
রিয়াল মাদ্রিদ তো এমনি এমনি ‘রয়্যাল মাদ্রিদ’ তকমা পায়নি। চ্যাম্পিয়নস লিগ, লা লিগার মতো মেজর টুর্নামেন্টের শিরোপা তাদের ক্যাবিনেটে কতটি আছে, সেটা তারা গুণেও শেষ করতে পারবে না। একের পর এক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি গড়ছে নিত্যনতুন রেকর্ডও।
কদিন আগে শেষ হওয়া ২০২৪-২৫ মৌসুম রিয়াল মাদ্রিদ শেষ করেছিল মেজর কোনো শিরোপা না জেতার আক্ষেপে। সেই রিয়াল এবার নতুন মৌসুমের লা লিগা শুরু করল জয় দিয়ে। সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে ওসাসুনাকে ১-০ গোলে হারিয়ে টানা ১৭ মৌসুম লা লিগায় প্রথম ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ধরে রেখেছে রিয়াল। ২০০৯ থেকে শুরু করে ২০২৫ পর্যন্ত টানা ১৭ মৌসুমে লা লিগায় জয় দিয়ে শুরু করেছে ১২ ম্যাচ। বাকি ৫ ম্যাচ ড্র হয়েছে।
১৪ আগস্ট ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করে দিয়েছে রিয়াল মাদ্রিদ। আর্জেন্টাইন এই তরুণের গতকাল অভিষেক হয়ে গেছে রিয়ালের জার্সিতে। লস ব্লাঙ্কোসদের হয়ে এই ম্যাচেই অভিষেক হয়েছে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড ও আলভারো কারেরাসের। কোচ জাবি আলোনসোর দল সাজাতে হিমশিম খাওয়ার বেশ কিছু কারণও রয়েছে। নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি আন্টনিও রুডিগার। জুড বেলিংহাম, এনদ্রিক,এদুয়ার্দো কামাভিঙ্গা ছিলেন চোটে।
অনেকটা নতুন দল হলেও রিয়াল মাদ্রিদ গতকাল দাপট দেখিয়ে খেলেছে ওসাসুনার বিপক্ষে। ৭১ শতাংশ বল দখলে রেখে রিয়াল প্রতিপক্ষের লক্ষ্য বরাবর নিয়েছে ৫ শট। অন্যদিকে ওসাসুনা ২৯ শতাংশ বল দখলে রেখেছে। তবে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর কোনো শট তারা নিতে পারেনি। জয় দিয়ে ২০২৫-২৬ মৌসুমের লা লিগা শুরুর পর রিয়াল কোচ আলোনসো বলেন, ‘নতুন যারা এসেছে, তারা ভালো খেলেছে। প্রত্যেকেই নিজেদের মতো করে খেলেছে। যারা ক্লাব বিশ্বকাপে খেলেছে এবং ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর আজ (গত রাতে) অভিষেক হয়েছে। অনেক ফুটবলার এখানে বছরের পর বছর ধরে খেলে আসছে। জার্সি কিংবা বার্নাব্যুতে খেলার চাপ—কোনো কিছুই তাদের ওপর বোঝা হয়ে দাঁড়ায়নি।’
মাস্তানতুয়োনো গতকাল ৬৮ মিনিটে নেমেছেন ব্রাহিম দিয়াজের বদলি হিসেবে। আলোনসোর মতে মাস্তানতুয়োনো আসায় রিয়াল মাদ্রিদ অনেক বেশি উজ্জীবিত হয়েছে। আর্জেন্টাইন এই তরুণ ছাড়াও নতুন যাঁরা গত রাতে রিয়ালের হয়ে খেলেছেন, তাঁদের খেলা দেখে মুগ্ধ আলোনসো। ম্যাচ শেষে রিয়াল কোচ বলেন, ‘তারা ভালো খেলেছে। হয়তো বিশেষ কিছু করে দেখাতে পারেনি। তবে খেলা নিয়ে তারা অনেক মনোযোগী ছিল। তেমন কোনো ভুল হয়নি। ফ্রাঙ্কো দলে নতুন শক্তি সঞ্চার করেছে।’
রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ২০২৫-২৬ মৌসুমের লা লিগা শুরু করেছে জয় দিয়ে। এ সপ্তাহের শনিবার সন মইক্স স্টেডিয়ামে মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়েছিল বার্সেলোনা। সেই ম্যাচে মায়োর্কার দুই ফুটবলার লাল কার্ড দেখেছিলেন। রেফারিং নিয়ে কড়া সমালোচনা করেছিল মায়োর্কা। সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল ওসাসুনার বিপক্ষে রিয়ালের একমাত্র গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। ৫১ মিনিটে ফরাসি ফরোয়ার্ড গোল করেন পেনাল্টি থেকে।

আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলে গোলের পর গোল করে চলেছেন লিওনেল মেসি। ভেঙেচূড়ে দিচ্ছেন অজস্র রেকর্ড। শিরোপাতেও তাঁর শোকেস টইটুম্বুর। বয়স ৩৮ ছাড়িয়ে ৩৯ হবে এক মাস পরই। কিন্তু তাঁর পারফরম্যান্স দেখে তো বোঝার উপায় নেই। হামজা চৌধুরীর চোখে আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড রীতিমতো অপ্রতিরোধ্য।
৭ ঘণ্টা আগে
‘রাগ করলা’ সংলাপটি সামাজিক মাধ্যমে এখন ভাইরাল। বাংলাদেশের এক অভিনেতার এই সংলাপ দিয়ে নেটিজেনরা অনেক মজাদার কন্টেন্ট তৈরি করছে। ফিফাও যুক্ত হয়ে গেল এই ট্রেন্ডের সঙ্গে। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা এবার বাংলাদেশে বহুল প্রচলিত সংলাপ ব্যবহার করে নেইমারকে নিয়ে একটি ছবি পোস্ট করেছে।
৮ ঘণ্টা আগে
পাকিস্তান সিরিজ জয়ের পর একের পর এক সুখবর পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট চ্যাম্পিয়নশিপে (২০২৫-২৭ চক্র) পয়েন্ট টেবিলে ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে আসা, প্রথমবারের মতো আইসিসি র্যাঙ্কিংয়ে সাত নম্বরে অবস্থান করা—সবই নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাসদের দল হিসেবে পারফরম্যান্স করার ফসল। ত
৯ ঘণ্টা আগে
২০২৫ সালের ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের পর তামিম ইকবাল ও সমমনা সংগঠকেরা আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদকে অবৈধ দাবি করেছিলেন। তামিমরা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে চিঠিও দিয়েছিলেন। যার পরিপ্রেক্ষিতে এনএসসি নতুন অ্যাডহক কমিটি করেছে তামিমকে সভাপতি করে। এ
১০ ঘণ্টা আগে