কি ঘোচাতে পারবে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা?
আগামীকাল অ্যারিজোনায় ভোরে প্রথমবার কোপার শেষ আটে ওঠা পানামার মুখোমুখি হবে ‘ডি’ গ্রুপসেরা কলম্বিয়া। এ দুই ম্যাচ শেষ নিশ্চিত হয়ে যাবে সেমিফাইনালের লাইনআপও।

স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের ২৩তম আসর। এবার টুর্নামেন্টের সেরা একাদশ বেছে নিতে সমর্থকদের ভোট গ্রহণ শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টিনার পাঁচ ফুটবলার।
১০ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালে মাঠের লড়াই শেষ হলেও বিতর্ক থামেনি। স্পেনের কাছে ১-০ গোলে হারের পর ম্যাচ-পরবর্তী ঘটনায় আর্জেন্টিনার খেলোয়াড় ও কোচিং স্টাফের আচরণ নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একই সঙ্গে ফাইনালে লেয়ান্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানোর যে খবর ছড়িয়েছিল, সেটিও প
১১ ঘণ্টা আগে
২০৩০ বিশ্বকাপে দলসংখ্যা ৬৪-তে বাড়ানোর সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ফিফার কড়া সমালোচনা করেছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। তাঁর অভিযোগ, মাত্র ৪০ দিনের একটি টুর্নামেন্টের জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এমন সিদ্ধান্ত নিচ্ছে, যা দীর্ঘ মেয়াদে পুরো ফুটবলশিল্প ও ঘরোয়া লিগগুলোর জন্য হুমকি হয়ে
১১ ঘণ্টা আগে
স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের পরই আর্জেন্টিনার কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছেন লিওনেল স্কালোনি। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসেননি তিনি। বিস্তারিত আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চান স্কালোনি।
১২ ঘণ্টা আগে