
চোটে পড়ায় ওয়ান্দাও মেত্রোপলিতানো স্টেডিয়ামে গত রাতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে খেলতে পারেননি রাফিনিয়া। তাঁকে ছাড়া আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। তবে দুই লেগ মিলিয়ে গোলের হিসাবে বাদ পড়ে যায় বার্সা। হারের পর রেফারির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন রাফিনিয়া।
২-০ গোলে পিছিয়ে থাকা বার্সেলোনা গতকাল দ্বিতীয় লেগে ওয়ান্দাও মেত্রোপলিতানো স্টেডিয়ামে ২৪ মিনিটেই সমতা এনে ফেলে। ৪ ও ২৪ মিনিটে গোল দুটি করেন লামিনে ইয়ামাল ও ফেরান তোরেস। ব্যবধান আরও বাড়াতে পারত বার্সা। প্রথমার্ধে দানি অলমো ফাউলের শিকার হলে কাতালানরা পেনাল্টির আবেদন করে। কিন্তু রেফারি ক্লিমেন্ত তুরপিন তাতে ভ্রুক্ষেপ করেননি।
নির্দিষ্ট কোনো ঘটনার কথা উল্লেখ না করলেও রাফিনিয়ার কাছে তুরপিনের রেফারিং প্রশ্নবিদ্ধ লেগেছে। আতলেতিকো-বার্সা কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ শেষে সংবাদ সম্মেলনে বলেন, ‘ম্যাচের পুরোটা জুড়েই ডাকাতি করা হয়েছে। রেফারির অনেক সমস্যা ছিল। আতলেতিকো কতগুলো ফাউল করেছে কে জানেন। কিন্তু তিনি কার্ড দেখাননি।’
ন্যু ক্যাম্পে ৮ এপ্রিল প্রথম লেগে বার্সেলোনা খেলেছিল ১০ জন নিয়ে। সেদিন ডিফেন্ডার পাউ কুবারসি ৪৪ মিনিটে দেখেছিলেন লাল কার্ড। সেই ম্যাচের রেফারি ছিলেন ইস্তেভান কোভাকস। তবে সেই ম্যাচের আলোচিত ইস্যু আতলেতিকো মাদ্রিদের ডিফেন্ডার মার্ক পিউবিলকে লাল কার্ড না দেখানো। আতলেতিকো গোলরক্ষক হুয়ান মুসো বল ছাড়ার পর পিউবিল হ্যান্ডবল করলেও রেফারি কোভাকস কিছুই করেননি। অথচ এই ঘটনার কিছুক্ষণ আগেই পিউবিল হলুদ কার্ড দেখেছিলেন।
আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গতকাল দ্বিতীয় লেগেও বার্সেলোনা খেলেছে ১০ জন নিয়ে। ৭৯ মিনিটে লাল কার্ড দেখেন বার্সা ডিফেন্ডার এরিক গার্সিয়া। রাফিনিয়ার কাছে কোয়ার্টার ফাইনালের দুই লেগেই রেফারিং অনেক বাজে হয়েছে। বার্সা ফরোয়ার্ড বলেন, ‘শুধু এই (ফিরতি লেগ) ম্যাচেই নয়, অন্য (প্রথম লেগ) ম্যাচেও ডাকাতি হয়েছে। রেফারিং খুবই নিম্নমানের হচ্ছে।’
ইয়ামাল ও তোরেসের গোলে গতকাল ২৪ মিনিটের মধ্যেই দুই লেগ মিলিয়ে আতলেতিকো-বার্সা কোয়ার্টার ফাইনালের স্কোরলাইন ২-২ হয়ে যায়। তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩১ মিনিটে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় আতলেতিকো। মার্কোস লরেন্তের পাস রিসিভ করে গোল করেন আদেমোলা লুকমান। ম্যাচের শেষ ভাগে এসে ৩-৩ করার সুযোগ এসেছিল বার্সার কাছে। তবে রুনি বার্দগিজির ক্রস থেকে রোনাল্ড আরাউহো হেড দিলেও তা ঠিকঠাক হয়নি। শেষ পর্যন্ত দুই লেগ মিলে ৩-২ গোলের জয় নিয়ে সেমিফাইনালে ওঠে দিয়োগো সিমিওনের দল। ৯ বছর পর সেমির টিকিট কাটে আতলেতিকো মাদ্রিদ।

গ্রুপ পর্বের খেলা শেষে এরই মধ্যে শুরু হয়েছে শেষ বত্রিশ পর্ব। গ্রুপ পর্বে এক ম্যাচ হারলেও এখন থেকে আর কোনো ভুলের সুযোগ নেই। কারণ, হারলেই ছিটকে যেতে হবে টুর্নামেন্ট থেকে। নকআউট পর্বে মুখোমুখি হওয়ার আগে ব্রাজিলকে একরকম হুংকারই ছুড়েছেন জাপান কোচ হাজিমে মোরিয়াসু।
৬ মিনিট আগে
আর্জেন্টিনা ফুটবল দল নিয়ে বাংলাদেশে কী পরিমাণ উন্মাদনা, সেটা গত কয়েক বিশ্বকাপেই ভালোমতো টের পেয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপের সময় প্রজেক্টরে খেলা দেখা, প্রিয় আর্জেন্টিনা দলের সমর্থনে ভুভুজেলা বাজিয়ে, নেচে-গেয়ে উদ্যাপনের খবর চলে যায় আর্জেন্টাইন সংবাদমাধ্যমে। এমিলিয়ানো মার্তিনেসেরও সেই গল্পটা ভালোই জানা
৪১ মিনিট আগে
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর বহুল প্রতীক্ষিত ‘লাস্ট ড্যান্স’ আর হচ্ছে না। কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে গ্রুপ রানার্সআপ হওয়ায় পর্তুগাল নকআউটের ভিন্ন পথে চলে গেছে। ফলে কোয়ার্টারে দুই মহাতারকার মুখোমুখি হওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেছে।
১ ঘণ্টা আগে
জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও টানা দুই ম্যাচ হেরে বিশ্বকাপের গ্রুপ পর্বেই বিদায় ঘণ্টা বেজে যায় দক্ষিণ কোরিয়ার। দলের বাজে পারফরম্যান্সে দেশটির রাষ্ট্রপতি লি-জি মিউং কড়া সমালোচনা করেছেন। এমন অবস্থায় দ্রুতই পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়া কোচ হং মিউং-বো।
২ ঘণ্টা আগে