চ্যাম্পিয়নস লিগে গতকাল রাতে রুদ্ধশ্বাস এক ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যানেচেস্টার সিটির বিপক্ষে পেনাল্টিতে ৪-৩ গোলের জয়ে ১৪ তম বারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের সেমিফাইনাল উঠেছে লস ব্ল্যাঙ্কোসরা। শেষ চার নিশ্চিত হওয়ার পর সমালোচনাকারীদের একহাত নিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।
শেষ আটের লড়াইয়ে নামার আগে সিটির মাঠ ইতিহাদে রিয়ালের জেতার সম্ভাবনা নেই বলে অনেকে মন্তব্য করেছিলেন। সর্বশেষ মৌসুমে সিটির মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল তারা। সঙ্গে পেপ গার্দিওলার দলের দুর্দান্ত ছন্দটাও চোখ রাঙাচ্ছিল মহাদেশীয় শ্রেষ্ঠত্বের সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়নদের। তবে এবার একই ঘটনার পুনরাবৃত্তি হতে দেয়নি তারা। ম্যাচ শেষেই তাই আনচেলত্তি বলেছেন, ‘সবাই ভেবেছিল আমরা শেষ কিন্তু রিয়াল মাদ্রিদ কখনো মরে না।’
শেষ বাঁশি বাজার পর টানালে এমনটি বলেছিলেন আনচেলত্তি। রিয়াল আগে বহুবার এমন অসম্ভবকে সম্ভব করেছে বলেই এমন আত্মবিশ্বাস ছিল ইতালিয়ান কোচের। সঙ্গে এমনটিও জানিয়েছেন যে, পেনাল্টিতে ম্যাচ গড়ানোর পরেই নাকি তিনি বুঝে গিয়েছিলেন দল সেমিতে যাবে। ৬৪ বছর বয়সী কোচ বলেছেন, ‘মাদ্রিদ বহুবার এমন জয় পেয়েছে। এটার কারণ হতে পারে ব্যাজটি (রিয়ালের লোগো)। টাইব্রেকারে ম্যাচ গড়ানোর পরই বুঝে গিয়েছিলাম আমরা সেমিফাইনালে যাচ্ছি। আন্দ্রে অবিশ্বাস্য খেলেছে।’
সিটির মাঠে জিততে হলে যেকোনো দলকে দুর্দান্ত পারফরম্যান্সের সঙ্গে ত্যাগ স্বীকার করতে হবে সেই বিষয়টা জানিয়েছেন আনচেলত্তি। গতকাল তার দল এমনটা করতে পেরেছে জানিয়ে তিনি বলেছেন, ‘আমি সত্যিই দলের এমন লড়াই এবং ত্যাগ স্বীকারকে পছন্দ করি। এখানে জিততে হলে এটাই একমাত্র পন্থা। আপনি জয়টি ভাষায় বর্ণনা করতে পারবেন না।’
গতকাল ইতিহাদে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ১-১ গোলে সমতায় থাকলে ম্যাচ পেনাল্টিতে গড়ায়। টাইব্রেকারে রিয়ালের লুকা মদরিদের বিপরীতে সিটির দুই মিডফিল্ডার বার্নার্দো সিলভা এবং মাতেও কোভাচিচ পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হলে লস ব্ল্যাঙ্কোসরা ৪-৩ ব্যবধানে জয় পায়। সেমিফাইনাল নিশ্চিত হওয়ার আগে প্রথম লেগ ৩-৩ গোলে ড্র হয়েছিল সান্তিয়াগো বার্নাব্যুতে।

সল্টলেকে গত পরশু ভারত-ব্রাজিল ম্যাচে গ্যালারি খুব একটা ভর্তি ছিল না। ভিনিসিয়ুস জুনিয়র-মার্কিনিওস-ব্রুনো গিমারেসের মতো তারকা ব্রাজিলিয়ান এলেও তা ভারতের ভক্ত-সমর্থকদের আকৃষ্ট করতে পারেনি। এবার টিকিটে বিরাট মূল্য ছাড় দিয়েছে ভারত। উরুগুয়ে ম্যাচে টিকিটের দাম ৩০০ টাকারও কম রাখা হয়েছে।
২৩ মিনিট আগে
মাঠেই স্লো-ওভার রেটের শাস্তি পায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ। নিউ চন্ডীগড়ে পরশু দুই দলকেই বৃত্তের মধ্যে বেশি ফিল্ডার নিয়ে ফিল্ডিং করতে হয়েছে। আনুষ্ঠানিকভাবেও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) শাস্তি দিয়েছে দুই দলকে। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ভারতের কপালে জুটেছে বেশি শাস্তি।
১ ঘণ্টা আগে
নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
৩ ঘণ্টা আগে