নাইটক্লাবে নারী নির্যাতনের ভয়ংকর অভিযোগ উঠেছিল দানি আলভেজের বিরুদ্ধে। তবে সেই অভিযোগ অস্বীকার করলেন দানি আলভেজ।
গত শুক্রবার বার্সেলোনায় সাটন নাইটক্লাবে ঘুরতে গিয়েছিলেন আলভেজ। আলভেজের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছিলেন এক নারী। এবিসি স্পেন সংবাদমাধ্যম দাবি করেছিল, নারীকে বাজেভাবে স্পর্শ করেছিলেন আলভেজ। গতকাল ইনস্টাগ্রামে নারী নির্যাতনের অভিযোগ অস্বীকার করে পোস্ট করেছিলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। পুমার জার্সি পরে আলভেজ লিখেছেন, ‘সব সময় ইতিবাচক থাকি। খুব শিগগির দেখা হচ্ছে। আমি জানি না, আপনারা কাদের সঙ্গে চলাফেরা করেন। কিন্তু এই লোকটা কখনো হাল ছেড়ে দেয় না।’
শুক্রবারের সেই ঘটনায় ভুক্তভোগী নারী এবং বন্ধুরা কাতালান পুলিশকে খবর দিয়েছিলেন। ঘটনার বয়ান দিতে ভুক্তভোগী এবং তাঁর বন্ধুরা পুলিশ স্টেশনে যান। মামলা দায়েরও করতে বলা হয়েছিল ব্রাজিলিয়ান ডিফেন্ডারের বিরুদ্ধে।
ব্রাজিলের জার্সিতে ১২৬ ম্যাচ খেলেছেন আলভেজ। ৮ গোলের সঙ্গে ২১ গোলে অ্যাসিস্ট করেছেন। আর ক্লাব ফুটবলে ৮৫৫ ম্যাচে করেছেন ৬০ গোল এবং অ্যাসিস্ট করেছেন ১৭৬ গোলে। সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন বার্সেলোনার হয়ে। কাতালানদের জার্সিতে খেলেছেন ৪০৮ ম্যাচ। ২২ গোলের পাশাপাশি ১০৫ গোলে অ্যাসিস্ট করেছেন।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) চলমান দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার ওপর ছড়ি ঘোরাচ্ছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০৬ ওভারে ৬ উইকেটে ৩৮৯ রান করেছে। ধ্রুব জুরেল, ঋষভ পন্ত দুজনেই ৪৬ রানে ব্যাটিং করছেন। আর ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টিতে চলছে বাংলাদেশ এইচপি-ভিক্টোরিয়া একাডেমির ম্যাচ। এক নজরে দেখে
৩৪ মিনিট আগে
বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের গল্প শেষ মাত্র দুই দিনেই। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমেও তীব্র সমালোচনা হচ্ছে ম্যাকাইয়ের উইকেট নিয়ে। তবু এই টেস্ট আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে নেতিবাচক রেটিং পাচ্ছে না বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
পেসার ব্রাইডন কার্সের হাতকড়া পরা অবস্থায় একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নড়েচড়ে বসেছে। ইসিবি এবার ব্যাপারটি নিয়ে তদন্ত শুরু করেছে বলে ইংল্যান্ডের সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টে ৯ উইকেটে হারের পর তোপের মুখে পড়েছিল অস্ট্রেলিয়া। দেশটির সংবাদমাধ্যমেই ধুয়ে দেওয়া হয়েছিল ট্রাভিস হেড-প্যাট কামিন্সদের। রিকি পন্টিং-ইয়ান চ্যাপেলরাও তখন ছেড়ে কথা বলেননি অনুজদের। এবার ম্যাকাইতে জিতে ‘মুখ রক্ষা’ করেছে অস্ট্রেলিয়া। তবু তোপের মুখে অজিরা।
২ ঘণ্টা আগে