
ক্যারিয়ারে প্রথমবার ব্যালন ডি’অর জিতেছেন উসমান দেম্বেলে। ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের মর্যাদাপূর্ণ পুরস্কারটি জিতে ভক্ত এবং সতীর্থদের শুভেচ্ছায় ভাসছেন এই উইঙ্গার। তাঁকে অভিনন্দন জানাতে ভুলেননি আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। তাঁর মতে, এবারের ব্যালন ডি’অর দেম্বেলের প্রাপ্য ছিল।
ব্যালন ডি’অর জেতার পথে লামিনে ইয়ামালকে পেছনে ফেলেছেন দেম্বেলে। গত মৌসুমটা স্বপ্নের মতো পার করেছেন তিনি। পিএসজির ট্রেবল জয়ের পথে পালন করেছেন অগ্রনায়কের ভূমিকা। নিজে করেছেন ৩৫ গোল। এছাড়া সতীর্থদের দিয়ে আরও ১৬ গোল করিয়েছেন দেম্বেলে। সব মিলিয়ে তাঁর ব্যালন ডি’অর জেতাটা যেন অবধারিতই ছিল। শেষ পর্যন্ত ফ্রান্সের থিয়েটার দ্যু শাতলে সোনালী ট্রফি উঠেছে দেম্বেলের হাতেই।
ব্যালন ডি’অর জয় উদযাপনের সময় দেম্বেলের ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করেন মেসি। তারকা ফরোয়ার্ড লেখেছেন, ‘অভিনন্দন দেম্বেলে। আমি তোমার জন্য খুব খুশি। এটা তোমার প্রাপ্য ছিল।’
মেসির সঙ্গে দেম্বেলের সম্পর্ক পুরনো। দুজনে একসঙ্গে চার বছর বার্সেলোনার জার্সিতে খেলেছেন। ২০২১ সালের গ্রীষ্মে কাতালান ক্লাব ছেড়ে পিএসজিতে যোগ দেন মেসি। এর দুই মৌসুম পর স্প্যানিশ ক্লাব ছাড়েন দেম্বেলে। তাঁর ঠিকানাও হয় পিএসজি। যদিও স্বদেশি ক্লাবটিতে মেসিকে পাননি। কারণ সে মৌসুমেই যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন এলএমটেন।
মেসি ছাড়াও ব্যালন ডি’অর জয়ী দেম্বেলেকে শুভকামনা জানিয়েছেন ফ্রান্স জাতীয় দলের সতীর্থ কিলিয়ান এমবাপ্পে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড লিখেছেন, ‘উসমান দেম্বেলে, এটা আবেগ আমার ভাই। তুমি এটা হাজার বার প্রাপ্য।’

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) এবার বেসরকারি বিনিয়োগের সুযোগ তৈরি হলো। প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজির মালিকানায় বেসরকারি অংশীদার নেওয়ার অনুমোদন দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। মেলবোর্ন রেনেগেডসের অংশীদারিত্ব বিক্রির মধ্য দিয়ে শুরু হবে এই প্রক্রিয়া।
১০ মিনিট আগে
টেস্ট সিরিজ খেলতে আগামী অক্টোবরে বাংলাদেশ সফর করবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল—সেটা জানাই ছিল। এবার সে সিরিজের সূচিও প্রকাশ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফরে সাদা পোশাকের দুটি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা।
২ ঘণ্টা আগে
টানা দুই হারের পর জয়ের দেখা পেল বাংলাদেশ। চীনের ইনার মঙ্গোলিয়ায় চলমান অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকিতে কাজাখস্তানকে ৪-২ গোলে হারিয়েছে যুবারা। এই জয়ে টুর্নামেন্টে প্রথম পয়েন্ট পাওয়ার পাশাপাশি বিশ্বকাপে খেলার সম্ভাবনাও বেঁচে রইল।
৩ ঘণ্টা আগে
প্যারিসে হচ্ছে না এবারের ব্যালন ডি’অর। লন্ডনে ২৬ অক্টোবর রাতে উৎসবমুখর পরিবেশে হবে এই অনুষ্ঠান। ২০২৫-২৬ মৌসুমের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই মূলত দেওয়া হবে এই পুরস্কার।
৩ ঘণ্টা আগে