আজ সাফ ফুটবলে বাংলাদেশের ম্যাচ দেখবেন কোথায়

সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে আজ। জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত ও পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বেলা ৩টা ৩০ মিনিটে।
তবে ভক্তদের আগ্রহ থাকবে বাংলাদেশের ম্যাচ নিয়ে। দিনের দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকেরা। ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
সাফ ফুটবলের এবারের আসরে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে তপু বর্মন, হামজা চৌধুরীরা।
ছয়টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে এবারের সাফে অংশ নিচ্ছে। প্রতিটা গ্রুপের সেরা দুই দল সেমিফাইনালে জায়গা করে নেবে। এরপর ফাইনাল। আগামী ১৭ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে ফাইনাল দিয়ে টুর্নামেন্ট শেষ হবে।









